বলিভিয়ায় সেনা ঘাঁটিতে ভয়াবহ সন্ত্রাসী হামলা

আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ০৭:০২ পিএম

লাতিন আমেরিকার দেশ বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। এই হামলার পর হামলাকারীরা ঘাঁটিটি দখল করে নিয়েছে এবং কমপক্ষে ২০০ সেনাকে অপহরণ ও জিম্মি করেছে তারা। সশস্ত্র হামলাকারীরা বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসের সমর্থক বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বলিভিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসের সশস্ত্র সমর্থকেরা দেশের ২০০ সৈন্যকে জিম্মি করে নিয়ে গেছে। এছাড়া হামলাকারীরা সামরিক ঘাঁটি থেকে অস্ত্র ও গোলাবারুদ লুট করেছে।

রোববার স্থানীয় এক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অপহৃত সেনা সদস্যদের পিঠের পেছনে হাত বাঁধা অবস্থায় দেখা গেছে। তাদের ঘিরে রেখেছে সশস্ত্র হামলাকারীরা। তিনটি সামরিক ইউনিটে সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালিয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে গেল শুক্রবার বলিভিয়ার সামরিক বাহিনী জানায়, সশস্ত্র এই দলটি বলিভিয়ার কোচাবাম্বা শহরের কাছে একটি সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণে নিয়েছে। এদিকে, বলিভিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সশস্ত্র এই গোষ্ঠীটি সামরিক ঘাঁটি থেকে অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে। 

এছাড়া তিনটি সামরিক ইউনিটে এই সশস্ত্র গোষ্ঠী আক্রমণ করছে। মোরালেসের সমর্থকরা গেল ১৯ দিন ধরে সারা দেশে অবরোধ তৈরি করেছে। সাবেক এই প্রেসিডেন্টের বিরুদ্ধে ধর্ষণ এবং মানব পাচারের অভিযোগে তদন্ত বন্ধ করার দাবি করছেন তারা।

উল্লেখ্য, ইভো মোরালেস ২০০৬ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত বলিভিয়ার প্রেসিডেন্ট ছিলেন। ২০১৯ সালের নির্বাচনেও তাকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল, কিন্তু নির্বাচন জালিয়াতির অভিযোগে দেশব্যাপী বিক্ষোভ শুরু হওয়ার কয়েক সপ্তাহ পরে তিনি পদত্যাগ করেন।

একাত্তর/এসি
বলিভিয়ার রাজধানী লা পাজ-এর কাছে নোটভর্তি একটি সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। খবর দ্য গার্ডিয়ানের।
লাতিন আমেরিকার দেশ বলিভিয়াতে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় ৩৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩০ জন। যাত্রীবাহী দুই বাসের মধ্যে সংঘর্ষে হতাহতের এই ঘটনা ঘটে। অবশ্য বাস দুটির চালক দুর্ঘটনায় বেঁচে গেছেন।
লাতিন আমেরিকার দেশ বলিভিয়ায় বনাঞ্চলে ভয়াবহ দাবানলের কারণে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ায় সামরিক অভ্যুত্থানের ব্যর্থ চেষ্টার পর এর নেতৃত্ব দেয়া নেতা জেনারেল হুয়ান হোসে জুনিগাকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। 
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর