আনার হত্যা মামলার পরবর্তী শুনানি ১৩ সেপ্টেম্বর

আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ০৬:০১ পিএম

কলকাতার একটি ফ্ল্যাটে ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার মামলার পরবর্তী শুনানি ১৩ সেপ্টেম্বর ধার্য করেছে দেশটির এক আদালত।পশ্চিমবঙ্গের বারাসাত আদালত শুক্রবার মামলার শুনানি শেষে এই দিন ঠিক করে।

এদিন মামলার অন্যমত আসামী কসাই জিহাদকে আদালতে তোলা হলেও,অসুস্থতার কারণ দেখিয়ে অপর আসামি সিয়ামকে আদালতে আনা হয়নি।পরবর্তী শুনানির দিন দু’জনকেই এক সঙ্গে আদালতে তোলা হবে বলে জানিয়েছেন বারাসাত আদালতের সরকারি কৌসুলী এ জামান।

এর আগে,১৬ আগস্ট, মোট ১০১ জন সাক্ষী ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে,২৬৩ পৃষ্ঠার প্রথম চার্জশিট আদালতে জমা দিয়েছিল পশ্চিবঙ্গের পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি। চার্জশিটে জিহাদ হাওলাদার এবং সিয়ামের নাম রয়েছে।তবে,হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে চার্জশিটে কিছু বলা হয়নি।

তদন্তকারীদের একাংশের ব্যাখ্যা,চার্জশিট জমা না পড়লে অভিযুক্তদের জামিন পেতে সুবিধা হত।সেই সুবিধা না দিতেই আদালতে চার্জশিট পেশ করা হয়েছে এবং তদন্ত শেষ না হলে খুনের কারণ বলা যাবে না।তাছাড়া,এই মামলায় মূল অভিযুক্তকে এখনও জেরা করা যায়নি।

চার্জশিট অনুযায়ী,দু’জনকেই ভারতীয় দন্ডবিধি অনুযায়ী,৩৬৪,৩০২,২০১ এবং ১২০বি এবং ৩৪-এই ধারাগুলোয় মামলা হয়েছে।সবগুলোই জামিন অযোগ্য ধারা।৩৬৪ অর্থাৎ হত্যার উদ্দেশ্যে অপহরণ।আর  ৩০২ অপরাধমূলক নরহত্যা।২০১ তথ্য লোপাট এবং ১২০বি অপরাধমূলক ষড়যন্ত্র।এ ধরনের মামলায় সর্বোচ্চ রায় হিসেবে বিচারক আমৃত্যু যাবজ্জীবন বা মৃত্যু দন্ড দিতে পারে।

২৩ মে বনগাঁও অঞ্চলের গোপাল নগর থানা এলাকা থেকে গ্রেপ্তার হন কসাই জিহাদ।অপরদিকে,৭ জুন সিয়াম হোসেনকে বাংলাদেশের সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছিলো কলকাতা সিআইডি।

উল্লেখ্য,গত ১১ মে তিনি চিকিৎসার জন্য ভারতে গিয়ে কলকাতার বরাহনগরে তার বন্ধু স্বর্ণ ব্যবসায়ী গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন।সেখান থেকে বেরিয়ে নিখোঁজ হন।এরপর ১৮মে স্থানীয় থানায় গোপাল বিশ্বাস জিডি করলে তদন্ত শুরু হয়।

এরইমধ্যে পুলিশ গত ২২মে জানায় কলকাতার অভিজাত নিউ টাউনের সঞ্জীভা গার্ডেনসে খুন হন এমপি আনার। ওই ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে সেপটিক ট্যাংক এবং বর্জ্য যাওয়ার পাইপ-লাইন থেকে মাংসের টুকরো,মাথার চুল উদ্ধার করেছিল ভারতের সিআইডি।

সেগুলো আনোয়ারুল আজীমের কিনা সে সম্পর্কে পরিষ্কার কোনো তথ্য পাওয়া যায়নি।পরে সিআইডি জানিয়েছিল সেসব মানুষের দেহাংশ বিশেষ।ডিএনএ পরীক্ষা হলে বিষয়টা স্পষ্ট হবে।এজন্য ভারতে আসার কথাও ছিল আনার কন্যা ডরিনের।কিন্তু নানা কারণে আসতে পারেননি তিনি।

 

এআরএস
টাইমলাইন: আনোয়ারুল আজিম আনার
৩০ আগস্ট ২০২৪, ১৭:৫৮
আনার হত্যা মামলার পরবর্তী শুনানি ১৩ সেপ্টেম্বর
কলকাতার একটি ফ্ল্যাটে ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যায় বাংলাদেশে গ্রেপ্তার ব্যক্তি এবং পুলিশের তদন্ত্রে অগ্রগতি জানতে চায় পশ্চিমবঙ্গ পুলিশের সিআইডি বিভাগ। কলকাতা সিআইডি...
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের দেহাংশের সন্ধানে গ্রেপ্তার সিয়াম হোসেনকে নিয়ে বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান চালাচ্ছে কলকাতার গোয়েন্দারা।
রহস্যজনক ও নৃশংস হত্যাকাণ্ডের শিকার তিনবারের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের পুরো মরদেহ পাওয়ার আশা নেই। তবে, দেহাবশেষ উদ্ধারে অভিযান চালাচ্ছে সিআইডির টিম উদ্ধার ও স্থানীয় থানা পুলিশ।
বিষাক্ত মাশরুম খাইয়ে তিনজনকে হত্যা এবং প্রাক্তন স্বামীকে চারবার হত্যার চেষ্টা করার অভিযোগ উঠেছে ইরিন প্যাটারসন নামে এক অস্ট্রেলিয়ান নারীর বিরুদ্ধে। 
ফিফা বিশ্বকাপ ফাইনালকে কেন্দ্র করে পুরো ক্রীড়াবিশ্বের চোখ এখন নিউইয়র্কের দিকে। আর এরই মাঝে ধর্ণাঢ্য ব্যবসায়ী মোগল মাইকেল রুবিনের আয়োজনে জেভিটস সেন্টারে অনুষ্ঠিত চার দিনব্যাপী ‘ফ্যানাটিকস ফেস্ট’...
রূপকথার মতো ক্যারিয়ারে হাজার হাজার ছবি আর ভিডিও আপলোড করেছেন লিওনেল মেসি, কিন্তু বিশ্বকাপের ফাইনালের ঠিক আগের দিন তাঁর ইনস্টাগ্রামের সর্বশেষ পোস্টটি যেন একদম অন্যরকম এক আবেগের সুনামি বইয়ে দিয়েছে!...
১০ বছর আগে যে মাঠ সাক্ষী ছিল তাঁর জীবনের সবচেয়ে অন্ধকার ও হৃদয়বিদারক রাতের, ফুটবল ঈশ্বর যেন ঠিক সেই মঞ্চেই ফিরিয়ে আনলেন তাকে! যে কান্নায় একদিন স্তব্ধ হয়ে গিয়েছিল পুরো ফুটবল বিশ্ব, আজ এক দশক পর ঠিক...
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপের মেগা ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন, আর তা নিয়ে গোটা দুনিয়াজুড়ে উন্মাদনা এখন চরমে! লাতিন বনাম ইউরোপীয় ফুটবলের এই ধ্রুপদী লড়াইয়ের চেয়েও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর