মস্কো হামলায় বাড়ছে নিহতের সংখ্যা, এখনও নিখোঁজ ১৪৩

আপডেট : ২৯ মার্চ ২০২৪, ০৫:২৬ পিএম

রাশিয়ার রাজধানী মস্কোর ক্রোকাস সিটি কনসার্ট হলে ভয়াবহ সন্ত্রাসী হামলায় মৃতের সংখ্যা বেড়ে ১৪৩ জনে দাঁড়িয়েছে। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা তদন্ত কর্মকর্তাদের। কারণ, এখনও নিখোঁজ রয়েছেন ১৪৩ ব্যক্তি। 

বার্তা সংস্থা এপি জানিয়েছে, ক্রোকাস সিটি কনসার্ট হলের ভেতর থেকে উদ্ধার হওয়া একাধিক দগ্ধ মরদেহের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।

রুশ কর্তৃপক্ষ বলছে, ডিএনএ পরীক্ষার মাধ্যমে দগ্ধ মরদেহগুলোর পরিচয় নিশ্চিত করার কাজ চলছে। 

এর আগে বাজা নিউজ সার্ভিস জানিয়েছিলো, নিখোঁজদের স্বজনদের আবেদনের ভিত্তিতে একটি জরুরি তালিকা তৈরি করা হয়েছে। তাদের সন্ধানে কাজে নেমেছে সংশ্লিষ্ট বিভাগ।   

এদিকে ঘটনার দিনই হামলায় জড়িত সন্দেহে চার বন্দুকধারীসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করে রুশ নিরাপত্তা বাহিনী। পরে বাবা ও ছেলেসহ আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

পুলিশ ওই তিনজনের বিরুদ্ধে হামলাকারীদের সহযোগিতা করার অভিযোগ এনেছে। ওই তিন ব্যক্তিকে রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 

এর আগে গেলো শুক্রবার রাতে রাশিয়ার রাজধানী মস্কোর ক্রোকাস সিটি কমপ্লেক্সে ভয়াবহ হামলা চালায় চার বন্দুকধারী। 

 আটক চার হামলাকারী।

রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) বলেছে, সন্দেহভাজন হামলাকারীদের মধ্যে চারজন হামলার পর ইউক্রেনে পৌঁছানোর চেষ্টা করছিলো এবং সেখানে তাদের "যোগাযোগ" ছিলো। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সংস্থাটি। 

টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক ভাষণে ইউক্রেনকে নব্য-নাৎসিবাদী আখ্যা দিয়ে রুশ প্রেসিডেন্ট পুতিন বলেছেন, এই নৃশংসতার সাথে তাদেরও একটি যোগসূত্র থাকতে পারে, যারা ২০১৪ সাল থেকে আমাদের দেশের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে।

তিনি আরও বলেন, অবশ্যই, এই প্রশ্নের উত্তর দেওয়া দরকার, কেন সন্ত্রাসীরা হামলার পরে ইউক্রেনে যাওয়ার চেষ্টা করেছিলো? সেখানে তাদের জন্য কে অপেক্ষা করছিলো?

যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, এই হামলার সাথে ইউক্রেনের কোনো সম্পর্ক নেই। 

অন্যদিকে ঘটনার পরপরই নিজস্ব টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক পোস্টে ইসলামিক স্টেটের (আইএস) পক্ষ থেকে হামলার দায় স্বীকার করা হয়েছে।

আরবিএস
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
যুদ্ধ সাড়ে চার বছরে গড়ালেও রক্তক্ষয়ী ড্রোন হামলার তীব্রতা কমছে না এতটুকুও! রাশিয়া এবং দেশটির দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলে ইউক্রেনের সাম্প্রতিক ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর