ইমরান ও বুশরার ১৪ বছরের জেল সাজা স্থগিত

আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ০৭:২১ পিএম

আদালতের লড়াইয়ে আরও একটি জয় পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং তেহরিক-ই-ইনসাফ দলের প্রধান ইমরান খান। তোশাখানা মামলায় সস্ত্রীক ইমরান খানের ১৪ বছর কারাবাসের রায়ে স্থগিতাদেশ দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট। তবে এতে করে তার মুক্তি মিলছে না। জেলেই থাকতে হবে ইমরানকে।

সোমবার ইসলামবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমের ফারুক ও বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেব ইমরানের আপিলের শুনানিতে রায় স্থগিতের আদেশ দেন। মামলার পরবর্তী শুনানি ঈদের ছুটির পর। এর পরেই জানা যাবে ইমরান খানের ভাগ্য। সুতরাং ঈদের আগ পর্যন্ত জেলেই থাকতে হবে ইমরানকে।

অন্যান্য একাধিক মামলায়ও রয়েছে তার বিরুদ্ধে। সাধারণ নির্বাচনের কয়েক দিন আগে গত ৩১ জানুয়ারি ইসলামাবাদের জবাবদিহি আদালত এই দুজনকে এ সাজা দেন। পরদিনই নিয়মবহির্ভূতভাবে বিয়ে (বুশরার ইদ্দত পূর্ণ না হওয়া) করার এক মামলায় দুজনকে সাত বছর করে কারাদণ্ড দেয় আরেকটি আদালত।

তোষাখানা মামলায় ইমরান খান এবং তাঁর স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে অভিযোগ ছিল, সরকারি কোষাগারে থাকা রাষ্ট্রীয় বহুমূল্য উপহার তাঁরা নিয়ে রেখেছিলেন। সেই অভিযোগের প্রেক্ষিতে যে মামলা হয়, তাতেই ইসলামাবাদ হাইকোর্ট তাঁদের ১৪ বছরের সাজা দিয়েছিল।

কারাদণ্ডের পাশাপাশি ইমরান ও তার স্ত্রীকে ১০ বছরের জন্য সরকারি দায়িত্ব পালনে নিষিদ্ধ করা হয় এবং প্রত্যেককে ৭৮ কোটি ৭০ লাখ পাকিস্তানি রুপি অর্থদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার সময় ইমরান খানকে আদালতে হাজির করা হলেও তাঁর স্ত্রী অনুপস্থিত ছিলেন। অবশ্য পরে তিনি আত্মসমর্পণ করেন।

রায় ঘোষণার পর ইমরান খানকে আদিয়ালা জেলে রাখা হলেও বুশরাকে ওই কারাগারে না রেখে বানিগালার বাসভবনে স্থানান্তর করা হয়। ইমরান-বুশরা দম্পতির এ বাড়িকে সাব-জেল ঘোষণা করা হয়েছে।

একাধিক মামলায় দোষী ও ওয়ারেন্টভুক্ত হওয়ায় গত বছরের আগস্ট থেকে কারাগারে রয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী। ৩১ জানুয়ারি ইসলামাবাদের একটি দুর্নীতিবিরোধী আদালত ইমরান ও বুশরার বিবিকে এই সাজা দেয়। দেশটির সাধারণ নির্বাচনের মাত্র কয়েক দিন আগে এই রায় ঘোষণা করা হয়।

একাত্তর/এসি
ইমরান খানের বোন ডা. উজমা খান এবং আলিমা খান দাবি করেছেন, মহসিন নকভি এবং পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির মিলে ইমরান খানকে হত্যার ষড়যন্ত্র করছেন। বোনদের দাবি, সাম্প্রতিক এক সাক্ষাতে খোদ ইমরান খান...
ইমরান খানের স্বাস্থ্যের নাজুক পরিস্থিতি নিয়ে চলমান বিতর্কের আগুনে ঘি ঢেলে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দাবি করেছে, তাদের প্রতিষ্ঠাতা ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীকে চিকিৎসার জন্য গোপনে...
দুর্নীতি মামলায় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছে বিশেষ আদালত। রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে গত শনিবার...
পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান এবং তাঁর স্ত্রী বুশরা বিবির ওপর আইনি চাপ আরও বাড়লো। রাষ্ট্রীয় উপহার সংক্রান্ত জালিয়াতির (তোশাখানা) মামলায় দোষী সাব্যস্ত করে তাদের আরও ১৭ বছরের কারাদণ্ড...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর