মস্কোতে অফিস ভবনে আগুন, নিহত আট

আপডেট : ২৫ জুন ২০২৪, ১২:২৪ পিএম

রাশিয়ার রাজধানী মস্কোতে একটি অফিস ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আট জনের মৃত্যু হয়েছে।

সোমবার রাজধানী থেকেও প্রায় ২৫ কিলোমিটার উত্তর-পূর্বের ফ্রায়জিনোর অফিস ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, আগুনে অফিস ভবনের ভেতরে পুড়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এছাড়া আগুন লাগার পর ভয়ে জানালা দিয়ে ঝাঁপিয়ে পড়া দুইজনও নিহত হয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আট তলা কমপ্লেক্সের ওপরের তলা থেকে প্রচুর ধোঁয়া ছড়িয়ে পড়ছে। ওই ভবনটি কি কাজে ব্যবহৃত হচ্ছিলো তা জানা যায়নি।

তাস নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, এক সময় এটি প্লাটান গবেষণা ইনস্টিটিউট এবং প্রতিরক্ষা শিল্পের কাজে ব্যবহৃত হতো।

জরুরি সেবা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আগুন নেভাতে ১৩০ জনের বেশি দমকল কর্মী ও দুটি হেলিকপ্টার কাজ করেছে।

কীভাবে আগুন লেগেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে প্রত্যক্ষদর্শীরা তাসকে জানিয়েছেন, ভবনের ছয় তলায় আগুন লেগে পরে তা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় এরই মধ্যে ফৌজদারি মামলা হয়েছে। আগুনের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

একাত্তর/আরএ
স্পেনের দক্ষিণাঞ্চলের আলমেরিয়া প্রদেশে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও অনেকে।
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর