ঈদে সৌদি আরবে কনসার্ট

আপডেট : ১০ এপ্রিল ২০২৪, ১০:৪৫ পিএম

সৌদি আরবে চলছে সাংস্কৃতিক সংস্কার। এরই ধারাবাহিকতায় ঈদ উপলক্ষে সেখানে আট কনসার্টে গাইবেন সৌদি আরব ও মিশরের জনপ্রিয় সংগীতশিল্পীরা।

সৌদি আরবে ঈদের কনসার্টে থাকছেন- মিসরের গায়ক তামির আশুর, সৌদি–ইরাকি গায়ক মাজিদ আর মুহাদ্দিস থেকে সৌদি গায়ক আবাদি আল জোহার, গায়িকা জেনা ইমাদ।

বুধবার ঈদুল ফিতর উদযাপন করছে মুসলিম সংখ্যাগরিষ্ট দেশটির মানুষ। ঈদের ছুটির মধ্যে কনসার্ট, মঞ্চনাটকের পাশাপাশি আতশবাজির ব্যবস্থাও করেছে সৌদি সরকার।

শিল্পীরা কবে, কোথায় গাইবেন তার তালিকা প্রকাশ করেছে জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটি। দেশটির বিনোদন অঙ্গনের দেখভালের জন্য ২০১৬ সালে এটি প্রতিষ্ঠিত হয়েছে।

ইয়ানবু শহরে রোমান থিয়েটারে গাইবেন মিসরীয় গায়িকা মাই ফারুক ও গায়ক নাওয়াফ আল জাবার্তি।

এবারই প্রথম নয়, গত বছর ঈদেও জমকালো গানের আয়োজন ছিল। সৌদি আরবের বাইরের শিল্পীদের উড়িয়ে আনা হয়েছিল। এবারও তেমনই আয়োজন থাকছে।

‘আপনার ঈদ পরিবার ও প্রিয়জনের সঙ্গে কাটুক’ স্লোগানে ঈদ উদযাপন করছে জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটি। ছুটির মধ্যে সৌদি আরবজুড়ে আতশবাজি, কনসার্ট, মঞ্চের পরিবেশনাসহ নানা চিত্তবিনোদনের ব্যবস্থা রেখেছে সৌদি সরকার।

ঈদে দেশটির বিভিন্ন শহরে আটটি কনসার্ট রয়েছে। এর মধ্যে জেদ্দার হিলটন হোটেলে গাইবেন মাজিদ আর মুহাদ্দিস। রিয়াদে গাইবেন আবাদি আল জোহর, জেনা এমাদ ও আবদুল্লাহ আল মুস্তারিখ। দাম্মামে গাইবেন জনপ্রিয় সৌদি গায়িকা মোদি আল শামরানি। ইয়ানবু শহরে রোমান থিয়েটারে গাইবেন মিসরীয় গায়িকা মাই ফারুক ও গায়ক নাওয়াফ আল জাবার্তি। সঙ্গে মিয়ামি ব্যান্ডও থাকবে।

রিয়াদে গাইবেন আবাদি আল জোহর, জেনা এমাদ ও আবদুল্লাহ আল মুস্তারিখ। ঈদ উৎসবে ‘রেড বক্স’সহ তিনটি মঞ্চনাটকও প্রদর্শিত হবে। কনসার্ট ও মঞ্চনাটকের জন্য টিকেট কিনতে হবে; ইতিমধ্যে টিকিট বিক্রিও শুরু হয়েছে। এর বাইরে ঈদের দিন থেকে জেদ্দা, রিয়াদ, মদিনা, খোবারসহ দেশটির ১৩টি শহরের নির্দিষ্ট ভেন্যুতে আতশবাজি থাকছে।

এদিকে সৌদি আরবের শীর্ষ ধর্মীয় নেতা গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ আল আল-শেখ সিনেমা ও গানের কনসার্টকে ক্ষতিকর ও তা মানুষের মনকে কলুষিত করে বলে মন্তব্য করেছেন। তিনি এমন সময় এই মন্তব্য করলেন যখন রক্ষণশীল দেশটিতে সাংস্কৃতিক সংস্কার আনার চেষ্টা করছে সরকার। ফলে সংস্কারের বিষয়টি আরও জটিল হয়ে পড়তে পারে।

একাত্তর/এনএন/এসি
সৌদি আরবের জাতীয় তেল জায়ান্ট- সৌদি আরামকো'র প্রধান কার্যালয়ে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পরদিন আবারও দেশটির সব বিমানবন্দর ও তেল স্থাপনাগুলোয় অনবরত হামলা চালিয়ে যাওয়ার নজিরবিহীন হুমকি...
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক নজিরবিহীন ও রক্তক্ষয়ী ক্ষেপণাস্ত্র হামলায় সৌদির প্রধান কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ১৮ জন নিহত এবং ৩০০ জনেরও বেশি আহত হওয়ার ঘটনায় সৌদি আরবের অভ্যন্তরীণ...
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের রক্তক্ষয়ী ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারালেন এক ভারতীয় নাগরিক। এতে হুথিদের এই বর্বরোচিত...
সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিমানবন্দর ও সামরিক স্থাপনায় ইয়েমেনের হুতি বিদ্রোহীদের লাগাতার ও রক্তক্ষয়ী হামলার ছবি-ভিডিও ধারণ করায় দেশটির নিরাপত্তা বাহিনীর হাতে একাধিক আমেরিকান নাগরিক...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর