বিনা জবাবে ইসরাইল পার পাবে না: ইরান

আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ১২:২৩ পিএম

ইসরাইল বিনা জবাবে কোনো অপরাধ থেকে পার পাবে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি।

স্থানীয় সময় সোমবার তেহরানে সাংবাদিকদের সাপ্তাহিক সম্মেলনে তিনি বলেন, ইসরাইলকে তার বহুবিধ অপরাধের জন্য শাস্তি দেয়া হবে।

পার্সটুডের খবরে বলা হয়েছে, লেবাননের হিজবুল্লাহ নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহকে হত্যার প্রতিশোধ ইরান কীভাবে নেবে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ইরান রাজনৈতিক ও আইনি প্রচেষ্টা চালিয়ে যাওয়ার পাশাপাশি যথোপযুক্ত ও সিদ্ধান্ত গ্রহণকারী পদক্ষেপ নেবে।

বিশ্বের মুসলিম দেশগুলো ইচ্ছে করলে ইসরাইলকে শাস্তি দিতে পারে উল্লেখ করে কানয়ানি বলেন, ফিলিস্তিনি জনগণ ইসরাইলকে শাস্তি দেয়ার জন্য বারবার মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানাচ্ছে। কিন্তু মুসলিম বিশ্বের কাছ থেকে তারা কোনো সাড়া পাচ্ছে না।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মার্কিন যুক্তরাষ্ট্রের ধ্বংসাত্মক তৎপরতার কারণে ওই পরিষদ এখন পর্যন্ত ইসরাইলি অপরাধযজ্ঞ বন্ধ করার কোনো পদক্ষেপ নিতে পারেনি।

নাসের কানয়ানি বলেন, গাজার পাশাপাশি লেবানন, সিরিয়া ও ইয়েমেনে ইসরাইলি বাহিনীর হামলা প্রমাণ করে ইহুদিবাদীরা কোনো নির্দিষ্ট ভূখণ্ডে যুদ্ধ সীমাবদ্ধ রাখতে চায় না। আর এ অবস্থায় মার্কিন সরকার মুসলিম দেশগুলোর বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে।

অন্যান্য মুসলিম দেশ যখন গাজায় ইসরাইলি আগ্রাসন চেয়ে চেয়ে দেখছে তখন গাজা যুদ্ধের শুরু থেকে তেহরান ফিলিস্তিনি জনগণকে সহযোগিতা করেছে। ইরান আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখতে চায় বলেও উল্লেখ করেন কানয়ানি।

একাত্তর/আরএ
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
বিশ্বের অন্যতম প্রধান ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক আধিপত্য বিস্তারের চরম ও বেপরোয়া লড়াই শুরু হয়েছে। ওয়াশিংটনের অনমনীয় অর্থনৈতিক অবরোধ এবং...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর