ভারতে চোরের ভয়ে কলা গাছে তালা!

আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ০৪:৩০ পিএম

শুধু অভিনবই নয়, বিস্ময়করও বটে! চোরের ভয়ে কলাগাছে লাগানো হয়েছে তালা। তাও যিনি লাগাচ্ছেন তালা তিনি আবার যেনতেন কেউ নয়। সাবেক বিএসএফ সদস্য। যিনি অস্ত্র হাতে ভারত, পাকিস্তান কিংবা চীন সীমান্তের কঠিন পরিস্থিতি সামলেছেন, তিনি ভারতের ভেতরে নিজ বাড়িতে চোরের ভয়ে সামলাতে পারছেন না নিজের কলা বাগানই। এমনই বিপদে পড়েছেন রফিকুল ইসলাম।

তিনি অবসর নিয়েছেন ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ থেকে। বাড়িতে এসে স্বাবলম্বিতা অর্জনের জন্য কলাবাগান করেছেন। এখন সেই কলাগাছ পাহারা দিতে গাছে লাগতে হচ্ছে তালা চাবি।

সীমান্ত সামলাতে পেরেছিলেন রফিকুল ইসলাম। কিন্তু কলার কাথে দিয়েছেন লোহার বেড়া। শুধু তাই নয়, দিয়েছেন তালাও। এই দৃশ্য দেখে হঠাৎ চমকে উঠবেন যে কেউ। কিন্তু এমন আশ্চর্যজনক ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনায়। কলা চুরি ঠেকাতে এই পদ্ধতি অবলম্বন করেছেন গোবরডাঙ্গা থানার কুচলিয়া গ্রামের সাবেক বিএসএফ সদস্য রফিকুল ইসলাম।

সীমান্তে ছিলেন অতন্দ্র প্রহরী। চোর-ছেছড় ধরে দফা-রফাও করেছেন। কিন্তু নিজের গাছের কলা সামলাতে গিয়ে রীতিমতো লোহার বেড়া আর তালা লাগিয়েছেন রফিকুল। বর্তমানে সাবেক এই সীমান্ত প্রহরীর বয়স ৫২। অবসরে গেছেন ২০১৯ সালে। এরপর থেকে কৃষি কাজেই নিজেকে ব্যস্ত রাখেন রফিকুল। মাঠে চাষবাসের সাথে কুচলিয়া গ্রামের রাস্তার পাশে বেশ কিছু কলাগাছও লাগিয়েছেন।

কিন্তু সেই গাছের কলা তো দূরে থাক, মোচাও জোটেনি রফিকুলের কপালে। তাই, চুরি আটকাতে অভিনব পথ বেছে নিলেন রফিকুল। কলাগাছের সাথে বাঁশ বেঁধে তার সঙ্গে টিন এবং শেকল দিয়ে তালা দিয়ে মুড়ে ফেলেছেন আস্ত গাছ । সবশেষে কলার কাদি আটকে রাখতেও ব্যবহার করেছেন লোহার জালি। এক বা দুটি গাছ নয়, রাস্তার পাশে পরপর লাইন দেয়া কলাগাছে চোখে পড়েছে এমন দৃশ্য।

চুরি ঠেকাতে রফিকুলের এমন উদ্যোগে হতবাক পথ চলতি সাধারণ মানুষও। কেউ কেউ রাস্তায় দাঁড়িয়েই তালাবদ্ধ কলাগাছকে ফ্রেমবন্দি করছেন। আবার অনেকে সেলফি তুলে শেয়ার করতেও ভুল করছেন না।

 

এআরএস
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর