চীনে সুপার টাইফুন ইয়াগি’র ব্যাপক তাণ্ডব, এখনও কাটেনি শঙ্কা

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:২১ এএম

চীনের দক্ষিণাঞ্চলীয় হাইনান প্রদেশে সুপার টাইফুন ইয়াগি’র আঘাতে অন্তত দুজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৯২ জন। দেশটির দক্ষিণ উপকূলে ঝড়টি আছড়ে পড়ার আগে, বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কায় ওই অঞ্চল থেকে প্রায় দশ লাখ লোককে সরিয়ে নেয়া হয়।

তবে এখনও কাটেনি শঙ্কা, শনিবার ইয়াগি ইউনেস্কো ঘোষিত ভিয়েতনামের ঐতিহ্যবাহী স্থান হ্যালং বে’র আশেপাশের উত্তরাঞ্চল ও উত্তর-মধ্যাঞ্চলে আঘাত হানতে পারে।

হাইনানের আবহাওয়া অফিস জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার বিকেলে ঝড়টি আঘাত হানার আগে এর কেন্দ্রে বাতাসের গতিবেগ ছিলো ঘণ্টায় প্রায় ২৪৫ কিলোমিটার (১৫২ মাইল)। গেলো এক দশকের মধ্যে চীনে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী টাইফুন এটি। 

স্থানীয় কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা সিনহুয়া বলেছে, শক্তিশালী টাইফুন ইয়াগি ভারি বৃষ্টি ও দমকা বাতাসসহ হাইনানে আঘাত হানার কারণে অন্তত দুজন প্রাণ হারিয়েছে। এছাড়া ৯২ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। 

ঝড়ের কারণে হাইনানের বেশিরভাগ এলাকা জুড়ে ভারী বৃষ্টিপাত হয়েছে। কিছু এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। ঝড়ে অসংখ্য গাছগুলো উপড়ে গেছে। কিছু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। 

এদিকে সম্ভাব্য বন্যা থেকে রক্ষা পাওয়ার জন্য বাসিন্দাদের অনেককেই তাদের বাড়ির বাইরে বালির ব্যাগ দিয়ে বাঁধ তৈরি করতে দেখা গেছে।    

শুক্রবার দ্বিতীয় দিনের মতো বন্ধ ছিলো হাইনানের সব শিক্ষাপ্রতিষ্ঠান। বাতিল করা হয় অসংখ্য ফ্লাইট। বন্ধ ছিলো ট্রেন ও নৌ চলাচল।

দ্বীপটির হাইকোর প্রধান বিমানবন্দর শনিবার ৩টা পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

চলতি সপ্তাহের শুরুতে ইয়াগির তাণ্ডবে ফিলিপাইনের লুজোন দ্বীপে বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে।

ঝড়টি আরও শক্তি সঞ্চয় করে দক্ষিণ চীনে আঘাত হানার পর এখন ভিয়েতনামের দিকে অগ্রসর হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব গ্রীষ্মমণ্ডলীয় এ ঝড়কে আরও তীব্রতর করেছে।  

আরবিএস
চীন সীমান্ত সংলগ্ন তিমুরে এলাকায় পাহাড় ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি কমাতে একটি অত্যাধুনিক আগাম সতর্কীকরণ ব্যবস্থা (আর্লি ওয়ার্নিং সিস্টেম) গড়ে তোলার উদ্যোগ নিয়েছে নেপাল। সম্প্রতি হিমবাহ ধসের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
হিমালয় পর্বতমালায় ভয়াবহ হিমবাহ ধসের এক সপ্তাহ পেরিয়ে গেলেও চীন-নেপাল সীমান্তজুড়ে স্বজনহারা মানুষের হাহাকার আর উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নেপালে এখন পর্যন্ত ১,১১৪ জনের মরদেহ উদ্ধার করা...
চীন-নেপাল সীমান্তে গত সপ্তাহের ভয়াবহ আকস্মিক বন্যা ও ধসে নিহতের সংখ্যা বেড়ে ১,১৩০ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন প্রায় ৪,৫০০ জন। বুধবার উভয় দেশের সরকারি সংস্থা থেকে প্রকাশিত সর্বশেষ...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর