এক্সে মোদীর অনুসরণকারী ১০০ মিলিয়ন!

আপডেট : ১৪ জুলাই ২০২৪, ০৮:৫৮ পিএম

সামাজিক মাধ্যমে কোন রাজনীতিবিদ সবচেয়ে জনপ্রিয়, এমন প্রশ্নের উত্তর খুঁজতে সবাইকে ভাবনায় ফেলে দিতে পারে। কেউ হয় তো বলতে পারেন, রুশ নেতা ভ্লাদিমির পুতিন এবং চীনা নেতা শি জিনপিংয়ের কথা। কিন্তু না, ক্ষমতাসীন রাজনীতিবিদের মধ্যে সবচেয়ে বেশি অনুসারী রয়েছে ভারতের প্রধানমন্ত্রী এবং বিজেপি নেতা নরেন্দ্র মোদী। মাইক্র ব্লগিং সাইট এক্সে তার অনুসারীর সংখ্যা এখন ১০০ মিলিয়ন। 

তবে সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ হিসাবে নরেন্দ্র মোদী সাবেক আমেরিকান প্রেসিডেন্ট বারাক ওবামাকে ছাড়িয়ে যেতে পারেননি। ১৩১ মিলিয়নের বেশি মানুষ তাঁকে অনুসরণ করেন। ওবামার এই অনুসারীর সংখ্যা পুর্তগীজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর থেকে ৯ মিলিয়ন বেশি। আর সব মিলিয়ে সবচেয়ে বেশি অনুসারী রয়েছে টেক জায়ান্ট টেসলা এবং এক্সের মালিক ইলন মাস্কের, তাঁর রয়েচে ১৯৯ মিলিয়ন অনুসারী।

ভারতের যে কোন রাজনীতিবেদের চেয়ে মোদীর অনুসরণকারী অনেকটাই বেশি। কংগ্রস নেতা ও ভারতেরস বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর রয়েছে ২৬.৪ মিলিয়ন অনুসারী। এরপরই আছে, অরবিন্দ কেজরিওয়াল (২৭.৫ মিলিয়ন), অখিলেশ যাদব (১৯.৯ মিলিয়ন), পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (৭.৪ মিলিয়ন), বিহারের লালু যাদব (৬.৩ মিলিয়ন)। এদের সবার অনুসারী যোগ করলেও মোদীর চেয়ে কম। 

ক্রীড়াজগত এবং বিনোদন দুনিয়ার তারকারাও মোদীর থেকে অনেকটাই পিছিয়ে আছেন। রোনালদোর পর ভারতের ক্রিকেট তারকা বিরাট কোহলির রয়েছে ৬৪.১ মিলিয়ন অনুসারী। এরপর ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের রয়েছে ৬৩.৬ মিলিয়ন এবং মার্কিন বাস্কেটবল তারকা লেব্রন জেমস (৫২.৯ মিলিয়ন)। আর, বিনোদন তারকাদের মধ্যে সবচেয়ে বেশি অনুসারী রিহানার ১০৮ মিলিয়ন। 

ভারতের সরকার প্রধান মোদীর এক্স অ্যাকাউন্ট গত তিন বছরে প্রায় ৩০ মিলিয়ন অনুসারী পেয়েছে। এতে করে তাঁর ইউটিউব এবং ইনস্টাগ্রাম চ্যানেলও লাভবান হয়েছে। যেখানে তাঁর যথাক্রমে প্রায় ২৫ মিলিয়ন গ্রাহক এবং ৯১ মিলিয়নের বেশি অনুসরণকারী রয়েছে। ২০০৯ সালে এক্স প্ল্যাটফর্মে যোগ দেয়ার পর থেকে, মোদী বেশ সক্রিয়। দলীয় কর্মী, সমর্থক, মন্ত্রিপরিষদের সদস্য এবং সাধারণ মানুষ তাঁকে অনুসরণ করেন।

১০০ মিলিয়ন মাইলফলক অর্জনের প্রতিক্রিয়া জানিয়ে প্রধানমন্ত্রী মোদী এক্সে দেয়ার এক পোস্টে লিখেছেন,  একশো মিলিয়ন! এই প্রাণবন্ত মাধ্যমটিতে থাকতে পেরে এবং আলোচনা, বিতর্ক, অন্তর্দৃষ্টি, জনগণের আশীর্বাদ, গঠনমূলক সমালোচনা এবং আরও অনেক কিছুকে লালন করতে পেরে খুশি। ভবিষ্যতেও সমানভাবে আকর্ষণীয় সময়ের জন্য অপেক্ষা করছি।

একাত্তর/এসি
পশ্চিম এশিয়ায় শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার গুরুত্বারোপ করে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফোনালাপে মোদী...
পশ্চিম এশিয়ার বর্তমান সংঘাতময় পরিস্থিতি ও আঞ্চলিক উত্তেজনা নিয়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খবর দ্য হিন্দুর।
রাষ্ট্রপ্রধানদের সফরের সাধারণ প্রোটোকল ভেঙে প্রধানমন্ত্রী মোদী প্রায়ই বিশ্বনেতাদের সঙ্গে একই গাড়িতে সফর করেন। এটি শুধু তাঁদের ব্যক্তিগত সুসম্পর্কই নয়, বরং ভারতের সঙ্গে অন্যান্য দেশের বন্ধুত্বের...
গাজা যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম দুই দিনের এক রাষ্ট্রীয় সফরে ইসরাইল পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর এই সফরটি এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন মধ্যপ্রাচ্যে ব্যাপক আঞ্চলিক উত্তেজনা...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর