ভারতে বাংলাদেশের পতাকা অবমাননায় তিন গ্রেপ্তার

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ০৮:৪০ পিএম

বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করার অভিযোগে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলা উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত রেল স্টেশন থেকে তিন যুবককে গ্রেপ্তার করলো বারাসাত থানার পুলিশ। 

মঙ্গলবার ভর সন্ধ্যায় জনবহুল বারাসাত রেলস্টেশনে বাংলাদেশের জাতীয় পতাকা এঁকে তার ওপর দাঁড়িয়ে অবমাননা করার কাজ করছিলো হিন্দু সংগঠন বজরং দলের সদস্যরা।  

খবর পেয়ে বারাসাত থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং আন্দোলনরত যুবকদের মধ্যে থেকে প্রথমে দু’জনকে গ্রেপ্তার করে। পরে আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ।  

বজরং দলের ওই তিন সদস্যের নাম আর্য দাস, সুবীর দাস ও রিপন চ্যাটার্জী। বজরং দলের প্রধান বাপন বিশ্বাস জানান, ভারতীয় পতাকা অবমাননার প্রতিশোধ নিতেই তারা এই ধরনের কর্মসূচি নিয়েছেন। 

তবে, গ্রেপ্তার হওয়া তিন সহযোগীকে যদি পুলিশ না ছাড়ে তাহলে তারা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন। সংগঠনটি জানায়, গ্রেপ্তার তিন যুবককে পুলিশ না ছাড়লে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন।

সম্প্রতি ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী দূতাবাস ভাঙচুর ও হামলার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন সাতজন এবং সাসপেন্ড করা হয় তিন পুলিশ কর্মকর্তাকে। 

তারপরই নড়েচড়ে বসে দিল্লি এবং ত্রিপুরা রাজ্য সরকার। কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয় আগরতলায় বাংলাদেশ হাইকমিশনের অফিসে। নিরাপত্তার কথা জানিয়ে দূতাবাস বন্ধ করে দেয় অন্তর্বর্তী সরকার।

এআরএস
বিশ্বকাপের উত্তেজনায় যখন ফুটবলপ্রেমীরা মেতে উঠেছেন, ঠিক সেই আবহেই প্রিয় তারকা লিওনেল মেসির প্রতি ভালোবাসার ব্যতিক্রমী প্রকাশ ঘটিয়েছেন পশ্চিমবঙ্গের দুর্গাপুরের এক মিষ্টি ব্যবসায়ী।
বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
পশ্চিমবঙ্গের রাজনীতিতে নাটকীয় মোড়। তৃণমূলের বিদ্রোহী শিবির এবার তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কেই সরিয়ে দিলো।
রাজনৈতিক দলগুলো সাধারণত নির্বাচনে হারলেও টিকে থাকে। কিন্তু তারা যে জিনিসটির মুখোমুখি হয়ে সবচেয়ে বেশি অস্তিত্বের সংকটে পড়ে, তা হলো- হঠাৎ করে ক্ষমতার মসনদ হারানো। ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর