পণ্য বয়কটে কার লাভ আর কার ক্ষতি?

আপডেট : ১১ জুন ২০২৪, ০৯:১৩ পিএম

গাজায় যুদ্ধ যত তীব্র হচ্ছে, তার সাথে প্রতিদিন পাল্লা দিয়ে বাড়ছে হতাহতের ঘটনা। এমন পরিস্থিতিতে যেসব আন্তর্জাতিক কোম্পানি ইসরাইলের সেনাবাহিনী বা সরকারকে সমর্থন করে তাদের পণ্য বয়কটের আহ্বান জানানো হয়। আরব ও ইসলামী বিশ্বে বয়কটের প্রচারণা নতুন কিছু নয়, কারণ অর্থনৈতিক ও রাজনৈতিক উভয় দিক থেকেই বিষয়টি নিয়ে বহু বছর ধরে অনেক আলোচনা হয়েছে।

কখনো কখনো বয়কটের ডাক দেয়ার কারণ রাজনৈতিক, আবার কখনো কখনো ধর্মীয়। যেমন প্রায় ২০ বছর আগে ইরাকে আমেরিকান আগ্রাসনের সময় আরব দেশগুলোতে আমেরিকান পণ্য বয়কট করা হয়েছিল।

বিভিন্ন বৈশ্বিক কোম্পানি বিশেষ করে যেসব কোম্পানির বিরুদ্ধে যুদ্ধে ইসরাইলকে সমর্থন দেয়ার অভিযোগ রয়েছে, তাদের পণ্য বয়কটের ডাক দেয়ার মূলে রয়েছে, ‘বয়কট (বর্জন), ডিভেস্টমেন্ট (বিনিয়োগ প্রত্যাহার) এবং স্যাঙ্কশন (নিষেধাজ্ঞা) প্রচারাভিযান’। যা সংক্ষেপে বিডিএস নামে পরিচিত।

এই প্রচারণা সর্বপ্রথম শুরু হয় ২০০৫ সালে। ইসরাইলের ওপর চাপ সৃষ্টির লক্ষ্যে প্রায় ১৭০টি ফিলিস্তিনি নাগরিক সমাজ সংস্থা এটি চালু করে। অহিংস উপায়ে এই চাপ দেয়া হয় যাতে ইসরাইল সমস্ত আরব ভূমির দখল বন্ধ করার মাধ্যমে আন্তর্জাতিক আইন মেনে চলে।

ইসরাইল যেন গাজায় বসবাসকারী ফিলিস্তিনি-আরবদের সমান অধিকার প্রদান করে এবং তাদের মৌলিক অধিকারকে সম্মান জানায়। জাতিসঙ্ঘের ১৯৪ নম্বর প্রস্তাবনা অনুযায়ী, ফিলিস্তিনি শরণার্থীদের অধিকারকে সম্মান ও সুরক্ষা দেয়া উচিত যেন তারা তাদের ভিটাবাড়িতে ফিরে যেতে পারে।

ক্যাম্পেইনারদের ওয়েবসাইটে এমনটাই বলা হয়েছে। এবারো গাজায় হামাসের বিরুদ্ধে অভিযানে যেসব কোম্পানি ইসরাইলকে সমর্থন দিচ্ছে তাদের পণ্য বয়কট করার আহ্বান জানিয়ে আসছে বিডিএস। বিডিএস একইসাথে বিশেষ কিছু কোম্পানির পণ্য বয়কটের আহবান জানাচ্ছে, যেগুলো ইসরাইলের সবচেয়ে সমর্থনকারী বলে মনে করা হয়।

এআর
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
সাম্প্রতিক সময়ে মার্কিন-ইসরাইলি আগ্রাসন ও যুদ্ধ চলাকালে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ২০০টিরও বেশি ড্রোন ও মানবচালিত যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করেছে বলে দাবি করেছে ইসলামিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে মাঠে ও কূটনীতির ময়দানে চূড়ান্ত জয় ছিনিয়ে আনার দাবি তুলে ঐতিহাসিক ইসলামাবাদ সমঝোতা স্মারককে জাতীয় মর্যাদা ও সম্মানের প্রতীক হিসেবে আখ্যায়িত করেছেন ইরানের...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর