আমাদের সিদ্ধান্ত আমরাই নেব: নেতানিয়াহু

আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ০৪:২০ পিএম

ইরানের হামলার জবাব কীভাবে দেয়া হবে সে ব্যাপারে ইসরাইল নিজস্বভাবে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো ইসরাইলকে সংযত থাকার আহ্বান জানালেও ইরানে হামলার সিদ্ধান্তে এখনো অনড় তেল আবিব।

ইরানের হামলার পরিপ্রেক্ষিতে বুধবার ইসরাইল সফর করেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আন্নালেনা বায়েরবক। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইসরাইল নিজেরাই নিজেদের সুরক্ষার সিদ্ধান্ত নেবে।

তিনি বলেন, আমি মনে করি, ইসরাইলকে রক্ষায় বন্ধুদেশগুলো আমাদের পাশে থাকবে। শুধু কথায় নয়, কাজেই সেই প্রমাণ দেবে। তারা আমাদের বিভিন্ন ধরনের সহযোগিতা এবং পরামর্শ দিচ্ছে। তবে আমি স্পষ্ট করে বলে দিতে চাই, আমাদের সিদ্ধান্ত আমরাই নেবো। ইসরাইল নিজেদের সুরক্ষায় সব কিছু করবে।

নেতানিয়াহুর কার্যালয় জানায়, অ্যানালেনা বেয়ারবক ও ডেভিড ক্যামেরনকে তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, আমি এটি পরিষ্কার করে বলতে চাই, আমাদের সিদ্ধান্ত আমরা নিজেরাই নেব। নিজেকে রক্ষার জন্য ইসরাইল রাষ্ট্র প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।

এর আগে, জার্মান ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে দেখা করেন নেতানিয়াহু। তারা উভয়েই ইসরাইল সফরে যান। দেশটিতে ইরানের হামলার পরপরই এই সফর করেন তারা। সফরে গাজায় চলমান যুদ্ধের মাধ্যমে প্রভাবিত হয়ে এই সংঘাত যাতে একটি আঞ্চলিক সংঘাতে রূপ না নেয় এ বিষয়ে জোর দেন তারা।

ইরানের হামলার জবাব কীভাবে দেওয়া হবে, তা নিয়ে বুধবার আবারো বৈঠক করেছে ইসরাইলের যুদ্ধকালীন মন্ত্রিসভা। বৈঠকে ইরানের হামলার জবাব দেয়ার বিষয়ে মন্ত্রিসভার সদস্যরা একমত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যমগুলো। তবে হামলার কৌশল এখনো চূড়ান্ত করেনি এই মন্ত্রিসভা।

সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেটে সন্দেহভাজন ইসরাইলি বিমান হামলার প্রতিশোধ হিসেবে ১ এপ্রিল দেশটিতে পাল্টা হামলা করে ইরান। তবে বেশিরভাগ মিসাইল ও ড্রোনগুলোকে গুলি করে ভূপাতিত করার দাবি করেছে ইসরাইল এবং তার মিত্ররা। এই হামলায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

তবে ইসরাইল অবশ্যই ইরানের করা এই হামলার প্রতিশোধ নেবে বলে জানিয়েছে। ইসরাইলের এমন হুমকির প্রতিক্রিয়ায় পাল্টা হুমকি দিতে পিছপা হয়নি ইরান। ইসরাইল কোনও প্রকার হামলা করলে এর প্রতিশোধ হিসেবে আবারও হামলা করার হুঁশিয়ারি দিয়েছে দেশটি, আর সেই হামলা হবে আরও বিস্তৃত ও ভয়াবহ।

এআরএস
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
বাহরাইন, কাতার ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনায় আবারও নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইরান।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর