ইসরাইলে বড় হামলার পরিকল্পনা ইরানের

আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ০৯:৫১ এএম

হামাস প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার ঘটনায় প্রতিশোধ হিসেবে ইসরাইলে বড় হামলার পরিকল্পনা করছে ইরান। সম্প্রতি এক ফোন কলে ইসরাইলের প্রতিরক্ষমন্ত্রী ইয়োভ গ্যালান্ত যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনকে এ কথা বলেন।

মার্কিন সংবাদ ওয়েবসাইট অ্যাক্সিওসের সাংবাদিক বারাক রাভিদ ওই কল সম্পর্কে অবহিত এমন এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছেন।

এছাড়া সোমবার এক বিবৃতিতে ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে ওই ফোনালাপের বিষয়টি জানিয়েছে।

এতে বলা হয়, গ্যালান্ট ও অস্টিন ইরানের হামলার হুমকির মুখে ইসরাইলি সেনাবাহিনীর প্রস্তুতি এবং আভিযানিক ও কৌশলগত সমন্বয়ের বিষয়টি নিয়ে আলোচনা করেছেন।

মধ্যপ্রাচ্য অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ইসরাইলের সুরক্ষায় এরই মধ্যে সেখানে গাইডেড মিসাইল সাবমেরিন পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়ড অস্টিন জানিয়েছেন, একটি বিমানবাহী রণতরীও ওই অঞ্চলে পাঠানো হয়েছে।

হানিয়া হত্যাকাণ্ডের জন্য ইরান ইসরাইলকে দায়ী করে কঠোর শাস্তি দেয়ার অঙ্গীকার করেছে।

একাত্তর/আরএ
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর