ব্রাজিলে বন্ধ হতে পারে এক্স, অনড় মাস্ক

আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ০৭:০২ পিএম

ব্রাজিলের আইনে বলা হয়েছে, সব ইন্টারনেট কোম্পানিকে তাদের দেশে একজন প্রতিনিধি রাখতে হবে। কিন্তু চলতি মাসে এক্স (সাবেক টুইটার) ব্রাজিল থেকে তাদের আইনি প্রতিনিধিকে সরিয়ে নিয়েছে।

টুইটারের দাবি, সুপ্রিম কোর্টের বিচারপতি মোরায়েস ওই প্রতিনিধিকে গ্রেপ্তারের হুমকি দিয়েছেন।

ডয়চে ভেলের খবরে বলা হয়, বিচারপতি এক্সকে বৃহস্পতিবার পর্যন্ত সময় দিয়েছিলেন নতুন প্রতিনিধির নাম জানানোর জন্য। তখনই বলে দেয়া হয়েছিল, নির্দেশ না মানা হলে এক্স বন্ধ করে দেয়া হবে।

এর প্রতিক্রিয়ায় এক্সের মালিক ধনকুবের ইলন মাস্ক বলেন, বিচারপতি একজন ‘স্বেচ্ছাচারী ও স্বৈরাচারীর’ মতো ব্যবহার করছেন।

এক্সে পোস্ট করে মাস্ক লেখেন, মোরায়েস হলেন ‘বিচারপতির ছদ্মবেশে এক জঘন্য অপরাধী’।

বিচারপতি মিথ্যা ও বিকৃত তথ্য ছড়ানোর জন্য এক্স-এ কিছু অ্যাকাউন্ট ব্লক করতে পারেন কিনা তা নিয়েই বিতর্ক দেখা দেয়।

মাস্কের মতে, এই ধরনের নির্দেশ সেন্সরশিপ ছাড়া আর কিছুই নয়।

একাত্তর/আরএ
ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পারানা রাজ্যে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছেন। বুধবার রাজ্যটির 'বিআর-৩৭৩'  মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই...
বিশ্ব রাজনীতিতে এখন ড্রামাটিক মোড়ের অভাব নেই, আর সেই আগুনে ঘি ঢাললেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা। বার্সেলোনায় আয়োজিত প্রগতিশীল নেতাদের এক আন্তর্জাতিক সম্মেলনে দাঁড়িয়ে তিনি সরাসরি...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’ নিয়ে তীব্র সমালোচনা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। 
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির কথা উঠলেই সবার মনে ভেসে ওঠে ইলন মাস্ক, জেফ বেজোস কিংবা ওয়ারেন বাফেটের কথা। এর কারণও আছে এই তিন ব্যক্তিই ঘুরে ফিরে শীর্ষ স্থান দখলে রেখেছেন অনেক দিন থেকে।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর