চীনে তৈরি কৃত্রিম ভাইরাসে তিন দিনেই মৃত্যু!

আপডেট : ৩০ মে ২০২৪, ০৩:১০ পিএম

করোনা মহামারীর প্রভাব এখনো কেটে যায়নি। কোভিড-১৯ নামের ভাইরাসের মারণ ক্ষমতার সাক্ষী হয়ে আছে বিশ্বের জনপদ। সেই ভাইরাসের উৎপত্তি নিয়ে কম জল ঘোলা হয়নি। যুক্তরাষ্ট্রসহ অনেক পশ্চিমাই আঙ্গুল তুলেছিলো চীনের দিকে। সেই চীন এবার গবেষণাগারে এমন এক কৃত্রিম ভাইরাস তৈরির কথা দাবি করেছে, তাতে করে আবারও কপালে ভাঁজ পেড়েছে গবেষকদের।

মারাত্মক প্রাণঘাতী ভাইরাস ইবোলার অনুকরণে নতুন একটি কৃত্রিম ভাইরাস আবিস্কারের দাবি করেছে চীনের হেবেই মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের গবেষকারা। তারা বলছেন, ইবোলার অনুকরণে, ইবোলা ভাইরাসের বিভিন্ন উপাদান ব্যবহার করেই, এই সিন্থেটিক ভাইরাসটি তৈরি করা হয়েছে। তবে কোনও জৈব অস্ত্র তৈরির লক্ষ্যে নয়, এই মারণ ভাইরাস সম্পর্কে আরও জ্ঞান অর্জনের লক্ষ্যেই কৃত্রিম ভাইরাসটি তৈরি করা হয়েছে। 

ইবোলা ভাইরাস এতোটাই প্রাণঘাতী যে, এতে সংক্রমিত মানুষের মৃত্যুহার ৯০ শতাংশ। চীনের বিজ্ঞানীরা যে কৃত্রিম ভাইরাসটি তৈরি করেছেন, সেটিরও একই রকম মারণ ক্ষমতা রয়েছে। এ ভাইরাস সংক্রমণে মাত্র তিন দিনে মরে যাবে মানুষ। ধেঁড়ে ইদুঁরের ওপর এই ভাইরাসের প্রয়োগ করে এমন ফলই পাওয়া গেছে বলে দাবি করেছেন হেবেই বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। কৃত্রিম ভাইরাসে সংক্রমিত একটি ইদুঁরও বাঁচেনি।

যুক্তরাজ্যের দৈনিক দ্য ইন্ডিপেন্ডেন্ট এক প্রতিবেদনে জানিয়েছে, সায়েন্স ডাইরেক্ট সাময়িকীতে চীনাদের এই গবেষণার ফল প্রকাশ হয়েছে। ইতিমধ্যেই এই গবেষণা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। এই ধরনের গবেষণা বিশ্বে নতুন করে আরেকটি মহামারী ডেকে আনতে পারে বলে আশঙ্কা জানিয়েছেন জীবাণু গবেষকরা। তবে, তারা বলছেন এ ধরনের কৃত্রিম ভাইরাস গবেষণার জন্য ভালো, তবে নিরাপত্তা একটি প্রধান ইস্যু।

ইবোলা ভাইরাস নিয়ে গবেষণার জন্য অত্যন্ত নিরাপদ গবেষণাগার প্রয়োজন। বায়ো-সেফটি লেভেল চার ছাড়া, এই ভাইরাস নিয়ে গবেষণা করা যায় না। কিন্তু বিশ্বব্যাপী বেশিরভাগ গবেষণাগারেই বায়ো-সেফটি লেভেল-দুই নিরাপত্তা রয়েছে। এই অবস্থায় যাতে কম নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও ইবোলা নিয়ে গবেষণা করা যায়, সে লক্ষ্য়েই এই কৃত্রিম ভাইরাসটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন চীনা বিজ্ঞানীরা।

এর জন্য, ভেসিকুলার স্টোমাটাইটিস ভাইরাস বা ভিএসভি নামে পরিচিত একটি ভাইরাস ব্যবহার করেছিলেন তারা। ভিএসভির গঠনে সামান্য কিছু পরিবর্তন করে সেটিকে, ইবোলা ভাইরাসের গ্লাইকোপ্রোটিন বহন করার উপয়োগী করে তুলেছিলেন। এরপর, ওই পরিবর্তিত ভিএসভি দিয়ে কয়েকটি ধেঁড়ে ইদুঁরের উপর পরীক্ষা চালিয়ে ছিলেন হেবেই বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। পরীক্ষার ফল বিষ্মিত করেছে তাদের।

ইনজেকশনের মাধ্যমে পরিবর্তিত ভাইরাসটি পাঁচটি করে নারী ও পুরুষ ধেঁড়ে ইদুঁরের শরীরে প্রবেশ করানো হয়। মানব ইবোলা রোগীদের মতোই গুরুতর উপসর্গ দেখা যায় সেগুলোর শরীরে। ধীরে ধীরে তাদের শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ অকেজো হতে শুরু করে। তিনদিনের মধ্যে মারা যায় প্রাণীগুলো। কিছু কিছু ধেঁড়ে ইদুঁরের চোখে আলসারও দেখা দেয়। দৃষ্টিশক্তি ক্রমে দুর্বল হয়ে যায়। উল্লেখ্য, ইবোলাও চোখের ক্ষতি করে।

পশ্চিমা গবেষকরা বলছেন, চীনের গবেষণার ইবোলার চিকিৎসার সহায়ক হবে ঠিকই। তবে, এই গবেষণাকে কেন্দ্র করে নৈতিক এবং নিরাপত্তাগত উদ্বেগও তৈরি হয়েছে। নিয়ন্ত্রিত পরিবেশেও এই ধরনের প্রাণঘাতী ভাইরাস তৈরি করা উচিত কি-না, সেই প্রশ্ন উঠেছে। দুর্ঘটনাক্রমে ভাইরাসটি বাইরে ছড়িয়ে পড়তে পারে। কোনও খারাপ হাতে পড়লে, ভাইরাসটির অপব্যবহারও হতে পারে। এ নিয়েই যত শঙ্কা।

এআর
দক্ষিণ-পূর্ব এশিয়ায় নিজেদের সামরিক উপস্থিতির পরিধি বিস্তৃত করতে লাওসের রাজধানী ভিয়েনতিয়েন থেকে প্রায় ৫০ কিলোমিটার উত্তরে বান কেউন বিমানঘাঁটি এলাকায় একটি নতুন যৌথ সামরিক সহায়তা কেন্দ্র গড়ে তুলেছে...
বহুল আলোচিত যুক্তরাষ্ট্র সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে সরাসরি আমেরিকান তৈরি আধুনিক অস্ত্র কেনার অপ্রত্যাশিত প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! বেইজিংয়ে যুক্তরাষ্ট্রের...
ইরানের তৈরি সাধারণ ও মান্ধাতাধাঁচের তাপ-সন্ধানী ড্রোনগুলো হঠাৎ করেই কীভাবে এতটা নিখুঁত ও প্রাণঘাতী হয়ে উঠল,তা নিয়ে দীর্ঘদিন ধরে চলা রহস্যের মোড়ক অবশেষে খুলল মার্কিন গোয়েন্দা রিপোর্টে!
হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে অনুষ্ঠিত বহুল চর্চিত দ্বিপাক্ষিক বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর দায়িত্বশীল বিকাশ ও নিয়ন্ত্রণ...
সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশজুড়ে আবারও ছড়ালো প্রচণ্ড আতঙ্ক ও বারুদের গন্ধ। শনিবারের রক্তক্ষয়ী হামলায় ১২ জনের মর্মান্তিক মৃত্যুর ক্ষত শুকাতে না শুকাতেই রোববার রাতে আবারও নজিরবিহীন হামলার মুখে...
আবুধাবির তপ্ত উইকেটে আফগানিস্তানের বিরুদ্ধে একপেশে আধিপত্য বজায় রেখে টেস্টের তৃতীয় দিন শেষে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। হাসান মাহমুদের ক্যারিয়ারের প্রথম ঐতিহাসিক হ্যাট্রিক ও ইবাদত হোসেনের আগুনে...
দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরে অর্জিত হলো এক ঐতিহাসিক মাইলফলক। সফলভাবে সম্পন্ন হয়েছে কেন্দ্রটির প্রথম ইউনিটের চুল্লিতে অনাকাঙ্ক্ষিত ঝুঁকিমুক্ত ও নিয়ন্ত্রিত পরমাণু বিক্রিয়া...
বঙ্গোপসাগরে টেকসই ব্লু ইকোনমি (সমুদ্র অর্থনীতি) বিকাশ এবং সমুদ্র শাসনব্যবস্থার উন্নয়নে আঞ্চলিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে একটি বিশেষ আন্তর্জাতিক কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর