আল শিফার আশপাশে তান্ডব চালাচ্ছে ইসরাইল

আপডেট : ২০ মার্চ ২০২৪, ০২:০১ পিএম

গাজার আল শিফা হাসপাতালে অভিযান চালিয়ে ২০ হামাস সদস্যকে হত্যার দাবি করেছে ইসরাইল। তাদের মধ্যে হামাসের এক র্শীর্ষ নেতাও রয়েছেন বলে দাবি করেছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। তবে দাবির বিষয়ে কোন ধরনের প্রতিক্রিয়া এখনো দেয়নি ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস।

হোয়াইট হাউসের কর্মকর্তা জ্যাক সুলিভান জানিয়েছেন, হামাসের জ্যেষ্ঠ নেতা মারওয়ান ইসা এক ইসরাইলি বিমান হামলায় মারা গেছেন। উল্টো এক বিবৃতিতে হামাস জানিয়েছে, দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে ইসরাইলি বাহিনীর কয়েকজন নিহত ও বেশ কয়েকটি সাঁজোয়া যান ধ্বংসের দাবি করেছে হামাস।

এদিকে, আল-শিফা হাসপাতাল থেকে সেনা প্রত্যাহার করা হলেও আশপাশের এলাকায় এখনো বড় তাণ্ডব চালাচ্ছে দখলদার বাহিনী। হাসপাতাল থেকে প্রায় দেড়শ’ ফিলিস্তিনিকে আটক করেছে। সেখানে হামাস ও জাতিসংঘের মধ্যে সমন্বয়কারীসহ এক কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন।

আল শিফার আশেপাশে বিমান হামলা এখনো অব্যাহত রয়েছে। আবাসিক ভবনে নির্বিচারে বোমাবর্ষণ করা হচ্ছে। আল-শিফা হাসপাতালের উত্তর গেটে দুটো ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এছাড়া আরো একটি আবাসিক ভবনের দক্ষিণ অংশ এবং এর পশ্চিমে একটি মসজিদে আক্রমণ চালিয়েছে আইডিএফ। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের শেয়ার করা সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলি হামলায় কমপক্ষে ৩১ হাজার ৮১৯ জন নিহত এবং ৭৩ হাজার ৯৩৪ জন আহত হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় ৯৩ জন নিহত এবং ১৪২ জন আহত হয়েছে।

একাত্তর/এসি
ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের এফজেড-১০৭৩ ফ্লাইটে মধ্যআকাশে ঘটে গেল এক রোমাঞ্চকর ও হাড়হিম করা ঘটনা! উড্ডয়নরত বিমানে আচমকা কুঠার হাতে মূল পাইলটের ওপর ঝাঁপিয়ে পড়েন বিমানটির কো-পাইলট। ১৭০ জনেরও বেশি যাত্রী...
দুবাই থেকে ইসরাইলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমানে মাঝআকাশে ককপিটের ভেতরে দুই পাইলটের মধ্যে নজিরবিহীন ও রক্তক্ষয়ী মারামারির ঘটনা ঘটেছে! এই সহিংস গোলযোগের কারণে বিমানটি নিয়ন্ত্রণ...
আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনের মাত্র এক মাস আগে এক চাঞ্চল্যকর ও নজিরবিহীন কূটনৈতিক পদক্ষেপে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গোপনে সফর করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একটি...
গোপনে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি সফর করেছেন মধ্যপ্রাচ্যের কসাই খ্যাত ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। 
দীর্ঘ তিন বছরের অপেক্ষা শেষে অবশেষে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি (গ্রিনকার্ড) পেলেন নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। এর ফলে এখন থেকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে তাঁর...
শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরির চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন এসআরবির...
ভারতের আগরতলা থেকে কলকাতা যাওয়ার পথে মাঝ আকাশে আকস্মিক যান্ত্রিক ত্রুটির কারণে একটি এয়ার অ্যাম্বুলেন্সের দরজা খুলে যাওয়ার মতো এক চাঞ্চল্যকর ও ভীতিপ্রদ ঘটনা ঘটেছে। পরবর্তীতে উড়োজাহাজে থাকা...
বলিউডে আবার গ্যাংস্টারদের তাণ্ডব ও আতঙ্কের নতুন কালো ছায়া! মুম্বাইয়ের অভিজাত জুহু এলাকায় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে অতর্কিত গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। সৌভাগ্যবশত, এই প্রাণঘাতী হামলায়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর