মুম্বাইতে ধুলিঝড়ে বিলবোর্ড ভেঙে নিহত ১৪

আপডেট : ১৪ মে ২০২৪, ০৪:০৩ পিএম

ভারতের মহারাষ্ট্র রাজ্যের রাজধানী মুম্বাইয়ে ধূলিঝড়ে বিলবোর্ড উপড়ে ১৪ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৭৪ জন। পুলিশ জানিয়েছে, ওই বিলবোর্ডের নীচে চাপা পড়েছিলেন অনেকেই। দেশটির জাতীয় দুযোর্গ মোকাবিলা বাহিনী জানিয়েছে, নিহতদের মধ্যে ১০ জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি চার জনের দেহ যৌক্তিক কারণেই উদ্ধার করা সম্ভব হচ্ছে না। 

সোমবার বিকেল সাড়ে চারটার দিকে আকাশ কালো করে জোরালো ঝড় ওঠে মুম্বাইয়ে। কিছু বুঝে ওঠার আগেই শুরু হয় ধূলিঝড়। সেই ঝড়ের তাণ্ডবে ঘাটকোপড় এলাকায় উপড়ে যায় একটি বিশাল আকারের ধাতব বিজ্ঞাপন বোর্ড। সেটি ভেঙে একটি পেট্রোল পাম্পে পড়ে যায়। ভেঙে পড়া সেই বিলবোর্ডের নিচে চাপা পড়েন হতাহতরা। এই দুর্ঘটনায় মারা গেছেন ১৪ জন। আহত হয়েছেন আরও ৭০ জন।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, মুম্বাইয়ের ঘাটকোপার এলাকায় একটি পেট্রোল পাম্পের উল্টোদিকে ছিল ওই বিলবোর্ডটি। প্রবল ঝড়ে তা উড়ে গিয়ে আছড়ে পড়ে পাম্পের ওপর। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বেশ কয়েকটি গাড়ির ছাদ চিড়ে দিয়ে আছড়ে পড়েছে বিলবোর্ডটি। 

বিলবোর্ডটি ৭০ মিটার চওড়া ও ৫০ মিটার লম্বা ছিল। এতো বড় আকারের বিলবোর্ডটি ভেঙ্গে পড়ার কারণেই হতাহতের ঘটনা ঘটে। 

ঘটনাস্থলে এখনো উদ্ধারকাজ চলছে। ভারতের দুর্যোগ ব্যবস্থাপনা কতৃপক্ষ এনডিআরএফ ঘটনাস্থলে দুইটি দল পাঠিয়েছে। দমকল বিভাগের কর্মীরাও সেখানে কাজ করছেন। অন্য তদন্তকারী দলও সেখানে আছে। 

এনডিআরএফের পরিদর্শক গৌরব চৌহান বলেন, পোট্রোল পাম্প বলে খুব সাবধানে কাজ করতে হচ্ছে। সেজন্য হোর্ডিংয়ের নিচে যারা চাপা পড়ে আছেন, তাদের উদ্ধার করতে কিছুটা সময় লাগছে।

আয়তনের হিসাব করে পুলিশ  জানিয়েছিল, বিলবোর্ডের নিচে অনেকে চাপা পড়ে থাকতে পারে। শুরু হয় উদ্ধারকাজ। অবশেষে জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনীর প্রায় তিন ঘণ্টার চেষ্টায় সরানো যায় ধ্বংসস্তূপ। তবে ততক্ষণে ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৪ জনে। উদ্ধার করা হয় ৬৭ জনকে। তাদের মধ্যে অনেকেই আহত এবং অনেকেই ভর্তি রয়েছে হাসপাতালে। ঘটনা তদন্তে নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। 

এদিকে এই ঝড় ওঠার কিছুক্ষণ আগেই মহারাষ্ট্রের আবহাওয়া দপ্তর সতর্কবার্তা জারি করেছিল। আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তন হতে পারে বলে সতর্ক করা হয়েছিল মুম্বাই, পালঘর ও থানের বাসিন্দাদের। তার পরই কয়েক মিনিটের ওই ঝড়ে আরব সাগরের তীরের ঝকঝকে শহর তছনছ হয়ে যায়। ধুলোয় গোটা শহর ধূসর রূপ নেয়। একটা সময় দৃশ্যমানতা গিয়ে পৌঁছয় প্রায় শূন্যতে। ফলে থমকে যায় শহরের সব যান চলাচল। ঝড়ে মুম্বাই শহরের বহু গাছ, বিদ্যুতের খুঁটিও উপড়ে যায়। থমকে যায় রেল ও মেট্রো পরিষেবা।

একাত্তর/এসি
ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে প্রবল মৌসুমি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে। বৃষ্টির জল জমে পানিবন্দি হয়ে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে।
অবিরাম বর্ষণে বিপর্যস্ত ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই। সোমবার দিনভর ভারী বৃষ্টির পর নগরীটিতে ব্যাপক জলাবদ্ধতা দেখা দিয়েছে।
আসাম এবং বিহারের পর এবার ভারী বৃষ্টিপাতের কবলে পড়েছে ভারতের মহারাষ্ট্রের মুম্বাই শহর। এর ফলে দেশটির বাণিজ্যিক রাজধানীর বিভিন্ন এলাকার রাস্তাঘাট পানিতে ডুবে গেছে। ভোগান্তি এড়াতে অনেক এলাকার...
এরিমধ্যে দুই দফায় প্রি ওয়েডিং বা প্রাকবিবাহ পার্টি হয়ে গেছে। এবার বিয়ের আসর বসতে চলেছে মুম্বাইয়ে আম্বানি প্রাসাদ- আন্টলিয়ায়।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
ঠাকুরগাঁওয়ে প্রায় ১৫ বছর আগে সংঘটিত এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছে আদালত। রায়ে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
পাবনায় এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ জুলাই) বিকেলে জেলার আতাইকুলা থানাধীন ভুলবাড়িয়া ইউনিয়নের রতনপুর উত্তরপাড়ার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
১৯৭০ বিশ্বকাপে জার্মানির কিংবদন্তি স্ট্রাইকার গার্ড মুলারের পর প্রথম পুরুষ ফুটবলার হিসেবে বিশ্বকাপে দুই অঙ্কের গোলের অনন্য মাইলফলক স্পর্শ করলেন কিলিয়ান এমবাপে। কিন্তু এমন কীর্তির রাতেও মাঠ ছাড়তে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর