মিয়ানমার: জান্তা সরকারের সংলাপ প্রস্তাব প্রত্যাখ্যান বিদ্রোহীদের

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:২১ এএম

মিয়ানমারের জান্তা সরকার দেশটির গণতন্ত্রপন্থী দলগুলোকে অস্ত্র ত্যাগ করে আগামী বছর নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে রাজনৈতিক সমস্যা সমাধানের আহবান জানিয়েছে। জবাবে বিদ্রোহী দলগুলো এই আহবান প্রত্যাখ্যান করে বলেছে, অবৈধ জান্তা সরকারের নির্বাচন আয়োজনের কোনো এখতিয়ার নেই।

এর আগে বৃহস্পতিবার মিয়ানমারের জান্তা নিয়ন্ত্রিত রাষ্ট্রীয় টেলিভিশনের মাধ্যমে সেনাবাহিনী এ বিবৃতি প্রচার করে। এতে বলা হয় যে, সাধারণ নির্বাচনের আগে আগামী সপ্তাহ থেকে একটি আদমশুমারি শুরু হবে। এখন তারই প্রস্তুতি চলছে। 

বিদ্রোহীদের জাতীয় ঐক্য সরকারের (এনইউজি) একজন মুখপাত্র জানিয়েছেন, মিয়ানমারের সেনাবাহিনীর দেয়া এই প্রস্তাব বিবেচনার যোগ্য নয়। খবর এনএইচকে'র।   

মিয়ানমার বিশেষজ্ঞ ও থাম্মাসাত বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক দুলিয়াপাক প্রিচারাশ বলেন, জান্তা সরকারের এই প্রস্তাবের পেছনে সম্ভবত চীনের বর্ধিত চাপ থেকে থাকতে পারে। 

তিনি আরও বলেন, চীন মিয়ানমার সরকারের প্রতি তার সমর্থন বাড়িয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে, তাদের স্বার্থ রক্ষিত হওয়া সাপেক্ষে বেইজিং বিভিন্ন পক্ষকে আলোচনার জন্য চাপ দেয়ার চেষ্টা করছে। 

২০২০ সালের ৮ নভেম্বর মিয়ানমারের পার্লামেন্টারি নির্বাচনে অং সান সুচির ক্ষমতাসীন দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি) ৪১২ আসনের মধ্যে ৩৪৬টিতে জয় পায়। কিন্তু অধিবেশন শুরুর প্রাক্কালে তাকে ক্ষমতাচ্যুত করে এক বছরের জন্য জরুরি অবস্থা জারি করেছে দেশটির সেনাবাহিনী।

২০২১ সালের পহেলা ফেব্রুয়ারি মিয়ানমারের জান্তা বাহিনী ক্ষমতা দখল করে। এরপর থেকে তাদের নিপীড়ন-নির্যাতন ও হামলায় অন্তত পাঁচ হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছে। বন্দী করা হয়েছে ২৫ হাজার মানুষকে। জান্তা বাহিনীর নৃশংস হামলায় মিয়ানমার জুড়ে অন্তত ৭৮ হাজার বাড়িঘর ধ্বংস হয়েছে।

এমন পরিস্থিতিতে আরাকান আর্মিসহ দেশটির একাধিক গণতন্ত্রপন্থি সংগঠন জান্তা সরকারের বিরুদ্ধে লড়াই শুরু করে। 

আরবিএস
পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে সামরিক বাহিনীর গাড়িবহরে এক রক্তক্ষয়ী হামলা চালিয়ে নজির সৃষ্টি করেছে বালোচ বিদ্রোহীদের নতুন গঠিত প্রথম সশস্ত্র নারী ব্রিগেড। বালোচ লিবারেশন ফ্রন্টের নবগঠিত...
প্রকৃতির তাণ্ডবে এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার একাধিক দেশ। থাইল্যান্ড, ভারত এবং মিয়ানমারে টানা মুষলধারে বৃষ্টি ও আকস্মিক বন্যায় অন্তত ১৩০ জনের মর্মান্তিক...
বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের যুদ্ধবিধ্বস্ত রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর এক নৃশংস ও রক্তক্ষয়ী বিমান হামলায় অন্তত ৩৩ জন নিরীহ নাগরিক প্রাণ হারিয়েছেন। সোমবার রাখাইনের উত্তরাঞ্চলীয় ক্যাওকটাউ শহরের...
চীন সংলগ্ন উত্তর-পূর্ব মিয়ানমারের শান রাজ্যে একটি ভয়াবহ খনি বিস্ফোরণে শিশুসহ কমপক্ষে অর্ধশতাধিক মানুষ নিহত এবং বহু মানুষ গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় গত রোববার দুপুরের দিকে শান রাজ্যের কাওং তাত...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর