স্লোভাকিয়ায় একদিনে ১১০০ বোমা হামলার হুমকি

আপডেট : ০৯ মে ২০২৪, ১২:৪২ এএম

মধ্য ইউরোপের দেশ স্লোভাকিয়ায় একদিনে এক হাজার ১০০টিরও বেশি বোমা হামলার হুমকি দেয়া হয়েছে। ব্যাংক ও স্কুলের পাশাপাশি দেশটির বিভিন্ন প্রতিষ্ঠানে এই হামলার হুমকি দেয়া হয়। 

বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার মূলত ইমেইলে এসব হুমকি আসে। 

প্রতিবেদনে বলা হয়েছে, এদিন হামলার হুমকি পাওয়ার পরপরই দেশজুড়ে অসংখ্য মানুষকে নিরাপদে সরিয়ে নেয়ার কাজ শুরু হয়। এছাড়া হুমকির বিষয়ে তদন্তও শুরু করেছে পুলিশ। 

স্লোভাক পুলিশের ডেপুটি চিফ রাস্তিসলাভ পোলাকোভিচ বলেছেন, এই ঘটনাকে সন্ত্রাসী হামলার মতো বিশেষ গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই ঘটনার তদন্ত করা হচ্ছে।

তিনি আর বলেন, স্থানীয় সময় মঙ্গলবার ভোর পাঁচটা বা ছয়টা থেকে স্কুলগুলোতে ইমেইল আসতে শুরু করে। এর মধ্যে বোমা হামলার প্রায় এক হাজার হুমকি স্কুলগুলোতে এসেছে। এছাড়াও ১০০টিরও বেশি ব্যাংক এই ধরনের হুমকি পেয়েছে। 

এর পরপরই স্কুল ও অন্যান্য প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পুলিশ। পাশাপাশি অপরাধীকে শনাক্ত করতে কাজ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

ব্রাতিস্লাভা স্ব-শাসিত অঞ্চলের মুখপাত্র লুসিয়া ফরম্যান জানান, হুমকি পাওয়ার পরই শিশুদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। 

এএফপি বলছে, অপরাধীরা ধরা পড়লে স্লোভাকিয়ার আইন অনুযায়ী তাদের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। 

আরবিএস
ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ ও শান্তি চুক্তি স্বাক্ষরে ওয়াশিংটনের নেওয়া পদক্ষেপে যদি উপসাগরীয় দেশ ওমান কোনো বাধা সৃষ্টি করে, তবে সে দেশেও বিধ্বংসী সামরিক হামলা চালানোর নজিরবিহীন হুমকি দিয়েছেন মার্কিন...
রাশিয়া-নিয়ন্ত্রিত ক্রিমিয়ায় এক ভয়াবহ বোমা হামলায় রাশিয়ার কৃষ্ণসাগর বহরের উচ্চপদস্থ কর্মকর্তা রবার্ট শাগিভ নিহত হয়েছেন। দ্য নিউইয়র্ক পোস্টের তথ্য অনুযায়ী, ৪৯ বছর বয়সী শাগিভ মূলত ইউক্রেনের...
হরমুজ প্রণালীর কৌশলগত জলসীমায় যুক্তরাষ্ট্রের উপস্থিতি এবং কার্যক্রমকে কেন্দ্র করে ওয়াশিংটনকে নজিরবিহীন হুঁশিয়ারি দিয়েছে তেহরান। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের...
পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। হরমুজ প্রণালীতে আটকে পড়া বাণিজ্যিক জাহাজগুলো উদ্ধারে মার্কিন...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর