ইরানি কৌশলে ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:২০ পিএম

মধ্যপ্রাচ্যভিত্তিক ইরান সমর্থিত প্রতিরোধ বাহিনীগুলোর লাগাতার হামলার জেরে, অবশেষে ইরাক থেকে মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনী সরিয়ে নেওয়ার বিষয়ে সম্মত হয়েছে ওয়াশিংটন ও বাগদাদ। সমঝোতা অনুযায়ী, ২০২৫ সালের সেপ্টেম্বরে ইরাক থেকে বিদেশি সেনা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হবে এবং ২০২৬ সালের মধ্যে সব সেনা ইরাক ত্যাগ করবে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডিল ইস্ট মনিটর জানিয়েছে, ইরাক থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে সমঝোতা চূড়ান্ত হলেও সরকারগুলোর পক্ষ থেকে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। 
   
একজন সিনিয়র মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আমাদের মধ্যে সমঝোতা হয়ে গেছে। এখন শুধু সেনা প্রত্যাহারের ঘোষণা বাকি রয়েছে। 

বার্তা সংস্থাটি জানিয়েছে, কয়েক সপ্তাহ আগেই এ সংক্রান্ত যৌথ ঘোষণা দেয়ার কথা থাকলেও গাজা উপত্যকায় চলমান ইসরাইলি গণহত্যা ও আঞ্চলিক উত্তেজনাকর পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি।

ইরাকি প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ফরহাদ আলাউদ্দিন বলেন, ওয়াশিংটনের সঙ্গে ইরাক থেকে মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনী প্রত্যাহার বিষয়ক কৌশলগত আলোচনা শেষ হয়েছে। 

তিনি আরও বলেন, ইরাক আন্তর্জাতিক জোটের সদস্য দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক একটি নতুন উচ্চতায় নিয়ে যেতে চায়। এসব দেশের সঙ্গে বাগদাদ এখন সামরিক, নিরাপত্তাগত, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক প্রতিষ্ঠা করতে চায়। 

বর্তমানে ইরাকের মার্কিন ঘাঁটিতে যৌথ বাহিনীর আড়াই হাজারের বেশি সেনা রয়েছে। গেলো বছরের অক্টোবরে শুরু হওয়া হামাস-ইসরাইল সংঘাতের পর থেকে, মধ্যপ্রাচ্যভিত্তিক ইরান সমর্থিত প্রতিরোধ বাহিনীগুলো মার্কিন ঘাঁটিতে নিয়মিত হামলা চালিয়ে আসছে। এর জেরেই সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিলো যুক্তরাষ্ট্র।    

আরবিএস
গত এপ্রিল মাসে কার্যকর হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতিকে এক ফুঁৎকারে উড়িয়ে দিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হয়েছে। গত মঙ্গলবার রাতে আমেরিকা এবং ইরান এক অলিখিত ও নজিরবিহীন মহাসংঘাতের...
ট্রাম্প প্রশাসন গতকাল মঙ্গলবার ৬০টি দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ বা ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করেছে। 
তিন মাসেরও বেশি সময় ধরে চলা আমেরিকা-ইসরাইল বনাম ইরান যুদ্ধ বর্তমানে এক চরম অচলাবস্থায় রূপ নিয়েছে। বিশ্ব বাণিজ্যের প্রধান ধমনী ‘হরমুজ প্রণালি’ কার্যত বন্ধ থাকায় বিশ্ব অর্থনীতি যখন ধুঁকছে, ঠিক তখনই...
হরমুজ় প্রণালী নিয়ে বিশ্ববাজারে সৃষ্ট উত্তেজনার রেশ কাটতে না কাটতেই এবার আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্যের আরও এক লাইফলাইন বা গুরুত্বপূর্ণ জলপথ অচল করে দেওয়ার প্রকাশ্য হুমকি দিল ইরান। তেহরানের সোজা...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর