বিমানবন্দরে গুলিতে আত্মহত্যার চেষ্টা নিরাপত্তারক্ষীর

আপডেট : ২৮ মার্চ ২০২৪, ১১:৩৯ এএম

কলকাতার নেতাজী সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে নিজের রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (সিআইএসএফ) এক সদস্য।

গলায় গুলিবিদ্ধ হওয়া ওই নিরাপত্তারক্ষীকে আশঙ্কাজনক অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার ভোরে বিমানবন্দরের পাঁচ নম্বর গেটের কাছে এ ঘটনা ঘটেছে বলে আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে চলা হয়েছে।

আত্মহত্যার চেষ্টাকারী সিআইএসএফ সদস্যদের নাম শ্রী বিষ্ণু (২৫), বাড়ি তেলেঙ্গানায়। ২০২২ সালে তিনি সিআইএসএফে যোগ দেন।

ভারতীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, ভোর সোয়া পাঁচটার দিকে হঠাৎ করেই গুলির শব্দ পেয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে সুভাষ বসু বিমানবন্দরে।

উপস্থিত নিরাপত্তারক্ষীসহ অন্যান্য ঘঠনাস্থলে ছুটে যান। সেখানে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় বিষ্ণুকে। দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ওই নিরাপত্তারক্ষীর ইনস্যাস রাইফেলটি।

সিআইএসএফ সদস্য কেনো আত্মহত্যার চেষ্টা করে তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেনি বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে, কারণ খতিয়ে দেখতে এরি মধ্যে তদন্ত শুরু হয়েছে।

ওই নিরাপত্তারক্ষী কর্মক্ষেত্র ও ব্যক্তিগত জীবনে হতাশ বা অবসাদে ভুগছিলেন কিনা, খতিয়ে দেখা হচ্ছে সে বিষয়টিও।

আরবি
পশ্চিমবঙ্গের কলকাতার নিউ মার্কেট এলাকার 'শিখা ইন' হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত সাত বাংলাদেশি নাগরিকের মধ্যে ছয়জনের মরদেহ শনিবার স্বদেশে ফিরিয়ে আনা হচ্ছে। শুক্রবার রাতে কলকাতার পার্ক...
যেনতেন প্রকারে গ্রাহক টানাই লক্ষ্য। নিরাপত্তা ও সুরক্ষার দিকে বিন্দুমাত্র নজর নেই নিউমার্কেটের হোটেল গুলির। কলকাতায় কতটা নিরাপত্তা পান বাংলাদেশিরা, ভয়াবহ আগুনের ৯ জনের মৃত্যুর পর সেই প্রশ্ন আবারও...
কলকাতার পার্ক স্ট্রিট ও নিউ মার্কেট সংলগ্ন মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাত জন বাংলাদেশি নাগরিকসহ মোট ৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় হোটেলের নিরাপত্তা ও...
কলকাতার পার্কস্ট্রিট ও নিউ মার্কেট সংলগ্ন এলাকার হোটেলে ভয়াবহ আগুনে ৮ জন বাংলাদেশি নাগরিকসহ মোট ৯ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তীব্র রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আগের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর