নতুন প্রধানমন্ত্রী পেলো মিয়ানমার

আপডেট : ০২ আগস্ট ২০২১, ১০:৩৫ এএম

সামরিক জান্তা হিসেবে ৬ মাস রাষ্ট্র পরিচালনার পর আনুষ্ঠানিকভাবে মিয়ানমারের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করলেন দেশটির সেনা ও জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইং। রোববার (১ আগস্ট) রাষ্ট্রীয় প্রশাসনিক পরিষদের এক বিবৃতিতে তাকে ‘তত্ত্বাবধায়ক সরকারের’ প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার কথা জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পরেই রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে ২০২৩ সালের আগস্টের মধ্যে বহুদলীয় জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা দেন মিন অং হ্লাইং।

এর আগে, চলতি বছরের পহেলা ফেব্রুয়ারি ভোরে অং সান সু চি'র নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে উৎখাত করে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। এদিন অভিযান চালিয়ে রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি এবং ক্ষমতাসীন দলের শীর্ষস্থানীয় নেতাদের আটক করা হয়। একইসাথে দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। 
আরও পড়ুন: কান্দাহার বিমানবন্দরে তালেবানের রকেট হামলা

সামরিক এই অভ্যুত্থানের প্রতিবাদে রাজপথে নেমে আসে দেশটির সর্বস্তরের মানুষ। বিক্ষোভকারীদের কঠোর হাতে দমনের পথে হাটে সেনাবাহিনী। অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত প্রায় হাজার খানেক মানুষ নিহত হয়েছে জান্তা সরকারের নিয়ন্ত্রিত নিরাপত্তা বাহিনীর গুলিতে। ধরপাকড়ের শিকার হয়েছে ছয় হাজারেরও বেশি মানুষ।

অভ্যুত্থানের পরদিন জরুরি অবস্থা জারি করে এক বছরের মধ্যে নির্বাচন আয়োজনের ঘোষণা দেয় জান্তা সরকার। তবে রবিবার টেলিভিশনে দেওয়া ভাষণে নয়া প্রধানমন্ত্রী জানিয়েছেন, নির্বাচন হবে আরও দুই বছর পর। 


একাত্তর/এসএ

চীন সংলগ্ন উত্তর-পূর্ব মিয়ানমারের শান রাজ্যে একটি ভয়াবহ খনি বিস্ফোরণে শিশুসহ কমপক্ষে অর্ধশতাধিক মানুষ নিহত এবং বহু মানুষ গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় গত রোববার দুপুরের দিকে শান রাজ্যের কাওং তাত...
মিয়ানমারের সামরিক জান্তা প্রধান মিন অং হ্লাইং শুক্রবার দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পাঁচ বছর পর তিনি বেসামরিক পদে থেকে শাসন অব্যাহত রাখছেন।
মিয়ানমারে অনুষ্ঠিত নির্বাচন দেশটির দীর্ঘদিনের সংকট উত্তরণে যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফেন ডুজারিক। 
মিয়ানমারের পশ্চিমাঞ্চলে একটি গ্রামীণ বাজারে জান্তা বাহিনীর বিমান হামলায় তিন শিশুসহ ১৭ জন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।
এছাড়া সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজুর নির্দেশ দেওয়া হয়েছে বলেও আদেশে উল্লেখ করা হয়।
‘‘ফ্রেশ এলপিজি এর হাত ধরে সবুজ জ্বালানি দেশজুড়ে’’ এই শ্লোগানকে সামনে রেখে নীলফামারীতে পালিত হয়েছে বিশ্ব এলপিজি দিবস।
ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশন আগামীকাল সোমবার বিকেল ৩টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে।
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ঘনঘন বিদ্যুৎ বিভ্রাট, লো-ভোল্টেজ সমস্যা ও অস্বাভাবিক লোডশেডিংয়ের প্রতিবাদে বৃষ্টিতে ভিজে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর