গরমের আরাম ফ্যানযুক্ত জ্যাকেট

আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ১২:৫৪ পিএম

জাপানে গ্রীষ্মের অসহনীয় গরম ও বাড়তে থাকা তাপমাত্রায় শীতল ও নিরাপদ থাকতে তৈরি করা হয়েছে বৈদ্যুতিক পাখা বিশিষ্ট একটি জ্যাকেট।

‘দ্য ডি রিগুর’ -নামের জ্যাকেটটি এবারের গ্রীষ্মে বেশ সাড়া ফেলেছে দেশটিতে। বর্তমানে অনেকেই এই জ্যাকেটের দিকে ঝুঁকছেন।

তীব্র তাপদাহে পুড়ছে এশিয়ার বিভিন্ন দেশ। রেকর্ড তাপমাত্রায় বিপর্যস্ত মানুষের জীবন। অনেক দেশে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। বাড়তে থাকা এই তাপমাত্রায় শীতল ও নিরাপদ থাকতে এক ধরনের জ্যাকেটের দিকে ঝুঁকছেন অনেকেই। জাপানে এই অসহনীয় গরমে সাড়া ফেলেছে এটি।

‘দ্য ডি রিগুর’ -নামের জ্যাকেটতে চারপাশে বাতাস প্রবাহিত করে ভেতরে থাকা পাখা। মৃদু বাতাসের সঙ্গে এটি ব্যবহারকারীকে স্বস্তি দেয়। এর মাধ্যমে যেমন তাপমাত্রা কমে, তেমনি আদ্রতাও নিয়ন্ত্রণে রাখা যায়।

প্রকৌশলী হিরোশি ইশিগায়া এই জ্যাকেটের উদ্ভাবক। সনি থেকে অবসরের পর ১৯৮৮ সালে দক্ষিণ-পূর্ব এশিয়ায় ভ্রমণের সময় তার মধ্যে এ ধরনের উদ্ভাবনের বিষয়টি মাথায় আসে।

ইশিগায়া বুঝতে পেরেছিলেন, নতুন ভবনগুলোতে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ব্যবহারের প্রসার ঘটবে। ফলে বৈশ্বিক উষ্ণায়ন আরও বাড়বে।

বিকল্প হিসেবে ২০০৪ সালে তিনি ফ্যান জ্যাকেট বাজারে আনেন। এই জ্যাকেট তখন ‘এয়ার কন্ডিশনড ক্লোথ’ হিসেবে পরিচিতি পায়।

প্রথম দিকে, গ্রীষ্মের গরমের মধ্যে জ্যাকেট পরার বিরোধিতা করেছিলেন অনেকেই। এর সঙ্গে জ্যাকেটের মডেলেও কিছু ত্রুটি ছিলো। তবে ২০০৯ সালের দিকে এই জ্যাকেট জনপ্রিয়তা পেতে শুরু করে। এরপর বিভিন্ন প্রতিষ্ঠান এই জ্যাকেট প্রস্তুতে জোর দেয়।

২০১৫ সালে বৈদ্যুতিক যন্ত্রপাতি প্রস্তুতকারক প্রতিষ্ঠান মাকিতা ফ্যান জ্যাকেট প্রস্তুত করে। তারা বুঝতে পারে এই পণ্যের চাহিদা তৈরি হতে পারে।

মাকিতার সহকারী ব্যবস্থাপক ডাইসুকে সেকি বলেন, আমরা আলাদাভাবে কোনো পণ্যের বিক্রির তথ্য প্রকাশ করি না। তবে গত কয়েক বছরে তাপমাত্রা বাড়ার চাহিদা বেড়েছে।

বাজারে ফ্যান জ্যাকেটের বেশ কিছু মডেল রয়েছে। যার মধ্যে সবচেয়ে শক্তিশালী ব্যাটারির মডেলটি টানা ৬০ ঘণ্টা বাতাস দিতে পারে।

চাহিদার কারণে বর্তমানে বাজারে পর্যাপ্ত ফ্যান জ্যাকেটের সরবরাহ রয়েছে। যা শীর্ষ ১০০ পণ্যের তালিকার মধ্যে রয়েছে।

জাপানে ফ্যান জ্যাকেটের মতো আরও বেশ কয়েকটি উদ্ভাবন এসেছে। যা বাজারে জনপ্রিয়ও হয়ে উঠছে।

একাত্তর/আরএ
অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করার লক্ষ্যে কর্মঘণ্টা ও ওভারটাইমের বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার। মঙ্গলবার থেকে কার্যকর হতে যাওয়া এই পদক্ষেপকে ঘিরে দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া...
জাপানের সর্বোচ্চ ও পবিত্র পর্বত হিসাবে বিবেচিত ‘মাউন্ট ফুজি’ জয়ের চরম নেশায় এক বাপের কাণ্ড দেখে চোখ কপালে উঠেছে স্বয়ং দেশটির পুলিশের! পাহাড়ে চড়তে গিয়ে ক্লান্তি প্রকাশ করায় সাত বছরের সন্তানকে হাজার...
জাপানের কাছেই বিতর্কিত একটি দ্বীপে বৃহস্পতিবার ঝটিকা সফর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো দ্বীপে পুতিনের এই পা রাখা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে...
প্রচণ্ড গতিতে ধেয়ে আসা সামুদ্রিক ঘূর্ণিঝড় বা টাইফুন ডলফিনের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে পড়েছে জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া ও কাগোশিমা প্রশাসনিক অঞ্চল। শনিবার ঝড়ের আঘাতে অন্তত ছয়জন আহত হওয়ার পাশাপাশি...
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিনে তাঁকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ এবং নিজের...
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালি যাওয়ার চেষ্টাকালে নৌকা ডুবিতে আট বাংলাদেশির মৃত্যু হয়। এ ঘটনায় মানবপাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
দেশের বিভিন্ন শ্রেণির এক হাজার ৪৯৮টি পর্যটন আকর্ষণকে অন্তর্ভুক্ত করে পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নের কাজ চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সহযোগিতা চেয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর