বলিভিয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনায় বহু হতাহত

আপডেট : ০২ মার্চ ২০২৫, ০৫:৪৬ পিএম

লাতিন আমেরিকার দেশ বলিভিয়াতে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় ৩৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩০ জন। যাত্রীবাহী দুই বাসের মধ্যে সংঘর্ষে হতাহতের এই ঘটনা ঘটে। অবশ্য বাস দুটির চালক দুর্ঘটনায় বেঁচে গেছেন। তাদের মধ্যে একজনের অবস্থা স্থিতিশীল থাকলেও অন্যজন ইনটেনসিভ কেয়ারে রয়েছেন।

স্থানীয় সময় শনিবার ভোরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর উয়ুনি থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনাকবলিত বাস দুটির মধ্যে একটি বাস পশ্চিমাঞ্চলীয় শহর ওরুরোতে যাচ্ছিল। যেখানে এই সপ্তাহের শেষে লাতিন আমেরিকার অন্যতম বৃহৎ উৎসব ওরুরো কার্নিভাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এই উৎসবে প্রতিবছর হাজার হাজার মানুষ অংশ নেয়। বলিভিয়ার পাহাড়ি পথে প্রায়ই দুর্ঘটনা ঘটে এবং এগুলো মারাত্মক হয়ে থাকে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, দেশটির প্রায় এক কোটি ২০ লাখ জনসংখ্যার মধ্যে প্রতিবছর গড়ে এক হাজার ৪০০ জন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায়।

ভয়াবহ এই দুর্ঘটনা থেকে বাস দুটির চালক বেঁচে গেছেন। তাদের মধ্যে একজনের অবস্থা স্থিতিশীল থাকলেও অন্যজন ইনটেনসিভ কেয়ারে রয়েছেন। পুলিশ কমান্ডার উইলসন ফ্লোরেস বলেছেন, একজন চালক নিবিড় পরিচর্যায় রয়েছেন এবং অন্যজন স্থিতিশীল অবস্থায় রয়েছেন।

বলিভিয়ার মিডিয়ায় প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত কোচের বডি কার্যত ছিঁড়ে গেছে এবং বিভিন্ন লাগেজ রাস্তার ধারে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বাস দুটি বলিভিয়ার পোটোসি বিভাগের উয়ুনি এবং কোলচানির মধ্যে দুর্ঘটনার শিকার হয়।

দুর্ঘটনাকবলিত বাস দুটির মধ্যে একটি বাস পশ্চিমাঞ্চলীয় শহর ওরুরোতে যাচ্ছিল। স্থানীয় সময় সকাল ১০টায় মধ্যে যানবাহনগুলো উদ্ধার করা হয় এবং আহতদের ওরুরো ও পোটোসি উভয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

যারা মারা গেছে তাদের পরিচয় এখনও জানা যায়নি এবং আহতদের অবস্থা ঠিক কী সেটিও এখনও নির্ধারণ করা হয়নি। স্থানীয় মিডিয়া অনুসারে, সিডিআর ফ্লোরেস বলেছেন, চালকদের অ্যালকোহল পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করছে পুলিশ।

একাত্তর/আরএ
ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পারানা রাজ্যে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছেন। বুধবার রাজ্যটির 'বিআর-৩৭৩'  মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই...
পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় শিক্ষা সফর শেষে ফেরার পথে শিক্ষার্থীবাহী একটি বাস সড়ক থেকে ছিটকে পড়ে ২০ শিক্ষার্থী ও একজন প্রাপ্তবয়স্কসহ অন্তত ২১ জন নিহত হয়েছেন। 
ইকুয়েডরের দক্ষিণাঞ্চলে একটি বাস রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন।  
বলিভিয়ার রাজধানী লা পাজ-এর কাছে নোটভর্তি একটি সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। খবর দ্য গার্ডিয়ানের।
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর