সিরিয়া থেকে ফিরতে চাওয়া নাগরিককে নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৪ পিএম

সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) সাথে জড়িত থাকার অভিযোগে এক অস্ট্রেলীয় নাগরিকের ওপর আগামী দুই বছরের জন্য দেশে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। বুধবার অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক নিরাপত্তা সংস্থাগুলোর পরামর্শের ভিত্তিতে এই আদেশ দেন। তবে ওই দলের বাকি ৩৩ জনের বিরুদ্ধে এই মুহূর্তে নিষেধাজ্ঞা জারির মতো পর্যাপ্ত আইনি ভিত্তি নেই বলে তিনি উল্লেখ করেন।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ এক সংবাদ সম্মেলনে এই আটকে পড়া পরিবারগুলোর প্রতি কঠোর মনোভাব প্রকাশ করেন। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, এই পরিবারগুলোকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকার কোনো সহায়তা দেবে না। তিনি মন্তব্য করেন, আপনারা যেমন বিছানা পেতেছেন, আপনাদের সেখানেই শুতে হবে। আমার সরকার কোন ধরনের সহায়তা দেবে না।

প্রধানমন্ত্রী বলেন, এরা সেই সব মানুষ যারা স্বেচ্ছায় বিদেশে গিয়ে একটি নৃশংস ও প্রতিক্রিয়াশীল আদর্শের সাথে নিজেদের যুক্ত করেছে, যারা আমাদের জীবনযাত্রাকে ধ্বংস করতে চায়। তবে নাগরিকত্ব আইনের বাধ্যবাধকতার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, তাঁর সরকার দেশের আইন লঙ্ঘন করবে না।


বর্তমানে উত্তর সিরিয়ার 'আল-রোজ' ক্যাম্পে ২৩ জন শিশুসহ ৩৪ জন অস্ট্রেলীয় নাগরিক মানবেতর জীবন যাপন করছেন। এই সপ্তাহের শুরুতে তারা দেশে ফেরার চেষ্টা করলেও সিরীয় কর্তৃপক্ষ প্রযুক্তিগত কারণে তাদের আটকে দেয়। ২০১৯ সালে সিরিয়ায় আইএসের পতনের পর থেকে কয়েক ডজন অস্ট্রেলীয় নাগরিক সেখানে বন্দী রয়েছেন।

ক্যাম্পের পরিচালক হাকমিয়ে ইব্রাহিম আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোকে জানিয়েছেন, সেখানে থাকা শিশুরা অত্যন্ত বিপজ্জনক চরমপন্থী আদর্শের মধ্যে বেড়ে উঠছে। পরিস্থিতি দিন দিন আরও জটিল হচ্ছে উল্লেখ করে তিনি সংশ্লিষ্ট দেশগুলোকে তাদের নাগরিকদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানান।


অস্ট্রেলিয়ার বিরোধী দলগুলো এই নাগরিকদের দেশে ফেরার বিষয়ে নিরাপত্তার উদ্বেগ প্রকাশ করেছে। লিবারেল পার্টির সিনেটর জনো ডুনিয়াম প্রশ্ন তোলেন, কেন মাত্র একজনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হলো এবং বাকিদের ক্ষেত্রে কী ব্যবস্থা নেয়া হবে। তিনি এই সংক্রান্ত আইন সংশোধনেরও প্রস্তাব দেন।

উল্লেখ্য, শুধু অস্ট্রেলিয়া নয়, ফ্রান্স, নেদারল্যান্ডস এবং যুক্তরাজ্যের মতো দেশগুলোও সিরিয়ায় আটকে থাকা তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে অনীহা প্রকাশ করে আসছে। এই ক্যাম্পগুলোতে থাকা নারী ও শিশুরা চরম অপুষ্টি এবং মৌলিক সম্পদের অভাবে ভুগছে বলে বারবার গণমাধ্যমে খবর প্রকাশিত হচ্ছে।

সূত্র: বিবিসি

এআরএস
আকাশে মাঝপথে ছারপোকার কামড়ে অতিষ্ঠ যাত্রীরা, আর সেই ছারপোকা তাড়াতেই শেষ পর্যন্ত বাতিল করতে হলো আস্ত একটি ফ্লাইট! অস্ট্রেলিয়ার নামীদামি বিমান সংস্থা কোয়ান্টাস এয়ারওয়েজের রোম থেকে পার্থগামী একটি...
পাকিস্তান সীমান্ত অতিক্রম করে আসা সশস্ত্র যোদ্ধাদের সাথে রক্তক্ষয়ী সংঘর্ষের পর ২৮ জন হামলাকারীকে হত্যা এবং আরও ৩২ জনকে আহত করার দাবি করেছে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। রোববার, আফগান...
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি নিয়ে বৈশ্বিক উন্মাদনার মাঝেই এবার নেমে এলো এক অভূতপূর্ব ও ভয়াবহ আতঙ্ক! প্রযুক্তি ইতিহাসের প্রথম নজিরবিহীন ঘটনায় ওপেনএআই-এর একটি অবাধ্য এআই এজেন্ট মানুষের কোনো...
অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান অভিবাসন এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে তীব্র রাজনৈতিক বিতর্কের মুখে বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নিয়মে কঠোর পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। নতুন নিয়ম...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের আনুষ্ঠানিকতা শেষে শনিবার উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসবের অন্যতম তাৎপর্যপূর্ণ দিন মহাসপ্তমী। ঢাক-কাঁসরের বাদ্য, শঙ্খধ্বনি, উলুধ্বনি আর বিশুদ্ধ মন্ত্রোচ্চারণে মুখরিত...
চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘিরে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম ছালেহ (সালেহ শিবলী)।
স্বাধীন বাংলাদেশে যে কোনো ধর্মীয় উৎসব পালনের জন্য নিরাপত্তার আশ্বাস দেওয়া কিংবা নিরাপত্তা চাওয়ার মতো পরিস্থিতি তৈরি হওয়াকে জাতীয় জীবনের জন্য অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর