মেক্সিকোতে ইস্পাত কারখানায় বিস্ফোরণে নিহত ১২

আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ০৩:১২ পিএম

মেক্সিকোর একটি ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মারা গেছেন কমপক্ষে ১২ জন, আহত হয়েছেন বেশ কয়েকজন। বুধবার ভোররাতে ঘটনাটি ঘটেছে মেক্সিকোর সেন্ট্রাল টলাক্সকালা প্রদেশের এপিজাকো শহরে। একটি ব্রিটিশ কোম্পানির মালিকানাধীন ইস্পাত কারখানায় বিস্ফোরণটি ঘটেছে।

রয়টার্স ও সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশ, দমকলবাহিনী ও উদ্ধারকারী দল। এরপর সেখান থেকে ১২ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। নিহতরা সকলেই ওই কারখানার শ্রমিক। আহতদের উদ্ধার করে হাসপাতালের ভর্তি করা হয়েছে।

ইস্পাত কারখানাটির কর্তৃপক্ষের প্রাথমিক অনুমান, গলিত ইস্পাত পানির সংস্পর্শে আসার ফলে বিস্ফোরণ ঘটতে পারে। আবার অন্যদিকে স্টেট প্রটেকশন অফিস সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, প্রাথমিক তদন্তে অনুমান কোনও যন্ত্রপাতি ভেঙে যাওয়ার কারণে এই বিস্ফোরণ ঘটেছে।

এক বিবৃতিতে কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, এপিজাকো শহরের একটি ইস্পাত কারখানায় বিস্ফোরণের জন্য প্রাণহানি ঘটেছে। নিহতরা সকলে কারখানার শ্রমিক। আপাতত কারখানাটি বন্ধ রয়েছে। সিমেক জানিয়েছে, কীভাবে এই কাণ্ড ঘটেছে তা জানতে তদন্ত শুরু করা হয়েছে।

শহর প্রশাসন জানিয়েছে, কি কারণে এই বিস্ফোরণ ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। এরিমধ্যে বিস্ফোরণের কারণ জানতে তদন্তে নেমে পড়েছে স্থানীয় পুলিশ প্রশাসন।

এআর
মেক্সিকো সরকার জানিয়েছে, তাদের নিরাপত্তা বাহিনী দেশটির সবচেয়ে মোস্ট ওয়ান্টেড কার্টেল প্রধানকে নির্মূল করেছে। এই ঘটনার পর বেশ কয়েকটি রাজ্যে ব্যাপক সহিংসতার ছড়িয়ে পড়েছে; কার্টেল সদস্যরা তাদের...
মেক্সিকোর শক্তিশালী ও দুর্ধর্ষ 'জালিস্কো নিউ জেনারেশন কার্টেল' (সিজেএনজি) প্রধান নেমেসিও ‘এল মেঞ্চো’ ওসেগুয়েরা সেরভান্তেসকে নির্মূল করার অভিযানে যুক্তরাষ্ট্র গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করেছে বলে...
মেক্সিকোর সংগঠিত অপরাধ জগতের ইতিহাসে যে অল্প ক’জন ব্যক্তির নাম স্থায়ী প্রভাব ফেলেছে, তাদের মধ্যে অন্যতম হলেন নেমেসিও ওসেগুয়েরা সেরভান্তেস, যিনি ‘এল মেঞ্চো’ নামেই বেশি পরিচিত। তার সম্পর্কে খুব অল্প...
আমেরিকার প্রতিবেশী ও এবারের বিশ্বকাপ ফুটবলের অন্যতম আয়োজক মেক্সিকোতে দুর্ধর্ষ এক মাদক চক্র ও অপরাধী গোষ্ঠির প্রধানসহ বেশ কয়েকজন শীর্ষ সদস্যকে হত্যার ঘটনায় দেশটি জেড়ে রীতিমতো নরক গুলজার চলছে।...
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় একাধিক তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে দ্রুতই এই পরিস্থিতি থেকে উত্তরণে দেশবাসীকে আশ্বস্ত করেছেন।
নারীর বিরুদ্ধে ক্রমবর্ধমান ডিজিটাল ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-চালিত সহিংসতা মোকাবিলায় সমন্বিত আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার লক্ষ্যে ঢাকায় উচ্চপর্যায়ের সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
প্রকৃতি ও পরিবেশ রক্ষার পাশাপাশি সব প্রাণীর প্রতি ভালোবাসা ও যত্নশীল হতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে নতুন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) প্রতিষ্ঠার লক্ষ্যে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ আজ জাতীয় সংসদে পাস হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর