রাশিয়ার নতুন নৌবাহিনী প্রধান মোইসিয়েভ

আপডেট : ২০ মার্চ ২০২৪, ০২:৪৭ পিএম

ইউক্রেনে চলমান যুদ্ধের মধ্যে সামরিক বাহিনীতে আবারও বড় রদবদল করেছে রাশিয়া। দেশটির নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নিকোলাই ইয়েভমেনভকে বরখাস্ত করে তার স্থলে অ্যাডমিরাল আলেকজান্ডার মোইসিয়েভকে ভারপ্রাপ্ত নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। কৃষ্ণসাগরে রাশিয়ার নৌবহরে বারবার ইউক্রেনের সফল হামলার পর এই পদক্ষেপ নিলো মস্কো।

মঙ্গলবার আলাদা প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা এবং মস্কো টাইমস।

মস্কো টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাডমিরাল আলেকজান্ডার মোইসিয়েভকে রাশিয়ার নৌবাহিনীর নতুন ভারপ্রাপ্ত প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে মঙ্গলবার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।

এর আগে গত মাসে কৃষ্ণ সাগরে ইউক্রেনীয় আক্রমণে রাশিয়ান নৌবাহিনীর ক্রমবর্ধমান ক্ষতির মধ্যে অ্যাডমিরাল নিকোলাই ইয়েভমেনভকে সরিয়ে অ্যাডমিরাল আলেকজান্ডার মোইসিয়েভকে তার স্থলাভিষিক্ত করার বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছিল ক্রেমলিন।

সর্বশেষ এই রদবদলের আগে অ্যাডমিরাল মোইসিয়েভ রাশিয়ার উত্তরাঞ্চলীয় নৌবহরের নেতৃত্বে ছিলেন।

মস্কো টাইমস বলছে, রাশিয়ার নৌবাহিনীর প্রধান হিসেবে অ্যাডমিরাল নিকোলাই ইয়েভমেনভকে প্রায় পাঁচ বছর আগে নিয়োগ দেওয়া হয়েছিল। তকে তার পদ থেকে অপসারণ গত বছর অ্যারোস্পেস ফোর্সের প্রধান সের্গেই সুরোভিকিনকে বরখাস্ত করার পর থেকে রাশিয়ার সামরিক শীর্ষ পদে সবচেয়ে বড় রদবদল।

অন্য এক প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, রাশিয়ার উত্তরাঞ্চলীয় নৌবহরের সাবেক কমান্ডার মোইসিয়েভ মঙ্গলবার একটি অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তার নতুন ভূমিকায় নিযুক্ত হন বলে আরআইএ নভোস্তি নিউজ এজেন্সি জানিয়েছে।

৬১ বছর বয়সী অ্যাডমিরাল আলেকজান্ডার মোইসিয়েভ কালিনিনগ্রাদে জন্মগ্রহণ করেন। তিনি পশ্চিম রাশিয়ান এই ভূখণ্ডের একটি ফিল্ম কলেজ থেকে স্নাতক ডিগ্রি নেন। কিন্তু কর্মজীবনে তিনি নৌবাহিনীতে প্রবেশ করেন এবং ২৯ বছরেরও বেশি সময় ধরে পারমাণবিক সাবমেরিনে কাজ করেছেন।

আরবিএস
দীর্ঘ চার বছরেরও বেশি সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধের ইতিহাসে এক নাটকীয় মোড় আসার ইঙ্গিত দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোর ক্রেমলিনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি মন্তব্য করেন, আমার...
ইউক্রেনের দোনবাস অঞ্চলের যুদ্ধের ময়দান এখন যেন এক রক্তক্ষয়ী দাবার বোর্ড। ইউক্রেনের পূর্ব রণাঙ্গনে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর কাস্টিয়ানটিনিভকার একেবারে দোরগোড়ায় পৌঁছে গেছে রুশ সেনা বাহিনী।...
ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার যুদ্ধ এক নতুন মোড় নিয়েছে। গত রোববার রাশিয়ার বাল্টিক সাগর তীরবর্তী গুরুত্বপূর্ণ তেল রপ্তানি বন্দর প্রিমর্স্কে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এই হামলায় বন্দরটিতে...
ইরানের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্র বা ইসরাইলের বিরুদ্ধে কোনো প্রথাগত বা সম্মুখ যুদ্ধে জেতার জন্য গঠিত হয়নি। বরং এটি তৈরি করা হয়েছে টিকে থাকার জন্য, হামলা সয়ে নেয়ার জন্য এবং দীর্ঘ সময় ধরে লড়াই...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর