ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাতে ছয় বিমানবন্দর বন্ধ

আপডেট : ০১ মে ২০২৪, ০২:০৭ পিএম

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের কাছে অবস্থিত মাউন্ট রুয়াং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে দেশটির ছয়টি বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে ওই আগ্নেয়গিরি লাভা উদ্‌গিরণ শুরু করে এবং পরে আশপাশে এর ছাই ছড়িয়ে পড়ায় সর্বোচ্চ সতর্কতা জারি করে কর্তৃপক্ষ। 

বুধবার স্থানীয় কর্মকর্তারা জানায়, মাউন্ট রুয়াং থেকে মঙ্গলবার তিন দফা অগ্ন্যুৎপাত হয়েছে। লাভা ও ছাই আকাশের পাঁচ কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়েছে।

কর্তৃপক্ষ এরইমধ্যে ১২ হাজার স্থানীয়কে অন্যত্র সরিয়ে নেয়ার নির্দেশ জারি করেছে।

এদিকে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ছাই মালয়েশিয়ার বোর্নিও দ্বীপ পর্যন্ত ছড়িয়ে গেছে।  

দেশটির সেন্টার ফর আগ্নেয়গিরি এবং ভূতাত্ত্বিক বিপদ প্রশমন (পিভিএমবিজি) তাদের ওয়েবসাইটে, স্থানীয় অধিবাসীদের আগ্নেয়গিরির কাছাকাছি না যাওয়ার জন্য অনুরোধ করেছে। তাদেরকে উচ্চ সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে।  

প্যাসিফিক রিং অফ ফায়ারে অবস্থানের কারণে ভূমিকম্পপ্রবণ ইন্দোনেশিয়ায় প্রায়ই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হয়।

আরবিএস
ইন্দোনেশিয়ার জাভা সাগরে প্রতিকূল আবহাওয়ার কবলে পড়ে ২৪৩ জন আরোহী নিয়ে একটি যাত্রীবাহী জাহাজ দুর্ঘটনার শিকার হয়েছে। এতে এ পর্যন্ত ছয়জনের প্রাণহানির খবর পাওয়া গেছে এবং নিখোঁজ ১৩০ জনকে উদ্ধারে...
ইন্দোনেশিয়ার বোর্নিও ও সুমাত্রা দ্বীপে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলের বিষাক্ত ধোঁয়া সীমান্ত পেরিয়ে গ্রাস করেছে প্রতিবেশী মালয়েশিয়াকে। ঘন ও চোখঝাঁজানো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে মালয়েশিয়ার...
ইন্দোনেশিয়ার কুখ্যাত আগ্নেয়গিরি ‘আনাঙ্ক ক্রাকাতোয়া’র তীব্র অগ্ন্যুৎপাতের ফলে নির্গত আগ্নেয় ছাইয়ে ঢেকে গেছে বিস্তীর্ণ এলাকা। এর সরাসরি প্রভাবে রোববার দেশের প্রধান প্রবেশদ্বার জাকার্তার...
ইন্দোনেশিয়া সরকারের বহুল প্রচারিত ও কোটি কোটি ডলার বাজেটের 'বিনামূল্যের খাবার' কর্মসূচির অধীন বিতরণ করা খাবার খেয়ে নতুন করে কেন্দ্রীয় জাভায় ৭৭৭ জন শিক্ষার্থী ও শিক্ষক তীব্র খাদ্যা বিষক্রিয়ায়...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর