ভারতের উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টি ও বন্যায় নিহত ১৬

আপডেট : ০২ জুলাই ২০২৪, ০৮:৪৩ পিএম

ভারতের উত্তর-পূর্বাঞ্চলে গত দুই সপ্তাহে ভারী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দেশটির স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। তারা বলছেন, বন্যায় ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয়েছেন তিন লাখেরও বেশি মানুষ। সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলোর মধ্যে একটি আসাম।

ব্রহ্মপুত্রের একটি ছোট দ্বীপ থেকে ১৩ জন জেলেকে উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সেখানকার চাংলাং জেলার একটি স্কুল থেকে ৭০ জন ছাত্র ও শিক্ষককে উদ্ধার করেছে সেনারা। একইভাবে সিকিম, মণিপুর ও মেঘালয় রাজ্যেও প্রবল বন্যায় রাস্তাঘাট ডুবে গেছে ও সেতু ভেঙে পড়েছে।

বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার আগে ব্রহ্মপুত্র নদী আসামে প্রায় ৮০০ মাইলজুড়ে প্রবাহিত হয়। বর্ষা মৌসুমে প্রতি বছরই এই নদীর পানি উপচে আসামে বন্যা দেখা দেয়। ভারতীয় বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের জন্য আসামকে বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসাবে দেখা হয়।

আসামের বিখ্যাত কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের প্রাণীরাও বন্যার হাত থেকে রেহাই পেতে উঁচু জমিতে গিয়ে উঠছে। পার্কটিতে প্রায় আড়াই হাজার এক শিংওয়ালা গন্ডার রয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, পার্ক রেঞ্জাররা প্রাণীদের নিরাপত্তা নিশ্চিতে সর্বক্ষণ তাদের গতিবিধি পর্যবেক্ষণ করছেন।

আসামের পাশের রাজ্য চীনের সীমান্তবর্তী অরুণাচল প্রদেশে ভূমিধসে বেশ কয়েকটি রাস্তা বন্ধ হয়ে গেছে। রাজ্যের চাংলাং জেলার একটি স্কুল থেকে ৭০ জন শিক্ষার্থী ও শিক্ষককে উদ্ধার করেছে সেনাবাহিনী। এছাড়া সিকিম, মণিপুর ও মেঘালয় রাজ্যে প্রবল বন্যায় রাস্তা ভেসে গেছে, ভেঙে পড়েছে সেতু।

ভারতের সরকারি হিসাব অনুসারে, বৃষ্টির কারণে বন্যা ও ধসের কারণে মে মাসের শেষ থেকে এখন পর্যন্ত ছয়টি রাজ্যে ৮০ জনের বেশি মানুষ মারা গেছেন।

এআরএস
বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর