রাত ও ভোর দখলকে ঘিরে কলকাতায় উত্তেজনা

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৯ পিএম

পশ্চিমবঙ্গের কলকাতা শহরের আরজি কর মেডিকেল হাসপাতালের এক ইন্টার্ন চিকিৎসককে নৃশংসভাবে খুন ও ধর্ষণের ঘটনায় প্রতিবাদ কর্মসূচি সময়ের সঙ্গে আরও বেড়েই চলছে। আবারও কলকাতার রাত ও ভোর দখলের প্রস্তুতি চলছে সেখানে।

রোববার রাত থেকে সোমবারের প্রথম প্রহর পর্যন্ত এই কর্মসূচিকে ঘিরে এরিমধ্যেই কলকাতায় চলছে টানটান উত্তেজনা। রাত দখলের প্রস্তুতি নিতে শুরু করেছেন বিভিন্ন পেশা ও শ্রেণীর মানুষেরা। শুধু কলকাতাতেই নয়, কর্মসূচির আয়োজন হবে বিশ্বের বহু দেশে।

রোববার বিকেল পাঁচটায় টালিগঞ্জ ট্রাম ডিপো থেকে হাজরা মোড় পর্যন্ত রাত দখলের মিছিল করবেন শহরের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। আমেরিকা, ব্রিটেন, ব্রাজিল, জাপান, জার্মানি, স্পেন-সহ বিভিন্ন দেশে স্থানীয় সময় অনুসারে বিকেল ৫টায় বিক্ষোভ কর্মসূচি শুরু হবে। কলকাতার বিক্ষোভে অংশ নেবেন টলিউডের শিল্পী এবং কলাকুশলীরা থেকে শুরু করে কলকাতা কুমোরটুলির মৃৎশিল্পী এবং রিকশাচালকেরাও।

কোথাও মিছিলে হেঁটে, কোথাও রাস্তাকেই ক্যানভাস বানিয়ে ছবি এঁকে আরজি করের ঘটনায় বিচার চাইবে মানুষ। রোববার পথে নামছেন কলকাতা কুমোরটুলির মৃৎশিল্পী এবং রিকশাচালকেরাও। প্রতিবাদ কেবল কলকাতাতেই সীমাবদ্ধ থাকছে এমন নয়। ১৪ আগস্টের মতো এবারও রাজ্যের বিভিন্ন জেলা শহরেও একই ধরনের ‘রাত দখল’ কর্মসূচির ডাক দেয়া হয়েছে। এরি মধ্যে বিভিন্ন জেলাতেও সমাবেশ শুরু হয়েছে।

৯ সেপ্টেম্বর সুপ্রিমকোর্টে আরজি কর মামলার শুনানি রয়েছে। এর আগে হাসপাতালে নৃশংসভাবে খুন ও ধর্ষণের শিকার নারী চিকিৎসকের বিচার চেয়ে আবারও পথে নেমে আসার সিদ্ধান্ত নেয় কলকাতার বিভিন্ন সংগঠন। এতে সমর্থন দেয় সমাজের একটা বড় অংশ। শাসকের ঘুম ভাঙাতে ‘নতুন গানের ভোর’ দিকে দিকে স্লোগান তুলে রাত দখলের ডাক দিয়েছে বিভিন্ন সংগঠন।

কলকাতার বহুল প্রচারিত দৈনিক আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, রাস্তাকেই ক্যানভাস হিসেবে ব্যবহার করে ছবি আঁকার মাধ্যমে প্রতিবাদের ডাক দিয়েছে যাদবপুর আর্টিস্ট ফোরাম। রোববার রাত ৯টা থেকে গড়িয়া মোড়, গাঙ্গুলিবাগান মোড়, বাঘাযতীন মোড়, সুকান্ত সেতু এবং ৪৫ বাইপাস কানেক্টরে লিখে এবং এঁকে প্রতিবাদ জানাবেন শিল্পীদের একাংশ। জনতারাও এই কর্মসূচিতে যোগ দিচ্ছেন।

কর্মসূচির পোস্টারে শিরোনাম হিসেবে লেখা হয়েছে, ‘মুছবি যত, আঁকব তত’।

প্রসঙ্গত, গেলো বুধবার রাতে কোচবিহারের মাথাভাঙায় ‘রাত দখল’ কর্মসূচিতে হামলা চালানোর অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। এমনকি, রাস্তার উপরে শিল্পীদের আঁকা ছবিও মুছে দেওয়ার অভিযোগ ওঠে। মনে করা হচ্ছে, তার প্রতিবাদেই কলকাতার পাঁচ জায়গায় ওই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।

রাত দখলের পাশাপাশি সোমবার ভোর দখলও হচ্ছে কলকাতায়। সকাল ৬টায় ‘ক্যান্টিন আর্ট কালেক্টিভ’ এর মেয়েরা অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের সামনে নাটকের মাধ্যমে আরজি কর-কাণ্ডের প্রতিবাদ জানাবেন। উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, রোববার রাত থেকেই শুরু হবে ‘মেয়েদের থিয়েটার’।

আরজি কর-কাণ্ডের মাস পূর্তিতে রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত শ্যামবাজার, ঢাকুরিয়া, যাদবপুর বাসস্ট্যান্ডের সামনে অবস্থান কর্মসূচি চলবে।

৯ অগস্ট আরজি কর হাসপাতালে ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটেছিল। সে কথা মাথায় রেখে ৯ মিনিট মৌনব্রত পালন করবেন অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে থাকা অংশগ্রহণকারীরা।

এআরএস
ঘরে-বাইরে কোথাও যেন স্বস্তি নেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। একদিকে ইরান যুদ্ধের জেরে বিশ্ব অর্থনীতি ক্রমশ অস্থিতিশীল হয়ে পড়ায় দেশের মাটিতে মধ্যবর্তী নির্বাচনের আগে তীব্র সমালোচনার মুখে...
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন ফিরহাদ হাকিম। তার এই সিদ্ধান্তে কলকাতার রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে।
১০ সপ্তাহের রক্তক্ষয়ী যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস বইবে নাকি সংঘাত আরও চরম আকার ধারণ করবে, তা নিয়ে এখন টানটান উত্তেজনা। মার্কিন ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরান...
ভারতের পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে এক মহাপ্রলয় ঘটে গেল। দীর্ঘ ১৫ বছরের তৃণমূলী সাম্রাজ্যের অবসান ঘটিয়ে নবান্নের চাবিকাঠি এখন পদ্ম শিবিরের হাতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অপরাজেয় দুর্গ হিসেবে পরিচিত...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর