সুইজারল্যান্ডে প্রতি ছয়জনের একজন বর্ণবাদের শিকার

আপডেট : ০৪ মে ২০২৪, ০১:০০ পিএম

ইউরোপের অন্যান্য দেশের মতো সুইজারল্যান্ডেও বাড়ছে বর্ণবৈষম্য ও হয়রানির ঘটনা। গেলো বছর দেশটিতে প্রথমবারের মতো কর্মক্ষেত্রের চেয়ে বেশিরভাগ বর্ণবৈষম্যের ঘটনা ঘটছে স্কুলে। আর গেলো পাঁচ বছরে সুইজারল্যান্ডে বসবাসকারী প্রতি ছয়জনের মধ্যে একজন ব্যক্তি জাতিগত বৈষম্যের শিকার হয়েছে।

সুইজারল্যান্ডের রেসিজম অ্যাডভাইজরি নেটওয়ার্ক এবং মানবাধিকার বিষয়ক সংস্থাগুলোর প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। খবর সুইসইনফো'র।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে দেশটিতে ৮৭৬টি বর্ণবাদের ঘটনা ঘটেছে। যা ২০২২ সালের তুলনায় প্রায় ২৪ শতাংশ বেশি।

স্কুল বা শিক্ষাপ্রতিষ্ঠানে বেশিরভাগ ক্ষেত্রে কৃষ্ণাঙ্গই বর্ণবৈষম্যের শিকার হয়েছেন। 

বর্ণবৈষম্যের শিকার ব্যক্তিদের জন্য কাজ করে এমন একটি কাউন্সেলিং নেটওয়ার্কের প্রধান জিনা ভেগা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে কৃষ্ণাঙ্গদের নিয়ে উদ্বিগ্ন বাড়ছে। তারা অপমান, মৌখিক অপব্যবহার, এমনকি বৈষম্যের শিকার হচ্ছেন। 

বর্ণবাদের বিরুদ্ধে কাজ করা ফেডারেল কমিশনের পরিচালক আলমা উইকেন বলেন, সুইজারল্যান্ডে অতীতের তুলনায় বর্তমানে স্কুলগুলোতে বর্ণবৈষম্য বেড়েছে। 

তবে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও এ বিষয়ে নানা কর্মসূচি গ্রহণের ফলে পরিস্থিতি পরিবর্তন সম্ভব বলে মনে করেন তিনি। 

বর্ণবাদ বিরোধী একটি গ্রুপ পরিচালিত আরেকটি জরিপে বলা হয়েছে, দেশটির ১৭ শতাংশ মানুষ বর্ণবৈষম্যের শিকার হয়েছে বলে অভিযোগ করেছে।

জাতিগত বৈষম্যের শিকার ব্যক্তিদের বয়স ১৫ থেকে ৩৯ বছরের মধ্যে। তাদের মধ্যে প্রায় ৬৯ শতাংশ বলেছেন, তারা তাদের দৈনন্দিন কর্মজীবনে বা চাকরি খুঁজতে গিয়ে বৈষম্যের শিকার হয়েছেন।

জরিপে আরও দেখা গেছে, ৩০ শতাংশ ক্ষেত্রে প্রকাশ্য জনসম্মুখে এবং ২৭ শতাংশ স্কুল জাতিগত বৈষম্যের প্রধান জায়গা। 

এর আগে জাতিসংঘের একটি ওয়ার্কিং গ্রুপ জানিয়েছিল, সুইজারল্যান্ডে কৃষ্ণাঙ্গ মানুষ প্রতিদিন বর্ণবৈষম্যের শিকার হওয়ার পাশাপাশি পুলিশের দ্বারাও হেনস্থার শিকার হয়। 

দেশটিতে বসবাস করা আফ্রিকান বংশোদ্ভূত মানুষের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন প্রকাশ করেছে ওয়ার্কিং গ্রুপটি।

সুইস কর্তৃপক্ষ এ বিষয়ে নানা ইতিবাচক উদ্যোগ নিলেও, দেশটির শক্তিশালী কাঠামোগত বৈষম্য আফ্রিকান বংশোদ্ভূতদের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, নাগরিক ও রাজনৈতিক অধিকারের ওপর মারাত্মক প্রভাব ফেলেছে।

সবশেষ ইউরোপিয়ান এজেন্সি ফর ফান্ডামেন্টাল রাইটস (এফআরএ)-র এক গবেষণায় দেখা গেছে, ইউরোপের দেশ জার্মানি, অস্ট্রিয়া এবং ফিনল্যান্ডের কৃষ্ণাঙ্গ অভিবাসীরা গায়ের রঙের কারণে বেশি বৈষম্য এবং হয়রানির শিকার হচ্ছেন৷ এছাড়াও যুক্তরাজ্য, ইতালি, ইউক্রেনের মতো দেশেও বৈষম্য বাড়ছে। 

আরবিএস
ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা, লেবাননে ভঙ্গুর পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধের হুমকির মধ্যেই এক টেবিলে বসে ‘ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক’ অগ্রগতি অর্জন করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। একটি চূড়ান্ত শান্তি...
এক সপ্তাহ আগে স্বাক্ষরিত অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বহুল প্রতীক্ষিত শান্তি আলোচনা শুরু হয়েছে। রোববার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই আলোচনার...
প্রতিনিধি দলের প্রধান মোহাম্মদ বাকের কলিবফ জুরিখে পৌঁছে মিনাবে নিহত শিশু ও ইরানের সকল শহীদকে স্মরণ করে আবেগঘন বার্তা দিয়েছেন।
দীর্ঘ চার মাস ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধ অবসানের লক্ষ্যে গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের স্বাক্ষরিত অন্তর্বর্তীকালীন চুক্তিকে স্থায়ী রূপ দিতে...
সিলেট বিভাগে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না হামের প্রাদুর্ভাব। গত চার মাসে বিভাগে হাম ও এর উপসর্গ নিয়ে ১০০ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে একজন ছাড়া বাকি সবাই শিশু। যতো সময় যাচ্ছে, মৃত্যুর মিছিল ততোই...
নিউ ইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে রাত ১টায় বিশ্বকাপ ফাইনালের মেগা মহারণে স্পেনের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা, যেখানে নিজের দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরার লক্ষ্যে নামবেন লিওনেল মেসি। আর এই...
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা বিশ্বজুড়ে বড়ো ধরনের ভোগান্তিতে পড়েছেন। জনপ্রিয় এই মাধ্যম দুটিতে কম্পিউটার বা ডেস্কটপ সংস্করণ ব্যবহার করে লগইন বা প্রবেশ করা যাচ্ছে না। এর...
দেশের উত্তর ও পূর্বাঞ্চলের নদ-নদীর পানি ক্রমান্বয়ে বাড়ছে। সিলেট ও সুনামগঞ্জের পর এবার উত্তরাঞ্চলের পাঁচটি জেলায় আকস্মিক বন্যার সতর্কতা জারি করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। একই সঙ্গে আগামী কয়েক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর