চুরি করতে এসে টাকা দিয়ে গেলো চোর

আপডেট : ২৭ জুলাই ২০২৪, ০৭:৫১ পিএম

অদ্ভুত এক ঘটনা ঘটেছে ভারতের তেলেঙ্গানা রাজ্যে। চুরি করতে এসে উল্টো টাকা দিয়ে গেলো চোর।

দ‌্য ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, মহেশ্বরে শহরের ওই ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। যা ইতোমধ্যে ভাইরাল হয়েছে সামাজিকযোগাযোগ মাধ্যমে।

ওই ভিডিওতে দেখা যায়, প্রথমেই ঘরের দরজা ভেঙে ঢোকে চোর। তার মুখ ছিলো কাপড়ে ঢাকা, আর মাথায় ক্যাপ। ঘরে ঢুকেই তিনি প্রতিটি কোণায় কোণায় খুঁজতে শুরু করেন।

হাঁড়ি-পাতিল সরিয়ে, আলমারিসহ অন্য সব জায়গায় খুঁজতে থাকেন তিনি। এসময় কিছুই না পেয়ে হতাশ হয়ে তিনি, ঘরে থাকা সিসিটিভি ফুটেজের সামনে দাঁড়িয়ে বলেন, ‘কী- কোনো পয়সাপাতি নেই কেনো?’

এরপর ফ্রিজ খুলেও চোর দেখেন, কোনো খাবার নেই। পরে একটি পানির বোতল হাতে নিয়ে টেবিলের ওপর ২০ রুপির নোট রেখে বেরিয়ে যান তিনি।

ওই ভিডিওতে কমেন্ট করে অনেকেই প্রতিক্রিয়া দেখিয়েছেন। কেউ কেউ অবাক হয়ে বলেছেন, এ কেমন ব্যাপার! যেখানে ঘরে সিসি ক্যামেরা আছে, সেখানে একটা পয়সাও নেই কোন।

কেউ কেউ আবার বলেছেন, ‘দয়ালু চোর’।

একাত্তর/আরএ
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর