এক হানান যেন হাজারো ফিলিস্তিনি শিশুর মুখ

আপডেট : ২৩ জুন ২০২৪, ০৭:৪৭ পিএম

গাজা উপত্যকায় দীর্ঘ আট মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে নিহতদের মধ্যে ১৫ হাজারই শিশু। এছাড়া কমপক্ষে তিন হাজার শিশুর অঙ্গহানি হয়েছে এই যুদ্ধে। তাদেরই একজন ফিলিস্তিনের ১০ বছর বয়সী শিশু হানান আকেল। ইসরাইলের বোমা হামলায় শরীরের ৩৫ শতাংশ পুড়ে গেছে শিশুটির। এখন হাসপাতালে অসহ্য যন্ত্রণায় দিন কাটছে তার। এক হানানই যেন হাজারো ফিলিস্তিনি শিশুর চিত্র ফুটিয়ে তুলেছে।

খেলার সাথীদের সাথে মাঠে ছুটোছুটি করার বয়সে হাসপাতালের চার দেয়ালের ভেতর অসহ্য যন্ত্রণায় দিন কাটাচ্ছে ফিলিস্তিনের ১০ বছর বয়সী শিশু হানান আকেল। ইসরাইলি হামলায় সারা শরীর পুড়ে গেছে তার। হানানের মায়ের ভাষায়, আমার মেয়েটা দেখতে চাঁদের মতো সুন্দর ছিল। তবে ইসরাইলি হামলায় তার মুখ ক্ষতবিক্ষত হয়ে গেছে। ভালো চিকিৎসার জন্য তাকে কোনভাবেই গাজার বাইরে নিয়ে যেতে পারছি না। 

আল বুরেইজ শরণার্থী শিবিরে ইসরাইলি বাহিনীর হামলার মুখে পড়েছিলো হানান। যুদ্ধ শুরুর পর পালিয়ে সেখাই আশ্রয় নিয়েছিলো হানানের পরিবার। খেলতে বেরিয়ে বোমা হামলার মুখে পড়েছিলো সে। আর সেই দুর্বিসহ স্মৃতি মনে করে ঘুমের মধ্যেও কেঁপে কেঁপে উঠছে হানান। গাজার মধ্যাঞ্চলে দেইর আল বালাহতে একটি হাসপাতালে চিকিৎসা চলছে তার। চিকিৎসার জন্য হাসপাতলটিতে নেই প্রয়োজনীয় সরঞ্জাম। 

তাই বিনা চিকিৎসায় হাসপাতালের বিছানায় শুয়েই দিন পার করতে হচ্ছে তাকে। চিকিৎসকরা জানান, বোমা হামলায় হানানের শরীরের ৩৫ শতাংশই পুড়ে গেছে। মুখসহ তার শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়েছে। এই অবস্থায় সঠিক চিকিৎসা দেয়া না গেলে বেঁচে থাকলেও শিশুটি কোনদিনই স্বাভাবিক জীবন পাবে না।

হানানের নাক ও ঠোঁটে সেলাই করা হয়েছে। শিশুটি নড়াচড়া করতে গিয়ে প্রতিবারই যন্ত্রণায় কাতরে উঠছে। নিজের পায়ে চলাফেরার ক্ষমতা সে হারিয়ে ফেলেছে। ছোট্ট শিশু হানানের এখন একটাই প্রত্যাশা সে যেন একটু ভালো চিকিৎসা পায় । ফিরে যেতে পারে আবার তার আগের জীবনে। তার ভাষায়, আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে চাই। বন্ধুদের সাথে খেলাধুলা করতে চাই। হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে খারাপ লাগে।

যুদ্ধ বন্ধ করে আহত শিশুদের উন্নত চিকিৎসার জন্য গাজার বাইরে পাঠানোর ব্যবস্থা করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি অনুরোধও জানিয়েছেন হানানের মা। কিন্তু সেই আহবানে কি সাড়া দেবে বিশ্ব? কারণ দখলদার বাহিনীর পক্ষেই কথা বলছে পশ্চিমা শক্তিধর দেশগুলো, ইসরাইলের প্রতি যাদের রয়েছে নিঃশর্ত সমর্থন। 

একাত্তর/এসি
মধ্যপ্রাচ্যের তিন মাসব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধ অবসানের লক্ষ্যে একদিকে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নজিরবিহীন ও ঐতিহাসিক কূটনৈতিক তৎপরতা চলছে, অন্যদিকে তখন মাঠ পর্যায়ের বাস্তব চিত্র...
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিতে এক নজিরবিহীন ও ঐতিহাসিক কূটনৈতিক চমক দেখালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার তিনি জানিয়েছেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানপন্থী লেবানিজ সশস্ত্র...
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যকার সামরিক সম্পর্ককে নজিরবিহীনভাবে আরও শক্তিশালী ও গভীর করতে মার্কিন আইনপ্রণেতারা নীরবে একটি প্রস্তাব এগিয়ে নিয়ে যাচ্ছেন। এমন এক সময়ে এই পদক্ষেপ নেয়া হচ্ছে, যখন ইসরাইলের...
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অত্যাধুনিক বোমাবর্ষণ এবং কোটি কোটি ডলারের সামরিক কৌশলকে ‘বুলডোজার আর ডাম্প ট্রাকের’ মতো সাধারণ কিছু নির্মাণ সামগ্রী দিয়ে নস্যাৎ করে দিয়েছে ইরান। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’র...
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
চাঁদপুর-৩ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে একাত্তর টেলিভিশনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আসনটির সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর