রুশদের মুখে মুখে ফিরছে ইসলামের নাম, কিন্তু কেন?

আপডেট : ২৫ মার্চ ২০২৪, ০৮:১৭ পিএম

রাশিয়ার মস্কোতে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনার রেশ এখনো কাটেনি। এরিমধ্যে হামলাকারীদের পাকড়াও করে আদালতে তুলে বিচারের মুখোমুখি করা হয়েছে। অন্যদিকে হামলায় নিহতদের স্মরণে এখনো রাশিয়া জুড়ে শোকের ছায়া। বেঁচে ফেরাদের মধ্যে বিরাজ করছে এক ধরনের আতঙ্ক।

তবে ঘটনার পর থেকে এক কিশোর এখন দেশটির জাতীয় বীর। তার কথা মুখে মুখে ফিরছে। শুধুমাত্র বুদ্ধি আর সাহসের সমন্বয় ঘটিয়ে এক একশ’ মানুষের জীবন বাঁচিয়ে কিশোরটির নাম এখন সবার মুখে। শতাধিক মানুষকে ওই অভিশপ্ত শুক্রবার সন্ধ্যায় সিটি হল থেকে বেরোতে সাহায্য করে সে।

এই রুশ কিশোরের নাম ইসলাম খালিলভ। বয়স মাত্র ১৫। অথচ রাশিয়ার জঙ্গি হামলায় কমপক্ষে একশ’রও বেশি সাধারণ মানুষের প্রাণ বাঁচিয়ে তিনিই এখন খবরের শিরোনামে। তার সেই নাটকীয় কাহিনি জানাজানি হতেই প্রশংসার ঢল নেমেছে বিশ্বের নানা প্রান্ত থেকে। আর রুশদের কাছে তিনি রীতিমতো বীর!

বিভিন্ন রুশ সংবাদমাধ্যম জানিয়েছে, মস্কোর উপকণ্ঠে ক্রাসনোগর্স্কের ক্রোকাস সিটি মল ও কনসার্ট হলের একটি স্টোররুমে তত্ত্বাবধায়কের কাজ করতো ইসলাম। সে সুবাদে কনসার্টের ভেতরে অলিগলি-প্যাসেজ-সিঁড়ি সবই নখদর্পণে ছিলো তার। আর সেই বিষয়টিকেই বিপদের সময় কাছে লাগিয়েছেন তিনি।

কাজের প্রশিক্ষণ হিসেবে আপৎকালীন পরিস্থিতি হলে কী করতে হবে- সেটাও শেখানো হয়েছিল তাকে। শুধুমাত্র উপস্থিত বুদ্ধি ও সাহসের কারণে সেই প্রশিক্ষণ ও নিজের জ্ঞানবুদ্ধি দিয়েই শতাধিক মানুষকে ওই অভিশপ্ত সন্ধ্যায় কনসার্ট হরের ভেতর থেকে বেরুতে সাহায্য করে ইসলাম খালিলভ।

গেলো শুক্রবার রাত আটটা নাগাদ জনপ্রিয় রুশ ব্যান্ড ‘পিকনিক’ -এর কনসার্ট শুরু হবার ঠিক আগে ভিড়ে ঠাসা ক্রোকাস সিটির কনসার্ট হলে হামলা চালায় সশস্ত্র বন্দুকবাজের একটি দল। এলোপাতাড়ি গুলি চালিয়ে একাধিক জায়গায় আগুন ধরিয়ে দেয়া হয়। হুড়োহুড়িতে পদপিষ্ট হয়েও অনেকে প্রাণ হারান।

ইসলাম সেদিন ওই প্রেক্ষাগৃহের স্টোরের দায়িত্বে ছিলো।

তিনি বলেন, হঠাৎ লাগাতার গুলির শব্দ হতেই বুঝতে পারি, কিছু একটা বিপদ হয়েছে। হঠাৎ দেখি, হুড়মুড়িয়ে লোকজন বেরিয়ে আসছে। আমি চটপট তাদের ইশারা করতে থাকি, বলি কোনদিকে গেলে বেরুনো নিরাপদ।

তিনি আরও বলেন, আমাদের কাজের শুরুতেই এ নিয়ে ট্রেনিং দেয়া হয়েছিল। সেটা এভাবে কাজে আসবে, ভাবিনি। একাধিক ভাইরাল ভিডিওতে দেখা গেছে, সে তারস্বরে ভীত, সন্ত্রস্ত মানুষদের এক্সপোর দিক দিয়ে বাইরে যাওয়ার রাস্তা দেখাচ্ছে। চিৎকার করে করে সে সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাচ্ছে।

ইসলাম সেই কথা মনে করে বলেন, আমি ঠিক করেছিলাম, আমি সবার শেষে থাকব। যাতে কেউ বাদ না পড়ে যান, বা আটকে না থাকেন। ততক্ষণে আগুন জ্বলে উঠেছে একাধিক জায়গায়। কিন্তু কিশোর ইসলামের তৎপরতায় প্রাণে বেঁচেছেন অন্তত একশ’র বেশি মানুষ।

তবে ইসলাম মনে করেন তিনি কোনও নায়কোচিত কাজ করেনি। তার ভাষায়, সত্যি বলছি, আমি কোনও নায়কের কাজ করিনি। শুধু নিজের দায়িত্বটুকু করেছি। বিপদে মানুষের প্রাণ বাঁচানোটাই তো উচিত। সঙ্গে এও জানান, সব শুনে খুবই ভয় পেয়েছেন তার মা। তিনি নিজেও একজনকে গুলি চালাতে দেখেছেন।

সেদিনেই সেই সাহসিকতার স্বীকৃতিও পেয়েছেন ইসলাম। ইতিমধ্যেই রুশ শিশু ও কিশোর অধিকার সুরক্ষা বিষয়ক ‘ওম্বাডসম্যান’ মারিয়া লভোভা বিলোভা তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদার সঙ্গে পুরস্কৃত করেছেন। ইসলাম খালিলভের হাতে তুলে দেয়া হয়েছে সাহসিকতার পদক ও সনদ।

এআরএস
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর