উগান্ডায় নববর্ষের অনুষ্ঠানে পদদলিত হয়ে নিহত ৯

আপডেট : ০২ জানুয়ারি ২০২৩, ১০:২১ এএম

উগান্ডার রাজধানী কাম্পালায় নববর্ষের অনুষ্ঠানে পদদলিত হয়ে কমপক্ষে ৯ জনের প্রাণহানি ঘটেছে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। রোববার (১ জানুয়ারি) দেশটির পুলিশ এ কথা জানায়।

পুলিশ জানায়, মধ্যরাতের ওই ঘটনার সঙ্গে একটি মিউজিক শোতে অংশগ্রহনকারী বেশ ক’জন কিশোর জড়িত ছিল। 

অভিযোগ করা হয়েছে যে, অনুষ্ঠান সঞ্চালক বা ‘মাস্টার অফ সেরিমোনি’ অনুষ্ঠানের উপস্থিতদের বাইরে যেতে এবং আতশবাজি প্রদর্শন দেখতে যেতে উৎসাহিত করে। প্রদর্শন শেষ হলে ফেরার সময় পদদলিত হওয়ার ঘটনায় তাৎক্ষণিকভাবে পাঁচজন মারা যায় এবং আরও অনেকে আহত হয়।

আরও পড়ুন: মেক্সিকোর কারাগারে সশস্ত্র হামলায় ১৪ জন নিহত

পুলিশ জানায়, আহতদের হাসপাতালে ভর্তি করার হলে তাদের মধ্যে আরও চারজনের মৃত্যু হয়। জরুরী সেবাদানকারীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে ভর্তি করে।


একাত্তর/এসজে

পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় শিক্ষা সফর শেষে ফেরার পথে শিক্ষার্থীবাহী একটি বাস সড়ক থেকে ছিটকে পড়ে ২০ শিক্ষার্থী ও একজন প্রাপ্তবয়স্কসহ অন্তত ২১ জন নিহত হয়েছেন। 
উগান্ডার সেনাপ্রধান জেনারেল মুহুজি কাইনেরুগাবার অদ্ভুত সব কাণ্ডকারখানা বিশ্বজুড়ে নতুন কোনো বিষয় নয়, তবে এবার তিনি যা করলেন তা শুধুই বিস্ময়কর বললেও কম হবে। তুরস্কের কাছে এক বিলিয়ন ডলার দাবি করার...
ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামের একটি মন্দিরে পদদলিত হয়ে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।
উগান্ডার একটি প্রধান মহাসড়কে বেশ কয়েকটি যানবাহনের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৪৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। প্রথমে ৬৩ জন নিহতের খবর দিয়েছিলো পুলিশ। পরে এই সংখ্যা কমিয়ে আনা হয়। পু
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর