চ্যাম্পিয়নস লিগের চার ভেন্যুতে হামলার হুমকি আইএসের

আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ০৮:২৫ পিএম

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ চলতি সিজনে শেষ আটের মহারণ শুরু হচ্ছে আজ থেকে। রাতে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, আর্সেনাল এবং বায়ার্ন মিউনিখের মতো বড় চার দল। তবে ইউরোপীয় জায়ান্টদের ছাপিয়ে এখন ইউরোপজুড়ে আলোচনায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালের চার ভেন্যুতেই হামলা চালানোর হুমকি দিয়েছে সংগঠনটি। 
 
ইউরো নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে হামলার আগাম বার্তা দিয়েছে আইএস। সংগঠনটি হামলার হুমকি দিয়ে একটি পোস্টারও প্রকাশ করেছে। 

ওই পোস্টারে কালো পোশাক পরে হাতে একে-৪৭ রাইফেল নিয়ে এক ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পোস্টারে চ্যাম্পিয়নস লিগের চারটি ভেন্যুর নাম লেখা রয়েছে। এগুলো হলো— এমিরেটস স্টেডিয়াম, পার্ক দে প্রিন্সেস, মেত্রোপলিতানো অ্যারেনা ও সান্তিয়াগো বার্নব্যু। আর সেখানে লেখা আছে, ‘সবাইকে হত্যা করো।’

মঙ্গলবার, রিয়াল মাদ্রিদ সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যানচেস্টার সিটির বিপক্ষে খেলবে, একইদিনে আর্সেনাল এমিরেটস স্টেডিয়ামে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে। আর বুধবার, অ্যাটলেটিকো মাদ্রিদ মেত্রোপলিতানো স্টেডিয়ামে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে খেলবে এবং প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) পার্ক দেস প্রিন্সেসে নামবে বার্সেলোনাকে ঠেকাতে।

উয়েফা বলেছে, কর্তৃপক্ষ এ হুমকির বিষয়ে অবগত। তবে ম্যাচগুলো পরিকল্পনা অনুযায়ীই এগিয়ে যাবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ফ্রান্স ও স্পেন উভয় দেশের মন্ত্রীরা বর্ধিত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছেন।

এছাড়া ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন বলেছেন, বুধবার প্যারিসে বার্সেলোনার সাথে পিএসজি যখন খেলবে তখন নিরাপত্তা ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে জোরদার করা হবে।

আইএসের এ হুমকিকে অনেকে হালকাভাবে নিলেও উয়েফা কর্তৃপক্ষ বলেছে, খেলোয়াড় ও দর্শকদের নিরাপত্তায় সব ধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্টেডিয়াম এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা ও নজরদারি।    

আরবিএস
লেবাননে দখলদার ইসরাইলি বাহিনীর সন্ত্রাসী হামলায় দিপালি বেগম (৩৪) নামে ফরিদপুরের এক নারী নিহত হয়েছেন।
সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) সাথে জড়িত থাকার অভিযোগে এক অস্ট্রেলীয় নাগরিকের ওপর আগামী দুই বছরের জন্য দেশে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। বুধবার অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি...
সিরিয়ার জঙ্গি গোষ্ঠী আইএস-এ যোগ দেওয়া ব্রিটিশ বংশোদ্ভূত শামীমা বেগমের নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত বহাল রাখতে ইউরোপীয় মানবাধিকার আদালতে ‘কঠিন লড়াই’ করার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য সরকার।
সিরিয়ায় মার্কিন বাহিনীর ওপর প্রাণঘাতী হামলার কড়া জবাব দিল যুক্তরাষ্ট্র। শুক্রবার সিরিয়ার মধ্যাঞ্চলে ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর বিভিন্ন আস্তানায় এক বিশাল সামরিক অভিযান চালিয়েছে মার্কিন সেনাবাহিনী।
মেটলাইফ স্টেডিয়ামের মহাযুদ্ধের বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে দুই শিবিরের অফিশিয়াল লাইন-আপ আসতেই ফুটবল পাড়ায় তোলপাড়! ট্রফি ধরে রাখার মিশনে আর্জেন্টিনার মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি সেমিফাইনালের উইনিং...
ইউরোপসেরা স্পেন বনাম লাতিন আমেরিকার সম্রাট আর্জেন্টিনার মধ্যকার ২০২৬ বিশ্বকাপ ফাইনালের সেই মাহেন্দ্রক্ষণ অবশেষে হাজির! নিউইয়র্ক/নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রেফারি বাঁশি বাজানোর সাথে সাথেই...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর