অক্সফোর্ডের চ্যান্সেলর পদে লড়তে ইমরান খানের আবেদন

আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ০৪:১১ পিএম

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি বর্তমানে কারাবন্দি থাকলেও তার নির্দেশে দলের সদস্যরা আবেদনটি জমা দিয়েছেন।

তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির নেতা জুলফিকার বুখারি রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে বলেন, ইমরান খানের নির্দেশ অনুযায়ী, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের চ্যান্সেলর নির্বাচনে তার আবেদনপত্র জমা দেয়া হয়েছে। আমরা একটি ঐতিহাসিক প্রচারণার জন্য সবার সমর্থন প্রত্যাশা করছি।

ইমরান খান এর আগে ২০০৫ থেকে ২০১৪ সাল পর্যন্ত ব্র্যাডফোর্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। ১৯৭৫ সালে অক্সফোর্ড থেকে দর্শন, রাজনীতি ও অর্থনীতি নিয়ে স্নাতক সম্পন্ন করেন ইমরান।

প্রাক্তন ক্রিকেট তারকা ইমরান বর্তমানে রাওয়ালপিন্ডির উত্তর-পূর্বাঞ্চলীয় গ্যারিসন শহরে কারাগারে বন্দি রয়েছেন। তিনি একাধিক মামলায় জামিনের চেষ্টা করছেন। এরইমধ্যে আদালত ইমরান খানের দুটি দণ্ড বাতিল করেছেন এবং তৃতীয় একটি স্থগিত করেছেন।

অন্যদিকে ইমরান বরাবরই নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করে আসছেন।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর নির্বাচনের দায়িত্ব সেখানকার কনভোকেশন সদস্যদের ওপর। চ্যান্সেলরের পদে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক যে কাউকে কনভোকেশনের কমপক্ষে দু’জন সদস্যের মনোনয়ন পেতে হবে, যাতে তাকে যোগ্য হিসেবে বিবেচনা করা হয়।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বলা হয়েছে, অক্টোবরের ২৮ তারিখ থেকে শুরু হওয়া অটাম টার্মের তৃতীয় সপ্তাহে অনলাইন ব্যালটের মাধ্যমে কনভোকেশনকে নতুন চ্যান্সেলর নির্বাচন করতে বলা হবে।

ঐতিহ্যগতভাবে চ্যান্সেলরের পদটি বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের জন্য সংরক্ষিত। প্রায়ই রাজনীতিবিদরা এ পদে দাঁড়ান। ১২২৪ সাল থেকে হিসেব করে প্যাটেন ছিলেন ১৫৯তম চ্যান্সেলর।

একাত্তর/আরএ
সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
আফগানিস্তান সীমান্তে আবারও প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার (২৯ জুন) পূর্ব আফগানিস্তানে চালানো এই হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে আফগান সরকারের পক্ষ...
ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা, লেবাননে ভঙ্গুর পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধের হুমকির মধ্যেই এক টেবিলে বসে ‘ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক’ অগ্রগতি অর্জন করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। একটি চূড়ান্ত শান্তি...
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর