ভয়াবহ দাবানলে বলিভিয়ায় জরুরি অবস্থা

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৬ পিএম

লাতিন আমেরিকার দেশ বলিভিয়ায় বনাঞ্চলে ভয়াবহ দাবানলের কারণে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। তবে এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। 

রোববার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। 

দাবানল মোকাবেলায় আন্তর্জাতিক সমর্থন চেয়ে এক সংবাদ সম্মেলনে প্রতিরক্ষামন্ত্রী এডমুন্ডো নোভিলো বলেছেন, জাতীয় জরুরি অবস্থা ঘোষণার এই পদক্ষেপ দেশটিকে দ্রুত আন্তর্জাতিক সমর্থন সমন্বয় করার সুযোগ দেবে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বলিভিয়া ২০১০ সালের পর থেকে সবচেয়ে বেশি সংখ্যক দাবানল দেখেছে। ব্রাজিলের মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে, চলতি বছর দাবানলে বলিভিয়ায় অন্তত ৩০ লাখ হেক্টর (৭৫ লাখ একর) জমি পুড়ে গেছে। 

অনাবৃষ্টির জেরে গেলো জুলাই মাসে অস্বাভাবিকভাবে দাবানলের মৌসুম শুরু হওয়ার পর লাতিন আমেরিকার দেশগুলো এখনও এই মৌসুমের মধ্যে রয়েছে। যা আগামী আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিস্তৃত।

বলিভিয়ার প্রেসিডেন্ট লুইস আর্স বলেছেন, ব্রাজিলিয়ান বিশেষজ্ঞদের একটি দল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টার সমন্বয় করতে সান ইগনাসিও ডি ভেলাস্কোতে পৌঁছেছে।

সম্প্রতি কয়েকটি বড় দাবানলে ব্রাজিলেও ক্ষতিগ্রস্ত হয়েছে । অ্যামাজন রেইনফরেস্টে রেকর্ড খরার পর দুই দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলের ঘটনা ঘটেছে দেশটিতে। 

আরবিএস
পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে এক অভূতপূর্ব অস্থিরতার মাঝে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। রোববার পাকিস্তানের সংবিধানের দুটি বিশেষ...
বলিভিয়ার একটি সামরিক ঘাঁটিতে জোড়া বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। ধ্বংসস্তূপ থেকে আরও তিনটি লাশ উদ্ধারের পর সোমবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় মৃত্যুর এই নতুন তথ্য নিশ্চিত...
ইন্দোনেশিয়ার বোর্নিও ও সুমাত্রা দ্বীপে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলের বিষাক্ত ধোঁয়া সীমান্ত পেরিয়ে গ্রাস করেছে প্রতিবেশী মালয়েশিয়াকে। ঘন ও চোখঝাঁজানো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে মালয়েশিয়ার...
বেলজিয়ামের ইতিহাসে এ যাবতকালের সবচেয়ে ভয়াবহ দাবানলের মুখোমুখি হয়েছে দেশটি। দেশটির পূর্বঞ্চলের প্রাকৃতিক সংরক্ষিত বনাঞ্চল 'হাই ফেন্স'-এ সৃষ্ট এই আগুনে ইতোমধ্যে ৩,০০০ হেক্টরেরও বেশি (প্রায় ২৭...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর