গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাবে কী আছে?

আপডেট : ০২ জুন ২০২৪, ০৭:৩১ পিএম

গাজা উপত্যকাজুড়ে যুদ্ধ অবসানে ইসরাইল তিন ধাপের যে প্রস্তাব রেখেছে, সেটিতো আছে তা খোলাসা করেছেন হামাস কিংবা ইসরাইল নয়, স্বয়ং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এই প্রস্তাবে যুদ্ধবিরতির পাশাপাশি হামাসের হাতে আটক পণবন্দিদের মুক্তির কথা বলা হয়েছে। বিস্তারিত এই পরিকল্পনাকে ‘স্থায়ী যুদ্ধবিরতির রোডম্যাপ’ হিসেবে অভিহিত করেছেন ৮১ বছর বয়সী এই মার্কিন প্রেসিডেন্ট। 

কী আছে এই ধাপগুলোতে? মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, প্রথম ধাপে রয়েছে ‘পূর্ণ এবং সর্বস্তরের যুদ্ধবিরতি’র কথা, যা ছয় সপ্তাহ কার্যকর থাকবে। এতে গাজার জনাকীর্ণ এলাকাগুলো থেকে ইসরায়েলি বাহিনীকে প্রত্যাহারের কথাও বলা হয়েছে।

গত বছরের ৭ অক্টোবরের হামলায় ইসরায়েল থেকে যেসব লোককে হামাস জিম্মি করে আনে, তাদের মধ্য থেকে একটি নির্দিষ্ট সংখ্যক ‘পণবন্দিকে’ মুক্তি দেবে তারা। এদের মধ্যে থাকবে নারী, বয়স্ক এবং আহতরা। যেসব পণবন্দি মারা গেছে, তাদের দেহ ফেরত দেয়া হবে। এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের মুক্তি দেয়া হবে।

এ বিষয়ে জো বাইডেন বলেন, আমরা তাদের দেশে ফেরত চাই। এর বিনিময়ে কয়েকশ ফিলিস্তিনি বন্দিকে ইসরাইলের কারাগার থেকে মুক্তি দেওয়া হবে। এছাড়া, গাজার বিভিন্ন এলাকায় ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের তাদের বাড়িঘর ও আশপাশের এলাকাগুলোতে ফেরার অনুমতি দেয়া হবে। 

গাজায় প্রতিদিন ৬০০ ট্রাক প্রবেশের অনুমতি দেওয়া হবে। আন্তর্জাতিক সম্প্রদায়কে অস্থায়ী বাড়িঘর তৈরির জন্য সরঞ্জাম নিয়ে আসার অনুমতি দেওয়া হবে। বাইডেন এ বিষয়ে জানান, আলাপ-আলোচনা চলতে থাকলে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হবে।

দ্বিতীয় ধাপে গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সেনাবাহিনী ছয় সপ্তাহের জন্য পুরোপুরি প্রত্যাহার করে নেয়া হবে। এর বিনিময়ে হামাস বাকি সব পণবন্দিকে মুক্ত করে দেবে। এর মধ্যে থাকবে পুরুষ ইসরাইলি সেনাও। বাইডেন বলেন, দুপক্ষের মধ্যে স্থায়ীভাবে শত্রুতার অবসান ঘটবে, যদি চুক্তির শর্তগুলো বাস্তবায়ন করা হয়। 

তৃতীয় ধাপে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তায় ব্যাপক পুনর্গঠন কাজ ও স্থিতিশীলতার পরিকল্পনা শুরু হবে। বাইডেন বলেন, বাড়িঘর, স্কুল, হাসপাতাল নতুন করে গড়ে তোলা হবে। এই সময়ে হামাস যাতে নতুন করে সশস্ত্র সংগঠনে পরিণত না হয়, আঞ্চলিক অংশীদারদের সঙ্গে কাজ করে সে বিষয়টি নিশ্চিত করা হবে। গাজা পুনর্গঠনের কাজের ব্যাপ্তি হতে পারে তিন থেকে পাঁচ বছর।

এ ছাড়া তৃতীয় ধাপে হামাসের হাতে থাকা যেসব পণবন্দি মারা গেছে, তাদের দেহাবশেষ ফিরিয়ে দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যদি হামাস প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হয়, তবে ইসরায়েল আবারও সামরিক তৎপরতা শুরু করতে পারবে। মূল খেলাটা কিন্তু এখানেই, যদি কোন কারণে যুদ্ধবিরতি প্রস্তাব মানতে উনিশ থেকে বিশ হয়, তাহলেই আবার হতে পারে হামলা। 

তবে ইসরাইলে যে শর্ত পালন করছে, সেটি কে দেখবে? এ বিষয়ে বাইডেন জানান, যুক্তরাষ্ট্র ইসরাইল যাতে শর্ত পালন করে, সে বিষয়টি দেখবে। অন্যদিকে, মিসর ও কাতার হামাসকে শর্ত পালনে স্থির রাখতে কাজ করবে । 

এদিকে, যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নিতে হামাসের প্রতি মার্কিন প্রেসিডেন্টের আহবান জানানোর পর বিবৃতি দিয়েছে সংগঠনটি। এতে বলা হয়, স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠা, গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার এবং এ উপত্যকার পুনর্গঠন ও বন্দী বিনিময় নিয়ে বাইডেনের বক্তব্যকে ইতিবাচকভাবে দেখছে তারা।

হামাসের প্রতি যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়া ও গাজায় যুদ্ধের অবসান ঘটাতে প্রেসিডেন্ট বাইডেনের আহবানে সঙ্গে সুর মিলিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরনও।গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়ে এমন অগ্রগতিতে আশাবাদী জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও। 

আশাবাদ জানিয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকও। তিনি বলেন, ইসরায়েলের প্রস্তাব যুদ্ধ বন্ধে আশার আলো ও একটি সম্ভাব্য পথ দেখাচ্ছে। গাজায় রক্তপাত বন্ধে এ ‘ভারসাম্যপূর্ণ ও বাস্তবভিত্তিক’ দৃষ্টিভঙ্গিকে স্বাগত জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ভন ডার লেন।

গাজার দক্ষিণাঞ্চলীয় অতি ঘনবসতিপূর্ণ রাফাহ শহরে অভিযান না চালাতে বিশ্ব সম্প্রদায়ের আহ্বান উপেক্ষা করে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে হামাসের সঙ্গে ইসরায়েলি বাহিনীর তুমুল লড়াই শুরু হয়েছে। এ অবস্থায় অনেকটা অপ্রত্যাশিতভাবে শুক্রবার ইসরায়েলের ওই যুদ্ধবিরতি প্রস্তাব ঘোষণা করলেন বাইডেন। দেখা যাক শেষ পর্যন্ত কতটা আলো ছড়ায় এ যুদ্ধবিরতির প্রস্তাব।

একাত্তর/এসি
সাম্প্রতিক সময়ে মার্কিন-ইসরাইলি আগ্রাসন ও যুদ্ধ চলাকালে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ২০০টিরও বেশি ড্রোন ও মানবচালিত যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করেছে বলে দাবি করেছে ইসলামিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে মাঠে ও কূটনীতির ময়দানে চূড়ান্ত জয় ছিনিয়ে আনার দাবি তুলে ঐতিহাসিক ইসলামাবাদ সমঝোতা স্মারককে জাতীয় মর্যাদা ও সম্মানের প্রতীক হিসেবে আখ্যায়িত করেছেন ইরানের...
ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রক সংগঠন হামাসকে নিরস্ত্র করার বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
দালাল চক্রের মাধ্যমে ভারতে পাচারের উদ্দেশ্যে পঞ্চগড় সীমান্ত এলাকায় অবস্থান করা দুই দম্পতিসহ চার রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
অপরাধ এবং বিশৃঙ্খলার বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কোনো অপরাধীকে সুরক্ষা বা অনুকম্পা দেয়া হবে না।
কবি আল মুজাহিদীকে স্মরণ করে আগামীকাল বাংলা একাডেমিতে এক সেমিনারের আয়োজন করা হয়েছে।
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের ইমামের থাকার ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর