বাংলাদেশের পতাকায় সেজেছে কুয়ালালামপুর টাওয়ার

আপডেট : ২৬ মার্চ ২০২৪, ১০:২৯ এএম

বিশ্বের অন্যতম উঁচু ভবন মালয়েশিয়ার কুয়ালালামপুর টাওয়ার আলোকিত করা হয়েছে বাংলাদেশের জাতীয় পতাকার আদলে। পুরো টাওয়ার ঢেকে আছে লাল–সবুজ পতাকায়। বাংলাদেশের স্বাধীনতা দিবসের প্রতি সন্মান জানিয়ে অনিন্দ্যসুন্দর এ দৃশ্য দেখা গেল সোমবার।

গত কয়েকবছর ধরেই বাংলাদেশের স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা রঙে বর্নিল আলোকসজ্জা করা হচ্ছে বিশ্বের সবচেয়ে উচু ভবন দুবাইয়ে বুর্জ খলিফায়। বিশ্বের অন্যান্য বড় শহরেও বাংলাদেশের স্বাধীনতা দিবসের প্রতি শ্রদ্ধা এ ধরনের আলোকসজ্জা দেখা যায়। 

এবার সেরকমই করলো  কুয়ালালুমপুরে টাওয়ার। কেএল টাওয়ার নামে পরিচিত সুউচ্চ ভবনকেও লাল সবুজ রঙে সাজানো হয়েছে।

বেশ কয়েক বছর ধরেই বুর্জ আল খলিফায় বাংলাদেশের জাতীয় পতাকা প্রদর্শন করা হয়। বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসকে সম্মান জানিয়ে এবার এই স্থাপনাগুলোয় বাংলাদেশের জাতীয় পতাকা প্রদর্শন করা হলো।

বুর্জ খলিফায় বিভিন্ন দেশের জাতীয় দিবস ও গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে আলোকসজ্জার মাধ্যমে একাত্মতা পোষণ করা হয়। আবার কখনো বিভিন্ন দেশের ব্যবসায়ী প্রতিষ্ঠান নিজ উদ্যোগে এমন আয়োজন করে থাকে।

২০২৩ সালে বুর্জ খলিফায় বাংলাদেশের জাতীয় পতাকা প্রদর্শন করা হয়।

কেএল টাওয়ার কুয়ালালামপুরে অবস্থিত একটি টেলিযোগাযোগের টাওয়ার। ১৯৯৫ সালের ১ মার্চে এটির নির্মাণ সম্পূর্ণ হয়। এটির মাথায় একটি অ্যান্টেনা রয়েছে। অ্যান্টেনাসহ টাওয়ারটির মোট উচ্চতা ৪২১ মিটার এবং এটি বিশ্বের ৭ম বৃহত্তম মুক্তভাবে দন্ডায়মান টাওয়ার। এটির ছাদ ৩৩৫ মিটার উঁচুতে অবস্থিত। নিচের বাকি অংশে রয়েছে সিড়ি ও লিফট, যার সাহায্যে টাওয়ারটির ওপরে ওঠা যায়। সেখানে রয়েছে একটি ঘূর্ণায়মান রেঁস্তোরা, যেখান থেকে পুরো শহর দেখা যায়।

২৬ মার্চ বাংলাদেশের ৫৩তম মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস। একাত্তরের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি সামরিক বাহিনী বাংলাদেশের মানুষের ওপর অতর্কিত গণহত্যা অভিযান ‘অপারেশন সার্চলাইট’ শুরু করে। এরপরই অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের আগেই বঙ্গবন্ধু ২৬ মার্চ রাতের প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন।

দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ ও ৩০ লাখ শহিদের আত্মদানের মধ্যদিয়ে ১৬ ডিসেম্বর বিশ্বের মানচিত্রে নতুন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ ঘটে এই ভূখণ্ডের, যার নাম বাংলাদেশ। 

এরপর থেকে ২৬ মার্চ কে মহান স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়। একাত্মতা প্রকাশ করে বিশ্বের নানা প্রান্তের মানুষেরাও শ্রদ্ধাভরে পালন করে বাংলাদেশের স্বাধীনতা দিবস।

এআর
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে তাঁর বাকি কারাদণ্ডের মেয়াদ গৃহবন্দী হিসেবে কাটানোর অনুমতি দিয়ে রাজক্ষমা অনুমোদন করেছেন দেশটির রাজা সুলতান ইব্রাহিম। ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট...
ইন্দোনেশিয়ার বোর্নিও ও সুমাত্রা দ্বীপে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলের বিষাক্ত ধোঁয়া সীমান্ত পেরিয়ে গ্রাস করেছে প্রতিবেশী মালয়েশিয়াকে। ঘন ও চোখঝাঁজানো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে মালয়েশিয়ার...
পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ও মহাকাশ খাতের সাথে যুক্ত দুটি বড় অ্যালুমিনিয়াম শিল্পে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালনোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড...
ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, তারা দুবাইয়ে অবস্থিত ইউক্রেনের একটি আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম ডিপো ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ধ্বংস করে দিয়েছে। এই হামলার মাত্র কয়েক ঘণ্টা আগে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর