প্রয়াত হলেন সিপিআইএমের বর্ষীয়ান নেতা সীতারাম ইয়েচুরি

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৭ পিএম

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) বা সিপিআইএম-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি মারা গেছেন। তার বয়স হয়েছিলো ৭২ বছর। 

বৃহস্পতিবার নয়াদিল্লির অল ইন্ডিয়ান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (এআইআইএমএস) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি নিউমোনিয়ায় ভুগছিলেন। গেলো ১৯ আগস্ট তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। 

এর আগে বুধবার রাতে এআইআইএমএস-এর চিকিৎসকরা জানিয়েছিলেন, সীতারাম ইয়েচুরির শারীরিক অবস্থা সংকটজনক হলেও স্থিতিশীল।

হাসপাতালের চিকিৎসক অধ্যাপক রিমা দাদা আজ এক বিবৃতিতে জানিয়েছেন, ইয়েচুরির পরিবার তার মরদেহ শিক্ষা ও গবেষণার জন্য এআইআইএমএস–এ দান করেছেন।

ভারতের প্রধান বিরোধী নেতা রাহুল গান্ধী এবং প্রাক্তন প্রতিদ্বন্দ্বী মমতা বন্দ্যোপাধ্যায়সহ বেশ কয়েকজন রাজনীতিবিদ সীতারাম ইয়েচুরির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

সীতারাম ইয়েচুরি ১৯৫২ সালের ১২ আগস্ট মাদ্রাজে (চেন্নাই) জন্মগ্রহণ করেন। তার পিতা সর্বেস্বরা সোম্যজুলা ইয়েচুরি ছিলেন অন্ধ্রপ্রদেশ স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের প্রকৌশলী। আর মা কল্পকাম ইয়েচুরি ছিলেন সরকারি কর্মকর্তা। 

সীতারামের বেড়ে ওঠা হায়দ্রাবাদে। তিনি হায়দ্রাবাদের অল সেন্টস হাই স্কুলে দশম স্থান পর্যন্ত পড়াশোনা করেন। পরে দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজ থেকে অর্থনীতিতে বিএ ও জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি অর্জন করেছিলেন। ছাত্রজীবন থেকেই বাম রাজনীতিতে জড়িয়ে পড়েছিলেন। তিনবার জেএনইউ ছাত্র ইউনিয়নের সভাপতি নির্বাচিত হন।

১৯৭৫ সালে ভারতে জরুরি অবস্থার সময় জেনেইউ-এর ছাত্র থাকাকালীন গ্রেপ্তার হয়েছিলেন এ বাম নেতা। ওই বছরই তিনি ভারতের কমিউনিস্ট পার্টির সদস্য হয়েছিলেন। 

সবশেষ ২০১৫ সালের ১৯ এপ্রিল সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেছিলেন সীতারাম। তারপর গেলো ৯ বছর ধরে সেই দায়িত্ব পালন করছিলেন তিনি। ২০০৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি রাজ্যসভার সদস্য ছিলেন। 

আরবিএস
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর