চীনে ভিড়ের মধ্যে উঠে গেলো গাড়ি, নিহত ৩৫

আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ০৬:৩৫ পিএম

চীনের দক্ষিণাঞ্চলীয় ঝুহাই শহরে পথচারীদের ওপর গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এছাড়া এই ঘটনায় আহত হয়েছেন নারী-শিশুসহ আরও ৪৩ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

মঙ্গলবার চীনা পুলিশের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি ও ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এসব তথ্য নিশ্চিত করেছে।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, ঝুহাই স্টেডিয়ামের সামনে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। সেখানে শরীর চর্চা করার সময় লোকজনের ওপর ৬২ বছর বয়সী এক ব্যক্তি গাড়ি চালিয়ে দিয়েছেন। এতে অন্তত ৩৫ জন নিহত ও ৪৩ জন আহত হয়েছেন। 

অভিযুক্ত ওই ব্যক্তির নাম ফ্যান। তিনি ঝুহাই স্টেডিয়ামের সামনে থাকা ব্যরিকেড গুঁড়িয়ে দিয়েছেন। এ সময় তার গাড়ির নিচে চাপা পড়েন অর্ধশতাধিক বেসামরিক মানুষ।

হামলার পর পালিয়ে যাওয়ার সময় ফ্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে হামলার সময় তিনিও গুরুতর আহত হয়েছেন এবং বর্তমানে কোমায় রয়েছেন। কোমায় থাকায় তাকে জিজ্ঞাসাবাদ করতে পারছে না কর্তৃপক্ষ।

পুলিশ বলছে, প্রাথমিক তদন্তে দেখা গেছে, বিবাহবিচ্ছেদের পর স্ত্রীর সাথে সম্পত্তির ভাগাভাগি নিয়ে মানসিক চাপে ছিলেন ফ্যান। আর এ কারণেই তিনি লোকজনের ওপর চালিয়ে দিয়েছেন বলে ধারণা তদন্ত কর্মকর্তাদের।

এদিকে প্রত্যক্ষদর্শীদের শেয়ার করা এই ঘটনার বেশিরভাগ ভিডিও চীনা সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে ফেলা হয়েছে। তবে কিছু ফুটেজ এখনও অনলাইনে রয়েছে। 

এসব ফুটেজে দেখা যায়, হামলার সময় ঘটনাস্থলে অনেক মানুষ মাটিতে লুটিয়ে পড়ে আছেন। স্থানীয় উদ্ধারকর্মীরা আহতদের সেবা দেওয়ার চেষ্টা করছেন।

এক প্রত্যক্ষদর্শী জানান, হামলার সময় সেখানে কমপক্ষে ছয়টি দল হাঁটার জন্য স্টেডিয়ামে জড়ো হয়েছিলো। সেখানে রাস্তার পাশে তারা প্রত্যেক দিনই শরীর চর্চা করেন। 

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এ ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন। আহতদের চিকিৎসার জন্য কর্তৃপক্ষকে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন এবং অপরাধীকে কঠোর শাস্তি দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

আরবিএস
পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় শিক্ষা সফর শেষে ফেরার পথে শিক্ষার্থীবাহী একটি বাস সড়ক থেকে ছিটকে পড়ে ২০ শিক্ষার্থী ও একজন প্রাপ্তবয়স্কসহ অন্তত ২১ জন নিহত হয়েছেন। 
তাইওয়ানে গত তিন দশকের মধ্যে সবচেয়ে বড় টাইফুন বাভি’র আঘাতের আশঙ্কায় সহস্রাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার বহু স্কুল ও সরকারি-বেসরকারি অফিসও বন্ধ ঘোষণা করা হয়েছে।
প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হওয়া সুপার টাইফুন ‘বাভি’ শক্তি সঞ্চয় করে চীনের পূর্ব উপকূলের জন্য বড় হুমকি হয়ে উঠেছে।
মার্কিন নীতির বিরুদ্ধে গেলেই যে কোনো দেশ, প্রতিষ্ঠান কিংবা ব্যক্তির ওপর নেমে আসে নিষেধাজ্ঞার খড়গ। তবে এবার মার্কিনিদের অবাক করে সেই অস্ত্রই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার করলো চীন।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর