ত্রিপুরায় বন্যায় মৃত বেড়ে ২২, আক্রান্ত প্রায় ১৭ লাখ মানুষ

আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ০৭:০৭ পিএম

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় গত কয়েকদিন ধরে টানা বর্ষণে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে কমপক্ষে ২২। এছাড়া এখনও নিখোঁজ রয়েছেন দুই জন। বন্যায় আক্রান্ত হয়েছেন প্রায় ১৭ লাখ মানুষ। ইতিমধ্যে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে প্রায় ৬৬ হাজার জনকে। 

শুক্রবার রাজ্য সরকারের ত্রাণ, পুনর্গঠন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস। 

ত্রিপুরা রাজ্য সরকার জানিয়েছে, প্রবল বৃষ্টি ও বন্যায় দুই হাজার ৩২ জায়গা থেকে ভূমি ধসের খবর পাওয়া গেছে। যার মধ্যে এক হাজার ৭৮৯টি জায়গায় উদ্ধার কাজ চালানো হয়েছে, বাকি জায়গাগুলোতে চলছে। 

এদিকে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, কেন্দ্র বন্যা কবলিত রাজ্যের জন্য সরকার ৪০ কোটি টাকা ছাড়ের অনুমোদন দিয়েছে।

তিনি জানিয়েছেন, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) ১১টি দল ও সেনাবাহিনীর তিনটি কলাম উদ্ধারকাজে নিয়োজিত আছে। এছাড়া, বিমান বাহিনীর চারটি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।

অপরদিকে, বাংলাদেশে ত্রিপুরা থেকে নেমে আসা ঢল ও গত কয়েক দিনের প্রবল বর্ষণে দেশের ১১ জেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ মন্ত্রণালয়। 

তাদের মধ্যে, কুমিল্লায় চার, ফেনীতে এক, চট্টগ্রাম দুই, নোয়াখালীতে এক, ব্রাহ্মাণবাড়ীয়া এক, লক্ষ্মীপুরে এক ও কক্সবাজারে তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 

একাত্তর/এসি
মরক্কোর আটলান্টিক উপকূলীয় সাফি প্রদেশে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট হড়কা বন্যায় অন্তত ৩৭ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সোমবার দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এসএনআরটি নিউজ এ তথ্য...
দক্ষিণ থাইল্যান্ডে কয়েকদিন ধরে চলা ব্যাপক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩ জনে দাঁড়িয়েছে বলে দেশটির সরকার জানিয়েছে।
মালয়েশিয়ায় গেলো কয়েকদিনের ভারি বৃষ্টির কারণে সৃষ্ট ভয়াবহ বন্যায় দেশটির আটটি রাজ্যের প্রায় ১৪ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। 
ভারতের উত্তরাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশে ভারী বৃষ্টিপাত ও বন্যার কারণে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। বন্যাকবলিত এলাকা থেকে সরিয়ে নেয়া হয়েছে তিন লাখ ৫৪ হাজারের বেশি মানুষকে।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর