‘তুফান-১’ এর ভিডিও প্রকাশ করলো ইয়েমেনি সেনাবাহিনী

আপডেট : ২২ জুন ২০২৪, ০৬:৪২ পিএম

জাহাজ ধংসে নতুন এক মানবহীন জলযান আবিষ্কার করেছে ইয়েমেনি সেনাবাহিনী। এর নাম দেওয়া হয়েছে ‘তুফান-১’। দাবি করা হচ্ছে, ঘণ্টায় ৩৫ নিটক্যাল মাইল গতি সম্পন্ন জলযানটি বড় ধনের একটি জাহাজ নিমিষেই ধংস করতে সক্ষম। মূলত গাজায় গণহত্যায় ইসরাইলি ও তাদের সমর্থনকারী জোট বাহিনীর জাহাজগুলোর ওপর আক্রমণ চালাতেই এর আবিষ্কার।  

রোববার ইয়েমেনি সেনাবাহিনী প্রথমবারের মতো ‘তুফান-১’ নামে মানবহীন আন্ডারওয়াটার ভেহিকেল এর ভিডিও চিত্র প্রকাশ করেছে।

সেনাবাহিনীটির মতে, তুফান-১ এর ওজন দেড়শ কেজি এবং এর গতি প্রতি ঘন্টায় ৩৫ নটিক্যাল মাইল। জলযানটির বৈশিষ্টগুলোর মধ্যে রয়েছে- কৌশল, স্টিলথের উচ্চ গতি। 

এটির ইয়ামেনের সমুদ্রের কাছাকাছি থাকা লক্ষ্যবস্তুর জন্য প্রস্তুত করা হয়েছে বলেও জানানো হয়েছে। 

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সিতে (আইআরএনএ) প্রকাশ করা এক ভিডিওতে দেখা গেছে, স্পিডবোটের মতো দেখতে ‘তুফান-১’ জলযানটি সমুদ্রে নোঙর করা একটি জাহাজে স্পর্শ করা মাত্র জাহাজটি প্রায় পুরো ধংস হয়ে গেছে।

এর আগে গাজার জনগণের সমর্থনে ইয়েমেনি সশস্ত্র বাহিনী বেশ কয়েকটি ইসরাইলি জাহাজকে লক্ষ্যবস্তু করেছে, যেগুলো লোহিত সাগর, ভারত মহাসাগর এবং বাব আল-মান্দাব প্রণালীতে দখল করা অঞ্চলের দিকে যাচ্ছিলো।

ইসরাইল যতক্ষণ পর্যন্ত গাজা উপত্যকায় আক্রমণ বন্ধ এবং ফিলিস্তিনিদের হত্যা বন্ধ না করবে, ততক্ষণ ইসরাইলি সশস্ত্র বাহিনী এবং তাদের সমর্থনকারী জোট বাহিনীর জাহাজগুলোর ওপর হামলা চালিয়ে যাওয়ার প্রতিশ্রতি দিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী।

একাত্তর/এসি
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে যখন ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের ‘কসাই’ খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানালেন দখলদারদের সাবেক যুদ্ধমন্ত্রী...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য চূড়ান্ত শান্তি চুক্তির শর্তাবলীতে নিজের আখের গুছিয়ে নেয়ার পাশাপাশি ট্রাম্প প্রশাসনকে প্রভাবিত করতে পর্দার আড়ালে এক নতুন চাণক্য নীতি গ্রহণ করেছেন ইসরাইলের...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর