রাজস্থানে ভেঙে পড়লো ভারতীয় যুদ্ধবিমান তেজস

আপডেট : ১২ মার্চ ২০২৪, ০৪:০৬ পিএম

ভারতীয় বিমানবাহিনীর একটি তেজস যুদ্ধবিমান উত্তরাঞ্চলীয় রাজ্য রাজস্থানের একটি ছাত্রাবাসের কাছে বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

বিমান বাহিনীর কর্মকর্তাদের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার রাজস্থানের জয়সলমের জেলায় এ দুর্ঘটনা ঘটে। দেশটিতে এই প্রথম কোনো তেজস যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা ঘটলো। 

বিমানবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বিধ্বস্ত হওয়ার আগে পাইলট নিরাপদে বিমান থেকে বেরিয়ে আসতে পেরেছেন।  

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রাজস্থানের একটি ছাত্রাবাসের সামনে একটি তেজস যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পোড়ে আছে এবং তাতে আগুন জ্বলছে।

 

ঠিক কী কারণে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হলো তা জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। 

তেজস হলো ভারতীয় বিমানবাহিনী ও ভারতীয় নৌবাহিনী হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেডের (এইচএএল) বিমা গবেষণা ও নকশা কেন্দ্রের (এআরডিসি) সহযোগিতায় নকশা করা একক ইঞ্জিন বিশিষ্ট চতুর্থ প্রজন্মের হালকা যুদ্ধবিমান। এটি লাইট কমব্যাট এয়ারক্রাফ্ট (এলসিএ) প্রোগ্রাম থেকে তৈরি করা হয়, যা ১৯৮০-এর দশকে ভারতের পুরাতন মিগ-২১ যুদ্ধবিমান প্রতিস্থাপনের জন্য শুরু হয়। ২০০৩ সালে এলসিএ-এর আনুষ্ঠানিক নামকরণ করা হয় "তেজস"। 

আরবিএস
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
ভারতের রাজনীতি আর বিচারবিভাগের রাজকীয় সীমানা, দুইয়ের সংঘাত এখন তুঙ্গে! দেশের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সুপ্রিম কোর্টে মিছিল এবং আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় তীব্র...
ভারতের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত মুম্বাইয়ে এক রাজনৈতিক প্রতিবাদে অংশ নিয়ে চরম আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। মার্কিন নাগরিকত্বধারী এই অভিনেতাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়ে...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর