অবশেষে ছাড়া পেলো নাইজেরিয়ার অপহৃত ১৩৭ শিশু

আপডেট : ৩০ মার্চ ২০২৪, ১১:২৬ এএম

নাইজেরিয়ার উত্তরাঞ্চলের একটি বিদ্যালয় থেকে চলতি মাসে অপরহণ করা হয় ১৩৭ শিশুকে। অবশেষে তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করেছে দেশটির সরকার। রোববার এই উদ্ধার কাজ সম্পূর্ণ হয়েছে বলে জানায় কাদুনা রাজ্যের গভর্নরের কার্যালয়। তবে কারা অপহরণ করেছিল সেই সম্পর্কে কিছু জানায় নাই সরকার।

শনিবার রয়টার্স এক প্রতিবেদন জানিয়েছে, সাত মার্চ উত্তর-পশ্চিমাঞ্চলীয় কাদুনা রাজ্যের কুরিগা শহর থেকে ১৩৭ শিক্ষার্থীকে অপহরণ করা হয়েছিলো। যাদের মধ্যে ছিল ৭৬ জন ছাত্রী ও ৬১ জন ছাত্র। পরে ২৪ মার্চ মুক্তিপণে তাদের উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিলো ২৮৭ জন শিক্ষার্থী অপহরণ করা হয়েছে। কিন্তু পরে দেশটির সামরিক মুখপাত্র জানান জিম্মি সংখ্যা ১৩৭ জন।

রয়টার্স জানায়, তাদের মুক্তির জন্য দেশটির সরকার এক বিলিয়ন নাইরা বা সাত লাখ ৬৭ হাজার ডলার মুক্তিপণ দেয়। মুক্তিপণ দেওয়ার সময়সীমা শেষ হওয়ার কয়েক দিন আগেই এই অর্থ দিয়ে অপহৃতদের উদ্ধার করা হয়।

দেশটির ডিফেন্স মিডিয়া অপারেশনের (ডিএমও) মুখপাত্র মেজর জেনারেল অ্যাডওয়ার্ড বুবা বলেন, ২৪ মার্চ ভোরের দিকে সামরিক বাহিনী, স্থানীয় কর্তৃপক্ষ ও সরকারি সংস্থার এক সঙ্গে কাজ করে জিম্মিদের উদ্ধার করেছে।

সবার নজর এড়াতে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে অপহৃত শিশুদের বনে লুকিয়ে রাখা হয়েছিল। পরে মুক্তিপণ পাওয়ার সঙ্গে সঙ্গে অপহরণকারীরা তাদের ছেড়ে দেয়।

২০২১ সালের পর এই প্রথম আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশটিতে একসঙ্গে এত সংখ্যক শিক্ষার্থীকে অপহরণের ঘটনা ঘটলো। ওই বছর কাদুনা রাজ্যের একটি মাধ্যমিক বিদ্যালয় থেকে দেড় শতাধিক শিক্ষার্থীকে অপহরণ করা হয়েছিলো।

একাত্তর/এসি
আফ্রিকার তেল সমৃদ্ধ দেশ নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলীয় নিজার রাজ্যে মসজিদে হামলা চালিয়ে নারী, শিশু ও বৃদ্ধসহ প্রায় ৬০০ জনকে অপহরণ করার পর তাঁদের জিম্মি অবস্থার একটি ভিডিও প্রকাশ করেছে একটি সশস্ত্র...
নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলীয় নাইজার রাজ্যে জুমার প্রার্থনার সময় একটি মসজিদে হামলা চালিয়ে বেশ কয়েকজন মুসল্লিকে অপহরণ করেছে সশস্ত্র বন্দুকধারীরা। সহিংস অপরাধী চক্রের উপদ্রবে জর্জরিত এই অঞ্চলে...
নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় প্লাটো রাজ্যের একটি গ্রামে মধ্যরাতে চালানো এক অতর্কিত হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। স্থানীয় প্রতিনিধি ও বাসিন্দারা মঙ্গলবার এই মর্মান্তিক তথ্য নিশ্চিত...
নাইজেরিয়ার নাইজার অঙ্গরাজ্যের ক্যাথলিক সেন্ট মেরিস স্কুল থেকে অপহৃত ৩১৫ জন শিক্ষার্থী ও শিক্ষককের মধ্যে ৫০ জন শিক্ষার্থী সফলভাবে পালিয়ে তাদের পরিবারের কাছে ফিরেছে।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর