উপহাসের জবাব দিলেন রাহুল-প্রিয়াঙ্কা

আপডেট : ০৫ জুন ২০২৪, ০৬:৫২ পিএম

ভারতের রাজনীতিতে সবচেয়ে প্রভাবশালী গান্ধী পরিবারের মশাল এখন দেশটির প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর দুই সন্তান প্রিয়াঙ্কা ও রাহুল গান্ধী বহন করছেন। এ কারণে গত দশ বছর ধরে বর্তমান ক্ষমতাসীন দল বিজেপির লাগাতার কটাক্ষ, অবহেলা আর যন্ত্রণার শিকার হয়ে আসছিলেন এই দুই ভাই-বোন।

ভারতীয় জাতীয়তাবাদের নামে দেশজুড়ে উগ্র হিন্দুত্ববাদ ছড়িয়ে দেয়া বিজেপি নেতারা রাহুলকে হেলা করে সম্ভোধন করতো ‘পাপ্পু’ হিসাবে। আর প্রিয়াঙ্কাকে ডাকতেন ‘শাহজাদী’ হিসাবে। এছাড়াও বছরের পর বছর ধরে বিজেপির উপহাসের শিকার হয়ে আসছিলেন কংগ্রেসের এই দুই তরুণ নেতা।

গত এক দশক ধরে প্রতিটি নির্বাচনেই প্রধান বিরোধী দল কংগ্রেসের এই দুই ‘গান্ধী’ পরিবারের সদস্য ছিলেন বিজেপির আক্রমণের কেন্দ্রবিন্দুতে। কিন্তু সময় হঠাৎ করেই পাল্টে গেলো। দুদিন আগে বুথ ফেরত জরিপ সংস্থাগুলো বিজেপি ও এনডিএর জয় নিয়ে যে ভবিষ্যদ্বাণী করেছিলে, তা সম্ভবত ফলছে না।

বুথ ফেরত জরিপ সংস্থাগুলো সমীক্ষকেরা জানিয়েছিলেন, বিজেপি ও এনডিএ গতবারের চেয়েও ভাল ফল করে ৪০০ আসনের কাছাকাছি পৌঁছে যাবে। কিন্তু বেলা এগারোটার চিত্র দেখাচ্ছে, শাসক দল তার খুব কাছাকাছিও পৌঁছাতে পারছে না। বরং বিরোধী জোট ‘ইন্ডিয়া’ আশাতীত ভালো করছে।

এবারের লোকসভা নির্বাচনে কংগ্রেস ১০০ আসনের মার্ক ছুঁতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। যা গেলো দশ বছরের মধ্যে কংগ্রেসের সেরা পারফর্মেন্স। এমনকি এবারের বুথ ফেরত জরিপকে ভুলও প্রমাণ করেছে ভারতের সবচেয়ে প্রাচীন রাজনীতিক দলটি। আর এর পেছনে বড় ভূমিকা রাখছেন রাহুল-প্রিয়াঙ্কা।

মিস্টার গান্ধী কার্যত ‘ভারত জোড়ো যাত্রা’র মাধ্যমে সারাদেশে তার ভোটের প্রচার শুরু করেছিলেন। যদিও লোকসভা আসন জয়ে এই যাত্রা কতটুকু প্রভাব ফেলেছে তা নিয়ে বিতর্ক রয়েছে। তবে এতে কোনো সন্দেহ নেই যে, পথচলায় জনগনের মন বুঝতে পেরেছিলেন রাহুল।

রাহুল টেলিভিশনের পর্দা থেকে নিজেকে বের করে এনে জনসাধারণের কাছে এসেছেন, তাদের সঙ্গে এক হয়ে যেতে যথাসাধ্য চেষ্টা করেছেন। সেই সঙ্গে বিজেপির চরিত্র ভোটারদের কাছে পরিস্কার করতে সচেষ্ট ছিলেন এবং বিজেপির ‘হিন্দুত্ববাদ’  ধারণাকে ভেঙে দিতে অবদান রেখেছেন।

রাহুল গান্ধী বুঝতে পেরেছিলেন মাঠের ভোটারদের কাছে পৌঁছাতে না পারলে বিজেপিকে ঠেকানো যাবে না। তাই মিস্টার গান্ধীর কুকুরছানা পোষার দৃশ্য, মানুষকে আলিঙ্গন করা, সমাজের সব স্তরের লোকেদের সাথে কথা বলা, শিক্ষার্থী থেকে থেকে ট্রাকচালক-মেকানিক সবার সমস্যা শুনেছেন তিনি।

কংগ্রেসের পূর্বসূরী নেতার মধ্যে যে চরিত্রকে ভারতের তৃণমূল মানুষরা কখনও দেখতে পাননি, ঠিক সেই চরিত্র রাহুলের মধ্যে দেখতে পেয়েছেন ভারতের ভোটাররা। জননেতা হয়ে উঠার ক্ষেত্রে রাহুল সফলতা দেখিয়েছেন, যা লোকসভা নির্বাচনে কংগ্রেসকে অবিষ্মরণীয় পুনরুত্থানকে নিশ্চিত করেছে।

অন্যদিকে প্রিয়াঙ্কা গান্ধী এবার যখন নির্বাচনে প্রার্থী হলেন না, তখন এনিয়ে তারা ভক্তরা হতাশ হলেও দলের জন্য দারুণ ম্যাজিক হিসাবে কাজ করেছে। প্রার্থী না হবার কারণে তিনি কংগ্রেসের হয়ে দেশজুড়ে প্রচারণা চালিয়ে যেতে পেরেছেন। তাই এই পদক্ষেপ স্পষ্টতই ফল দিয়েছে বলে মনে করা হচ্ছে।

এবার নির্বাচনে প্রিয়াঙ্কা একজন বক্তা হিসেবে আবির্ভূত হয়েছেন। তিনি জনগণকে মোহিত করতে পারেন এবং তাদের সাথে সংযোগ স্থাপন করেন। মোদীর সব অভিযোগের বিরুদ্ধে পাল্টা আঘাত হেনেছেন। সেই সঙ্গে আমেথি ও রায়বরেলিতে কংগ্রেসের প্রচারে মূল কারিগর হিসাবে কাজ করেছেন প্রিয়াঙ্কা।

কংগ্রেস ক্ষমতায় গেলে হিন্দু নারীদের মঙ্গলসূত্র ও স্বর্ণালঙ্কার কেড়ে নেবে, বিজেপির এমন প্রচারণার মোক্ষম জবাব দিতেও সফলতা দেখিয়েছেন প্রিয়াঙ্কা। তিনি ভারতের জনগণকে মনে করিয়ে দেন, তার দাদী ইন্দিরা গান্ধী তার সব স্বর্ণালঙ্কার রাষ্ট্রীয় কোষাগারে জমা দেন এবং মা সোনিয়া মঙ্গলসূত্র উৎসর্গ করেছেন।

এবারের নির্বাচনে কংগ্রেস ৫৪৩টি আসনের মধ্যে মাত্র ৩২৮টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে, যা ছিল সর্বকালের সর্বনিম্ন, বাকি ২১৫টি আসন মিত্রদের জন্য ছেড়ে দেয়। মল্লিকার্জুন খার্গের নেতৃত্বাধীন কংগ্রেসের এমন বড় সিদ্ধান্তের পেছনেও বড় ভূমিকা রাখেন রাহুল-প্রিয়াঙ্কা। এই সিদ্ধান্তেও উপকার পেয়েছে কংগ্রেস।

লোকসভা নিবৃআচনে কংগ্রেস এখনও বিজেপির তুলনায় অর্ধেক আসন নিয়ে শেষ করতে পারে, কিন্তু গান্ধী ভাই-বোনরা তাদের দুর্দান্ত পারফর্মেন্সে বেশ উজ্জ্বল। মঙ্গলবার সন্ধ্যায় কংগ্রেসের সংবাদ সম্মেলনে মিস্টার গান্ধী দলের পারফরম্যান্সে বোন প্রিয়াঙ্কার অবদানের কথা তুলেও ধরেন।

 

 

এআরএস/এআর
ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
ভারতের উত্তরাখণ্ডে আলোচিত ও চাঞ্চল্যকর অনকিতা ভাণ্ডারি নির্মম হত্যাকাণ্ডের ন্যায়বিচার এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে এক চমকপ্রদ রাজনৈতিক ঘটনার জন্ম দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।...
ভারতের রাজধানী দিল্লিতে নরেন্দ্র মোদী সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলনের পারদ এক ধাক্কায় বহু গুণ বাড়িয়ে দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও বিতর্কিত...
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ‘ভোট চুরি’ ও ভোটার তালিকা সংশোধনে ব্যাপক কারচুপির অভিযোগে রাজপথে নামলো পুরো বিরোধী শিবির। সোমবার স্থানীয় সময় দুপুরের দিকে বিরোধী ইন্ডিয়া...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর