সৌদিতে চলতি বছরে শতাধিক বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর

আপডেট : ১৮ নভেম্বর ২০২৪, ০৩:৪০ পিএম

চলতি বছরে সৌদি আরবে একশোরও বেশি বিদেশি নাগরিককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। যা গত দু’বছরের তুলনায় প্রায় তিন গুণ এবং এক বছরে সর্বোচ্চ সংখ্যক বিদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা।  রোববার, বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মানবাধিকার সংগঠনগুলো এই সংখ্যাকে ‘নজিরবিহীন’ বলে উল্লেখ করেছে। সরকারি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, সবশেষ শনিবার দেশটির দক্ষিণ-পশ্চিমের নজরান প্রদেশে ইয়েমেনের এক নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ওই ব্যক্তি সৌদি আরবে মাদক পাচারের দায়ে দোষী সাব্যস্ত হন।
এএফপি জানিয়েছে, ২০২৪ সালের শুরু থেকে এখনও পর্যন্ত ১০১ জন বিদেশিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ২০২২ এবং ২০২৩ সালে এই সংখ্যাটি ছিল ৩৪।

সৌদিতে এক বছরে বিদেশিদের মৃত্যুদণ্ডের সংখ্যা এটিই সর্বোচ্চ। এর আগে কোনও একটি বছরে সৌদিতে বিদেশিদের মৃত্যুদণ্ডের সংখ্যা ১০০ পার করেনি।
এ বছর পাকিস্তানের ২১ জন, ইয়েমেনের ২০, সিরিয়ার ১৪, নাইজেরিয়ার ১০ জন, মিশরের ৯ জন, জর্ডানের আট এবং ইথিওপিয়ার সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর করে সৌদি। এ ছাড়া মৃত্যুদণ্ড কার্যকর করা বিদেশিদের মধ্যে সুদান, ভারত ও আফগানিস্তানের তিনজন, শ্রীলঙ্কা, ইরিত্রিয়া ও ফিলিপাইনের একজন করে ছিলেন।

জার্মানভিত্তিক ইউরোপীয়-সৌদি মানবাধিকার সংস্থার (এসওএইচআর) আইনি পরিচালক তাহা আল-হাজ্জি এই সংখ্যাকে নজিরবিহীন বলে অভিহিত করেছেন। তিনি বলেন, সৌদি আরব এর আগে কখনও এক বছরে ১০০ জন বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেনি।

মানবাধিকার সংগঠনগুলো সৌদি আরবের মৃত্যুদণ্ড ব্যবহারের কড়া সমালোচনা করে আসছে। তারা এটিকে অতি মাত্রায় কঠোর শাস্তি হিসেবে অভিহিত করছে। যা সৌদি আরবের আন্তর্জাতিক পর্যটন এবং বিনিয়োগ আকর্ষণের প্রচেষ্টার সঙ্গে সাংঘর্ষিক।

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ২০২২ সালে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, হত্যা বা বহু মানুষের জন্য হুমকিমূলক অপরাধ ছাড়া মৃত্যুদণ্ড কার্যকর থেকে সরে এসেছে রাজতন্ত্র। তবে বাস্তবতা যুবরাজের এই বক্তব্যকে সম্পূর্ণভাবে নাকচ করছে বলে দাবি করছেন মানবাধিকার কর্মীরা।

এআরএস
হজের প্রথমদিন আজ। সকাল থেকে মিনায় অবস্থানের মাধ্যমে শুরু হয়েছে হজের আনুষ্ঠানিক কার্যক্রম। তাঁবুর শহর মিনা আজ হাজিদের লাব্বাইক ধ্বনিতে মুখরিত।
২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে যে অগ্নিকুণ্ড তৈরি হয়েছিল, তা এবার উপসাগরীয় অঞ্চলের দীর্ঘদিনের মিত্র দেশগুলোর অভ্যন্তরীণ ফাটলকে প্রকাশ্য দিবালোকে...
পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার তিন দেশ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনাইয়ে পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করা হয়েছে। ১৪৪৭ হিজরি সনের জিলহজ...
সংযুক্ত আরব আমিরাতের পর এবার, সৌদি আরবও তাদের ভূখণ্ডে হামলার প্রতিশোধ নিতে ইরানের ওপর বেশ কিছু অঘোষিত পাল্টা হামলা চালিয়েছে বলে জানিয়েছেন পশ্চিমা ও ইরানি কর্মকর্তারা। মধ্যপ্রাচ্য যুদ্ধের উত্তেজনার...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর