পাকিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ১২ 

আপডেট : ২০ মার্চ ২০২৪, ০৪:২১ পিএম

পাকিস্তানের বেলুচিস্তানের জারদালো এলাকায় একটি কয়লা খনিতে বিস্ফোরণে ১২ জন খনি শ্রমিক নিহত হয়েছেন। 

দেশটির খনি পরিদর্শক অধিদপ্তর প্রধান আব্দুল গনি বালোচ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এই বিস্ফোরণে খনিতে আটকে পড়া ৮ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। খবর ডন।

তিনি আরও বলেন, ১২টি মৃতদেহ উদ্ধারের মাধ্যমে উদ্ধার অভিযান শেষ হয়েছে। রাতে দু’টি মরদেহ উদ্ধার করা হয় আর ১০ মরদেহ ভোরে উদ্ধার করা হয়েছে। প্রাদেশিক রাজধানী কোয়েটা থেকে ৮০ কিলোমিটার (৫০ মাইল) পূর্বে এই দুর্ঘটনা ঘটেছে। 

গত ডিসেম্বরে বেলুচিস্তানের দুকি কয়লাক্ষেত্রের একটি ব্যক্তিগত খনিতে আগুন লেগে দুই কয়লা খনি শ্রমিক নিহত এবং তিনজন আহত হয়।

খনি শ্রমিকদের অভিযোগ নিরাপত্তা সরঞ্জামের অভাব এবং খারাপ কর্মপরিবেশ এই ঘন ঘন দুর্ঘটনার মূল কারণ।

এআর
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
চলমান মধ্যপ্রাচ্য সংকট ও তেহরান-ওয়াশিংটন সংঘাত মেটাতে পাকিস্তান ও ইরানের উচ্চপর্যায়ের মধ্যে এক অত্যন্ত ইতিবাচক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানিয়েছেন, ওয়াশিংটন ও...
আমেরিকা ও ইরানের মধ্যে চলা তীব্র উত্তেজনা এবং নতুন মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকির পটভূমিতে আঞ্চলিক শান্তি ফেরাতে জরুরি সফরে তেহরান পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম...
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী বেসরকারি হাসপাতালে না নিয়ে, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে শাহবাজ শরিফ সরকারের বিরুদ্ধে...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর